১০০ ইসলামী আইন ও বিচার বা ব্যবহারযোগ্য হওয়ার পূর্বে বিক্রি করলে যদি এই শর্ত করা হয় যে, ক্রেতা কেনার সাথে সাথে কেটে নিয়ে যাবে, গাছে ঝুলিয়ে রাখবে না। তবে তা সর্বসম্মতভাবে জায়িয। আর ব্যবহারযোগ্য পর্যস্ত গাছেই থাকবে- এই শর্তে বিক্রি করা সকল ইমামের মতে না-জায়িয। কোনরূপ শর্ত ছাড়া বিক্রি করা ইমাম আবু হানিফার মতে জায়িয। তবে বিক্রেতা ইচ্ছা করলে সাথে সাথে ক্রেতাকে তা কেটে নিতে বাধ্য করতে পারবে ।১০০ উপসংহার : ব্যবসা-বাণিজ্যের হালাল-হারাম পদ্ধতিগুলো আলোচনার পর বলা যায় যে, ইসলামে আয়-উপার্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে নিজের শারীরিক শ্রমল্ধ আয় এবং ব্যবসায়ের মাধ্যমে অর্জিত আয়কে সব্বেত্তিম বলা হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে ব্যবসা দুনিয়াবী কাজ হলেও যখন একজন মুসলিম মিথ্যা ও প্রতারণার আশ্রয় না নিয়ে সততার সাথে জনকল্যাণ ও জনসেবার লক্ষ্যে ব্যবসা করে তখন তা ইবাদতে পরিণত হয়। আধুনিক সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হালাল-হারামের তোয়াক্কা না করে যে যেভাবে পারছে ব্যবসা করছে। ফলশ্রুতিতে নষ্ট হচ্ছে মুসলমানদের দুনিয়া ও আখিরাত। এ অবস্থায় মুসলমানদেরকে ব্যবসা-বাণিজ্যের হালাল-হারাম পদ্ধতিগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যরা যাতে যেগুলো সম্পর্কে জানতে পারে এজন্য ব্যাপকভিত্তিক আলোচনা গবেষণা হতে হবে । তবেই এ পরিস্থিতিতে হালাল-হারাম নিয়ে জনসচেতনতা তৈরি করা সম্ভব । ১০০ সম্পাদনা পরিষদ, দৈনন্দিন জীবনে ইসলাম, প্রাশুক্ত, পৃ. ৬১৩ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।