ইসলামী আইন ও বিচার বর্ষ :৯ সংখ্যা : ত৬ আক্টোবর.- ডিসেম্বর : ২০১৩ সুকৃক ইস্যুকরণ ও এতে বিনিয়োগের শরম নীতিমালা; একটি প্রায়োগিক বিশ্লেষণ মোহাম্মদ হাবীবুর রহমানস্ক মুহাম্মদ রুহুল আমিন** [সারসংক্ষেপ : সুফুক বর্তমান সময়ে ব্যাংকিং ও ফাইন্যান্সের জগতে বহুল আলোচিত একটি নাম। সুকৃক ইস্সুকরণ, বিনিয়োগ ও এর পরিসমাণ্তি, লাভ-ক্ষাতি বণ্টন ইত্যাদি বিষয় শরীয়াহসম্মত হওয়ায় এটি কনভেনশনাল বন্ড থেকে ভিন্ন ও স্বতন্ত্র একটি বিনিয়োগ দলিলে পরিণত হয়েছে । সুকৃক বিষয়ক শরীয়াহ নীতিমালার প্রাথমিক আলোচনা উপস্থাপনই এ প্রবন্ধের মূল উদ্দেশ্য । উক্ত উদ্দেশ্য অজর্নের জন্য ব্ণনামূলক গবেষণা পদ্ধতিতে সুকুকের পরিচয়, বৈশিষ্ট্য, বন্ড ও শেয়ারৈর সাথে এর পার্থক্য, সুকৃক ইস্যুকরণের প্রক্রিয়া, ইসলামিক সিকিউরিটাইজেশন, কনভেনশনাল ও ইসলামী সিকিউরিটাইজেশনের পার্থক্য, সুকৃক ইস্যুকরণে সংশ্লিট পক্ষসমূহ, ইস্যুকরণের গুরুত্বপূর্ণ কাষার্ধলি, এর গঠন-কাঠামো ইত্যাদি বিষয়ের আলোচনা এ প্রবন্ধে অন্ততুর্ত করা হয়েছে এবং প্রযোজ্য ক্ষেত্রে চির ও সারণির মাধ্যমে আলোচনা স্পট করার প্রয়াস নেয়া হয়েছে। সবশেষে সুকৃক ইস্যুকরণ, বিনিময়, লাত-ক্ষাতি বন্টন ও সমান্তিকরণের শরয়ী নীতিমালা বিধৃত. হয়েছে। ] নির্দিষ্ট কোন প্রকল্প বাস্তবায়ন বা বিশেষ কোন উদ্দেশ্যে অর্থায়নের জন্য সম্পদ সমারোহ ও বিনিয়োগ আকর্ষণে বন্ড বা বিনিয়োগপত্র ইস্যুকরণ একটি সফল পদ্ধতি অর্থনৈতিক সম্পদকে হস্তান্তরযোগ্য কাগুজে সনদে রূপান্তরের মাধ্যমে এ জাতীয় বিনিয়োগপত্র ইস্যু করা হয়। সুদভিত্তিক কনভেনশনাল ব্যাংক ব্যবস্থার বিকল্প হিসেবে শরীয়াহতিত্তিক ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হওয়ার পর কনভেনশনাল বিনিয়োগপত্রের ইসলামী বিকল্প উদ্ভাবন জরুরী হয়ে দীড়ায়। এরই পরিপ্রেক্ষিতে ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞগণ সুকৃক পদ্ধতি উদ্ভাবন করেন। ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং ব্যবস্থার ব্যাপক প্রসারের সুবাদে সুকৃক বর্তমানে অতি পরিচিত একটি আর্থিক দলিল। * পিএইচ.ডি গবেষক, ফিক্হ ও উসূলুল ফিক্হ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া । **্* পিএইচ.ডি গবেষক, ফিক্হ ও উসুলুল ফিক্হ বিভাগ, আস্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া | ///.10907079071.00])
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।