১২২ ইসলামী আইন ও বিচার সন্তানরাও বড় হয়ে যাবে যে, তাদের লালন পালনের কোন চাপ থাকবে না; তখন:মহিলাদের এ ধরনের গুরুতৃপূর্ণ দায়িতে অধিষ্ঠিত করা উচিত। ২. বিচারকার্য পরিচালনা করার মত পরিপূর্ণ যোগ্যতা থাকা । যেমন প্রবল মানসিক শক্তি, পর্যাপ্ত মেধা-জ্ঞান ও উন্নত চরিত্রের অধিকারী হওয়া । কেননা আগেকার যুগে মনীধীগণ এ দায়িত্বকে উপেক্ষা করতেন। যেমন আবূ হানীফা রা. কে এ দায়িতৃ প্রদান করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ৩. এ শর্তটি নারীর সত্তার সাথে সম্পৃক্ত নয়। বরং এটি সমাজের উন্নতির স্তরের সাথে সম্পৃক্ত । অর্থাৎ আমার জন্য বলা বৈধ হবে না যে, মহিলারা এমন সমাজের বিচারিক দায়িত্ব গ্রহণ করবে, যে সমাজ তাদেরকে গাড়ি চালানোর অনুমতি দিচ্ছে না এবং তাদের ভোটাধিকার দিচ্ছে না। বা সমাজের লোকজনের মতবিরোধে রয়েছে যে, মহিলারা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে কি না? এ বৈধতার বিষয়টি ওয়াজিব বা বাধ্যতামূলক নয়। বরং নারীর নিজ সত্তা, পরিবার, সমাজ ও ইসলামের কল্যাণ বিবেচনায় প্রযোজ্য হবে ।৬ উপসংহার নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় সমাজের উন্নতি ও অগ্রগতি সাধিত হয়। নারীর অংশ গ্রহণ ব্যতিরেকে সমাজের উন্নয়ন সম্ভব নয়। ইসলামই সর্বপ্রথম নারীকে জাহিলী যুগের লাঙ্ুনা, বঞ্ধনা ও. অপমানের শৃংখল থেকে মুক্ত করেছে এবং ন্যায্য অধিকার সুনিশ্চিত করে তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বর্তমানে স্বাধীনতা ও প্রগতির নামে নারীকে নষ্ট সমাজের ভোগ্যবস্ত ও বাজারের পণ্য সামগ্রীতে পরিণত করা হয়েছে। উলঙ্গপনা, নগ্রতা ও বেহায়াপনার এ নারী স্বাধীনতাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সর্বদায় নারীকে তার ন্যায্য অধিকার প্রদানে সোচ্চার । ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আজ অবধি নারীরা স্থীয় জ্ঞান, প্রজ্ঞা, মেধা ও বিচক্ষণতাকে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আজ্জাম দিয়ে আসছে। ইসলাম শরীয়তের সীমারেখায় থেকে প্রয়োজন ও চাহিদা বিবেচনা করে সমাজের সর্বক্ষেত্রে দায়িত্ব পালনে নারীর অধিকারকে স্বীকৃতি দিয়েছে। তাই নারী- পুরুষ নির্বিশেষে সকলেই কুরআন ও হাদীসের নির্দেশনার আলোকে নারীকে হন্দ ও কিসাস ছাড়া নারীশিশু ও অন্যান্য প্রাসঙ্গিক বিচার কাজে নিয়োগ করার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে কোন বাধা নেই। যেহেতু বিষয়টি সর্বসম্মত নয়, তাই সর্বক্ষেত্রে সব বিষয়ে নারীকে বিচারিক ক্ষমতায় অধিষ্ঠিত করা হলে কাঙ্থিত প্রত্যাশা পূরণে জটিলতার উত্তব হতে পারে। বস্তত স্ব স্ব ক্ষেত্রে নারী পুরুষ যথাযথভাবে স্বীয় দায়িত্ব আল্ত্াম দিলে একটি সুখী, সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠিত হবে এবং সকলের অধিকার সুনিশ্চিত হবে। ৬. দেখুন, মাওফিউল কারযাভী, শিরোনাম : আল-মারআতু ওয়ালুইউ মানসিবিল কাযা । ওয়েব সাইট : 11000://5/-02120851-751 ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।