১০৬ ইসলামী আইন ও বিচার রহ. বলেছেন, ইমাম বা শাসকের জন্য প্রতিটি প্রদেশে তথা প্রশাসনিক অঞ্চলে একজন করে বিচারক নিযুক্ত করা ওয়াজিব।* কেননা শাসকগণই জনসাধারণের বিচারিক দায়ভার বহন করে থাকেন। সুতরাং তিনিই এ ব্যাপারে দায়িতৃশীল। দ্বিতীয়ত : সমষ্টিগতভাবে কাযা বা বিচারকার্ষের বিধান সমষ্টিগতভাবে কাযার বা বিচারকার্ষের বিধান হচ্ছে ফরযে কিফায়া। বরঞ্চ এটি সমস্ত ফরযে কিফায়ার মধ্যে একটি মর্যাদাপূর্ণ কাজ। ইমাম গাযালী রা. কাযাকে জিহাদের উপর প্রাধান্য দিয়েছেন। কেননা মানুষের স্বভাব সর্বদায় মন্দ, অন্যায় কাজের দিকে ধাবমান থাকে। ন্যায় নিষ্ঠার প্রবণতা মানুষের মাঝে খুব কমই পরিলক্ষিত হয়। সুতরাং বিজ্ঞ ও সতকর্মশীল ব্যক্তিগণ বিচারকার্ষের দায়িত্ব গ্রহণে বিরত থাকলে গোনাহগার হবেন। শাসক তাদেরকে দায়িত্ব গ্রহণে বাধ্য করতে পারবেন ।৯৬ তৃতীয়ত : ব্যক্তিগতভাবে কাষা বা বিচারকার্ষের বিধান ব্যক্তির অবস্থাভেদে তা কয়েকভাবে বিভক্ত : ১. যারা বিচারকার্ষের যোগ্য নয় এই শ্রেণীর ব্যক্তি দু প্রকার; ক. যিনি শরীয়তের আহকাম সম্পর্কে অবগত নন এবং বিচারকার্ষের দায়িতৃ পালনে নিজেকে অক্ষম মনে করেন। তিনি বিচারকার্ষের দায়িত্ব গ্রহণে যোগ্য নন। খ. যার বিচারকার্ষের পদ্ধতি ও বিষয়সমূহের ব্যাপারে সম্যক ধারণা রয়েছে; কিন্তু নিজে ন্যায়-নিষ্ঠাবান নন। যেমন তিনি কুপ্রবৃত্তির অনুসরণ করেন বা বিচারকার্ষের দায়িত্ব পেলে প্রতিশোধ গ্রহণের মানসিকতা রয়েছে অথবা মানুষ তার কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। তিনিও বিচারকার্ষের দায়িত্ব গ্রহণে যোগ্য নন। ২. যিনি বিচারকার্ষের দায়িত্ গ্রহণে যোগ্য (অর্থাৎ বিচারকার্ষের পদ্ধতি ও বিষয়সমূহের ব্যাপারে সম্যক ধারণা রয়েছে এবং নিজেও ন্যায়-নিষ্ঠাবান) এবং তার ন্যায় অন্য কাউকে পাওয়া যায় না। এ রকম ব্যক্তির জন্য বিচারকার্ষের দায়িত্ব গ্রহণ ফরয। ৩. যিনি বিচারকার্ষের দায়িত্ব গ্রহণে যোগ্য এবং তার ন্যায় আরো লোকজন পাওয়া যায়। তার জন্যে বিচারকার্ষের দায়িত্ গ্রহণ করা বৈধ । তিনি যদি নিজেকে অন্যের চাইতে বেশি যোগ্য ও সক্ষম মনে করেন, তাহলে এ দায়িতৃ গ্রহণ করা উত্তম। আর যদি তিনি অন্যকে নিজের চাইতে বেশি ১৫. ইবনে কুদামা, আল-মুগনী, বৈরূত : দারুল ফিক্র, ১৪০৫ হি., খ. ১১, পৃ. ৩৭৪ ৯». শামসুদ্দীন মুহাম্মদ ইবনে আবুল আব্বাস আহমদ আর-রামালী, নিহায়াতুল মুহতাজ, বৈরূত: দারুল ফিকর, ১৯৮৪, খ. ৪, পৃ. ৩৭৬ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।