ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২০ ইসলামী আইন ও বিচার সাধারণভাবে এমনকি অপরাধ বিষয়ক সমস্যাগুলোতেও বিচারকার্য বৈধ মনে করেন। সুতরাং বিষয়টি বিরোধপূর্ণ । এ ক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে, বিষয়টির সমন্বয়ের ক্ষেত্রে কিছু নিয়ম-পদ্ধতি ও শর্তের প্রয়োজন । আরমা মহিলাদের বিচারকার্ষের দায়িত্ব প্রদান নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোন অকাট্য শরয়ী দলীল পাইনি। শায়খ আল-গাযালী রা.-এর মত অনেক ফকীহ বিচারকার্ষের বৈধতার বিষয়টি সমর্থন করেছেন। কিন্তু আমি বিষয়টি কিছু শর্ত সাপেক্ষে বৈধ মনে করি। কারণ নিষিদ্ধতার ব্যাপারে কোন অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। বিচারকার্য অবৈধ হওয়ার প্রবক্তাগণের প্রাসজিক দলীলসমূহ অনুমান নির্ভর যুক্তির উপর নির্ভরশীল । যেমন তারা বলেছেন, “মহিলারা পূর্ণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী নয়। অথবা তাদের ধর্মীয় ও জ্ঞানের বিষয়ে অপূর্ণতা রয়েছে।” তারা এ কথাটি একটি হাদীসের উপর ভিত্তি করে বলেছেন। আবু সাঈদ খুদরী রা. বর্ণনা করেন, “রাসূল স. ঈদুল আযহা বা ঈদুল ফিত্রের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন এবং নারীদের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করলেন। তখন তিনি বললেন, হে নারী সম্প্রদায়! তোমরা বেশি করে সদকা কর। কেননা আমি তোমাদের অধিকাংশকে দোযখবাসী হিসেবে দেখেছি। তারা আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! এটি কেন? রাসূল স. বললেন, তোমরা বেশি করে লানত করে থাক এবং স্বামীর অবাধ্যতা কর। আর একজন দৃঢ় প্রত্যয়ী বিচক্ষণ পুরুষের জ্ঞান হরণকারী হিসেবে স্বল্প জ্ঞান ও দীনের অধিকারী তোমাদের চাইতে আর কাউকে দেখিনি। তারা আরঘ করলেন, আমাদের জ্ঞান ও দীনের স্বল্পতা কি?-রাসূলুল্লাহ স. জবাবে বললেন, নারীর সাক্ষ্যদান পুরুষের সাক্ষ্যদানের অর্ধেকের সমান নয়ঃ মহিলারা বললেন, হ্যা! রাসূলুল্লাহ স. বললেন, এটাই নারীর জ্ঞানের স্বল্পতা । আর নারীর যখন মাসিক রক্তস্রাব হয়, তখন সে নামাযও পড়ে না এবং রোযাও রাখে না। তাই নয় কি? তারা বললেন, হ্যা! রাসূলুল্লাহ স. বললেন, এটাই তোমাদের দীনের স্বল্পতা ।১ ৬. ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-হায়েয, অনুচ্ছেদ : তারকুল হায়িযিস সাওম, আল-কুতুবুস সিত্তাহ, প্রাগুক্ত, পৃ. ২৬, হাদীস নং-৩০৪ ৯০০০৯ ৮৮০০১ ৯ ২ পি ৪০৮২০ ৩৭৩৪৪০৩ ৪৯০৩০ ০০০ ০1০৪ ০০৭ এ ০০১৮ থপ ০০৪2০ ০০৯৪ ই০লা হে এ 0540 04 9 2১ 98 এ 0৭ এর 088 ৮8 905 ৪০ ১৪০ 9 ০৬ এলে ০6 5 08 ১924 ১০23০] ০১ চল ০৯০ ০০ ০০৩০০ ০ ০9০৭ 0 ১ম 03৫ এড 06০ 05:07 45-54 84454855 ০৪ 0৪৭ ০০০০৩০১১১০৫০, ১১০০৪ ১০ এড এ$ ০৮ 08 5 পু চন ০০৬ এ ১ এ ০০ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।