বিচারকার্ষে নারীর কর্তৃতৃ : ইসলামী দৃষ্টিকোণ ১১১ ২টি, ৩১. ফাতাওয়া আল হিন্দিয়াহ' কিতাবে এসেছে, “বিশুদ্ধ মত হচ্ছে, ইজতিহাদের যোগ্যতা অগ্রাধিকার পাওয়ার শর্ত।”২৯ হিদায়া গ্রন্থেও অনুরূপ অভিমত ব্যক্ত করা হয়েছে। হানাফী ইমামগণের যুক্তি হচ্ছে, কাযার উদ্দেশ্য হচ্ছে, বিবাদ মীমাংসা করে দেওয়া । আর বিজ্ঞ আলিমদের ফাতওয়া ও অভিমত জেনে বিবাদ মীমাংসা করা যায়। সুতরাং বিচারকের ইজতিহাদের যোগ্যতা থাকতে হবে, এমনটির প্রয়োজন নেই। ইন্দিয়সমূহের সুস্থতা হানাফী, শাফিয়ী ও হাম্বালী ইমামগণের মতে বিচারকের দৃষ্টিশক্তি, বাকশক্তি ও শ্রবণশক্তি সুস্থ থাকা অপরিহার্য শর্ত। আল্লামা আল-বুহুতী - এর “শারহু মুনতাহাল ইরাদাত' গ্রন্থে বিচারকের শর্তের ব্যাপারে বলা হয়েছে, “বিচারককে শ্রবণশক্তিসম্পন্ন হতে হবে । কেননা বধির বাদী-বিবাদীর কথা শুনতে পারে না। দৃষ্টিশক্তিসম্পন্ন হতে হবে । কেননা অন্ধ ব্যক্তি ফরিয়াদী ও অভিযুক্ত ব্যক্তির মাঝে পার্থক্য নির্ণয় করতে সক্ষম নয়। বাকশক্তিসম্পন্ন হতে হবে। কেননা বোবা বিচারের রায় ঘোষণা করতে পারে না। অনেক মানুষ তার ইশারাও বুঝতে সক্ষম নয়।”*০ মালিকী ইমামগণের অভিমত হচ্ছে, যদি অন্ধ ও বধিরকে বিচারকার্ষে নিযুক্ত করা হয় এবং কোন রায় ঘোষণা করে, তাহলে তাদের রায় কার্যকর হবে।২১ ৮. লিখার সক্ষমতা থাকা বিচারকের লিখার সক্ষমতা থাকতে হবে। তবে ইমাম গাযালী রা. এই শর্তটি মানতে নারাজ। আল-ওয়াসীত নামক গ্রন্থে এসেছে, “নিরক্ষর ব্যক্তিকে বিচারকার্ষে দায়িতৃ দেওয়ার ব্যাপারে দু'টি অভিমত রয়েছে। বিশুদ্ধ মতটি হচ্ছে, নিরক্ষর ব্যক্তির দায়িতৃ প্রদান বৈধ হবে । কেননা রসূলুল্লাহ স. উম্মী বানিরক্ষর ছিলেন। অপর মতটি হচ্ছে, লিখার সক্ষমতা থাকা শর্ত। আর এটিই সর্বাধিক গ্রহণযোগ্য মত।”৯২ আল-কারাফী “আয-যাখীরাহ' নামক গ্রন্থে বলেছেন, “অগ্ৰাধিকারযোগ্য মত হলো যে, বিচারক নিরক্ষর হতে পারবে না।”৩ কেননা বিচারক নিরক্ষর হলে ফাতওয়ার কিতাব অধ্যয়ন করে সঠিক বিচার-ফয়সালা করা সম্ভব হবে না। আর বর্তমান যুগে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। সুতরাং বিচারককে অবশ্যই লিখার সক্ষমতা থাকতে হবে। এমনকি আধুনিক তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট সম্পর্কেও তার শাইখ নিজাম ও অন্যান্য, আল-ফাতওয়া আল হিন্দিয়যাহ, প্রগুক্ত, খ. ৩, পৃ. ৩৩৭ আল-বুুতী, শারহু মুনতাহাল ইরাদাত, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ৪৬৪-৪৬৫ আশ-শাওকানী, নায়লুল আওতার, বৈরূত : দারুল জীল, ১৯৭৩, থ. ৭, পৃ. ১৬০ আল-গাযালী, আল-ওয়াসীত ফিল মাযহাব, মিসর : দারুস সালাম, তা. বি. খ. ৭, পৃ. ২৯১ আল-কারাফী, আয-যাখীরাহ, লেবানন : দারুল কুতুবিল ইলমিয়্যাহ, তা. বি. খ. ৮, পৃ. ১৬ ///.109070790751.00)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।