ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি : একটি পর্যালোচনা ৯৯ বাই' ব্যাক : কোন ব্যক্তি তার পণ্যটি অন্যের কাছে বাকিতে বিক্রির পর আবার এ ব্যক্তির নিকট থেকে তা নগদে ক্রয় করে নেয়াকে বাই' ঈনা বা বাই' ব্যাক বলে। এটি বাই' ফাসিদের অন্তর্তুক্ত। উদাহরণস্বরূপ বলা যায়- কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির নিকট থেকে পাচ হাজার টাকায় একশো ছাতা এক বছর পর মূল্য গ্রহণের শর্তে বিক্রি করলেন। অতঃপর বিক্রেতা ক্রেতার নিকট থেকে চার হাজার টাকা নগদ মূল্যে উক্ত ছাতা ক্রয় করে নিলেন। এ ধরনের ক্রয়-বিক্রয়ে বাই' এর সকল উপাদান পাওয়া গেলেও কৌশলে সুদ গ্রহণের আশঙ্কা থাকায় বৈধ নয় ।৯*৬ , এক বিক্রির ভিতর দুই বিক্রি অথবা বিক্রুয়ে দু'টি শর্ত আরোপ করে ক্রয়-বিক্রয় করা : এক বিক্রির ভিতর দুই বিক্রি অথবা বিক্রয়ে দু'টি শর্ত আরোপ করে ক্রয়- বিক্রয় করা বাই' ফাসিদের অন্তর্ভুক্ত । যেমন কোন বিক্রেতা বললো- আমি এই জিনিসটি আপনার কাছে নগদে হলে এক হাজার টাকায়, আর বাকিতে হলে একহাজার পাঁচশত টাকায় বিক্রি করলাম । অথবা এভাবে শর্তযুক্ত করলো, আমি আপনার নিকট আমার ঘরটি এ শর্তে বিক্রি করলাম যে, আপনি আপনার ঘরটি আমার কাছে আবার বিক্রি করবেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, “নবী স. এক বিক্রির ভিতর দুই বিক্রি করতে নিষেধ করেছেন ।”৯* , ফল বা শস্য উৎপন্ন হবার পূর্বে বিক্রি : কোন নির্দিষ্ট গাছে ফল ধরার পূর্বে অথবা কোন নির্দিষ্ট জমিনে ফসল উৎপন্ন হওয়ার পূর্বে বিক্রি করা সর্বসম্মতভাবে অবৈধ ।৯” কেননা, মহানবী স. অস্তিতৃহীন বস্ত্র ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। ইব্নু উমার র. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ স. ব্যবহাররোপযোগী না হলে ফল বিক্রি করতে নিষেধ করেছেন । ক্রেতা বিক্রেতা উভয়কেই তিনি নিষেধ করেছেন ।** ফলমূল গাছে প্রকাশিত হওয়ার পর খাওয়া "প্রাগুক্ত, পৃ. ৫৩৮ ইমাম তিরমিযী, আস-সুনান, তাহকীক : আহমাদ মুহাম্মাদ শাকির ও অন্যান্য, অধ্যায় : আল-বুয়ু, অনুচ্ছেদ : আন-নাহয়ু আন বায়আতায়নি ফী বায়আহ, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ৫৩৩; হাদীস নং-১২৩১; হাদীসটির সনদ সহীহ (০৯) 2০ ৬৪ ০৯৬৯ ০০ 20০ 3435 এ ৮১০ এ ০১৯৮০ ৪:0৩ ০১৯১১ জী ০৪ আব্দুর রহমান আল-জাযায়িরী, আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবায়াহ, প্রাণ্ুক্ত, পৃ. ৫৭০-৫৭৪ ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-বুযু, অনুচ্ছেদ : আন-নাহয় আন বায়ইছ ছিমারি কবলা বুদু়্যি সলাহুহা বিগায়রি শরতিল কত, প্রাশুক্ত, খ. ৫, পৃ. ১১, হাদীস নং-৩৯৪১ ০১১০০ 9 ০৯ ১০ ৪৪ ০ ৩720 ২০ এ ৮ এ] 0৯4) 0 ৮ ৪ ০০ 05 এ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।