ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ইসলামী আইন ও বিচার বিচারকের শর্তাবলি "বিচারকের জন্য কতিপয় শর্ত রয়েছে। আর এই শর্তাবলির উপর ভিত্তি করেই বিচারকের যোগ্যতা নির্ণীত হয় । ইমামগণের সর্বসম্মতির ভিত্তিতে এ শর্তগুলো প্রণীত হয়েছে এমন নয়। কতিপয় শর্তের ব্যাপারে সকলেই একমত পোষণ করেছেন। আবার কিছু বিষয় নিয়ে ইমামদের মত পার্থক্য পরিলক্ষিত হয়েছে। তাই বিচারকের শর্তাবলি নিয়ে আলোচনা প্রয়োজন । শর্তাবলি নিম্নরূপ: ১: মুসলিম হওয়া বিচারক মুসলিম হতে হবে। কোন অমুসলিম মুসলিমদের বিচার-ফয়সালার দায়িত্ব নিতে পারবে না। কুরুআনে ইরশাদ হয়েছে, ১০ ৯ পেত ০৯84] ২] 0৯0 | “আর আল্লাহ তাআলা কাফিরদেরকে মুমিনদের উপর কর্তৃতৃ বিস্তারের কোনো সুযোগ দেবেন না।”২০ আল্লাহ্‌ তাআলা আরো ইরশাদ করেন, ১৯০ ০৬১০০ 2) 0840 0544 ১৪১ “মুমিনগণ যেন অন্য মুমিন ছেড়ে কোন কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে ।”২১ অমুসলিম মুসলিমদের কর্তৃত্বশীল হতে পারে না। বিচারকার্য ইচ্ছে সর্বোচ্চ পর্যায়ের কর্তৃতৃ। সুতরাং কোন অমুসলিম মুসলমানদের বিচারকার্ের দায়িতৃ গ্রহণ করতে পারে না। কিন্তু ইমাম আবু হানীফা রা. এর মতে অমুসলিম বা যিম্মীরা.তাদের স্বজাতির বিচারকার্য সম্পাদন করতে পারবে । আমর বিন আস রা. এর ঘটনা তার এ মতকে সমর্থন করে। তিনি কিবতী বিচারকদেরকে তাদের স্বধর্মীয় লোকদের বিচারকার্ষয সম্পাদনের দায়িত্ব দিয়েছিলেন। হযরত উমর রা. এর কাছে এ সংবাদ পৌছলে তিনি তা অনুমোদন করেন। সম্ভবত এই ধর্মীয় বিচারকার্য মিসরের বাসিন্দাদের মধ্যে ঘটে ছিল। এই ধরনের ঘটনা ছিল অমুসলিম যিম্বীদের . প্রতি ইসলামের উদারতার বহিঃপ্রকাশ ।২২ ২. শরীয়তের আহকাম সম্পর্কে পূর্ণ ধারণা থাকা বিচারকের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শরীয়তের আহকাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা । শরীয়তের বিধানসমূহের পূর্ণ জ্ঞান না থাকলে বিচারক শরয়ী বিধান অনুযায়ী বিচার-ফয়সালা করতে পারবে না। কুরআনে আল্লাহ্‌ ২. আল-কুরআন, ৪ : ১৪১ রি ৪০ ২৮ ২. মুতামারুল ফিকহিল ইসলামী, নিজামুল কাযা ফিল ইসলাম, রিয়াদ : জামিয়াতুল ইমাম প্রকাশনা, ১৯৮৪, পৃ. ১২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।