তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মুতাফফিফীন ৯৯ যখন হিসাব-নিকাশের জন্য দণ্ডায়মান হবে, তখন পাপের পরিমাণ হিসেবে কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে । আহমদ ইবৃন মুহাম্মদ ইব্‌ন হাবীব...... হযরত ইব্‌ন উমর (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ [২] ০৮! 411 ++ 4 -এর অর্থ হলো সেদিন মানুষ বিচারের জন্য আল্লাহ পাকের সন্মুখে দণ্ডায়মান হবে, সেদিন পাপের কারণে কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে । ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 LL ০ 2 [১] ০১ -এর অর্থ হলো তারা সেদিন একশত বৎসর দণ্ডায়মান থাকবে। _তামীম ইব্‌ন মুন্তাসির Lees হযরত ইব্‌ন উমর (রা) রাসূলে করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ENTS OEE 41 2:55 792 এর অর্থ হলো কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য যখন লোকেরা হাশরের ময়দানে দণ্ডায়মান হবে, তখন পাপীদের পাপ অনুপাতে ঘামের মধ্যে অনেকেই হাবুডুবু খেতে থাকবে । ইব্‌ন হুমায়দ....... হযরত ইব্‌ন উমর (রা) সূত্রে রাসূলুন্থাহ্‌ (সা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইবনুল মুসান্না ও ইবৃন ওয়াকী...... ইব্‌ন উমর (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৷ ০১] ১০ 054252 এর অর্থ হলো পাপীরা সেদিন তাদের পাপের কারণে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মুহাম্মদ ইবন ইব্রাহীম সুলাইমী...... হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে হযরত নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি বশীর ইব্‌ন গাফ্ফারীকে বলেন, তুমি সেদিন কি করবে যেদিন মানুষেরা বিশ্বজগতের প্রতিপালকের সন্মুখে দুনিয়ার হিসেবে তিনশত বৎসর যাবত হিসাব-নিকাশের জন্য দণ্ডায়মান থাকবে ং এ সময়ের মধ্যে কোনরূপ নির্দেশ হবে না । উত্তরে বশীর বলেন, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা) এ সময় হতে আমি আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করি । এতদশ্রবণে আল্লাহ্র নবী (সা) বলেন ঃ তুমি যখনই নিদ্বার জন্য বিছানায় গমন করবে, তখনই কিয়ামতের বিভীষিকাময় দিন ও হিসাবের কঠোরতা হতে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করবে। ইয়াহইয়া ইব্‌ন তালহা আল্-ইয়ারবুয়ী...... হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ্‌ (রা) হতে আল্লাহ্‌ পাকের এই বাণী ০ {১4 }92 সম্পৰ্কে উজ্তি করেছেন যে, সেদিন মানুষ তাদের মাথা উর্ধ্বমুখী করে একইভাবে চনল্লিশ বৎসর পর্যন্ত দণ্ডায়মান থাকবে। এ সময় তাদের সাথে কেউই কোন কথা বলবে না। প্রত্যেক নেক্‌কার ও বদকারের দেহ হতে ঘর্মরাজী বিপুল পরিমাণে নির্গত হতে থাকবে । অতঃপর তাদের প্রতি এইরূপ একটি ধ্বনি আসবে মনে, তোমাদের সৃষ্টিকর্তার আজকের এই ন্যায়বিচার কি সংগত নয়, যিনি তোমাদেরকে সৃষ্টি করার পর সুন্দর আকৃতিতে সুবিন্যস্ত ও রিযকাদীর ব্যবস্থা করা সত্বেও তোমরা তাকে দুনিয়ার যিন্দেগীতে পরিত্যাগ করেছিলে? তদুত্তরে সবাই একবাক্যে বলবে, ‘নিশ্চয়ই হ্যা’ । এই হাদীসটি বিস্তারিতভাবে অন্য স্থানে বৰ্ণিত হয়েছে। আবু কুরাইব হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £১, la] ০১! | ১৮%, অৰ্থ হলো কিয়ামতের দিন মানুষের বিশ্ব জগতের প্রতিপালকের সন্মুখে চল্লিশ বৎসর যাবত দণ্ডায়মান থাকবে । এই সময় তারা বিবসনা ও বিবস্তু অবস্থায় উ্ধ্বমুখী হবে। ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে কিন্তু কেউই তাদের সাথে কোনরূপ কথাবার্তা বলবে না। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।