তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল্লামা আবূ জাফর মুহম্মদ ইব্‌ন জারীর আত-তাবারী হিজরী ২২৫ সনে (৮৩৮ খৃ.) ইরানের কাস্পিয়ান তদের তীরবর্তী তাবারিস্তানে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি ফারসী ভাষা-সাহিত্য ও ইরানের ইতিহাস মনোযোগ সহকারে অধ্যয়ন করেন। অতঃপর উচ্চ শিক্ষা লাভের নিমিত্ত জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রস্থল বাগদাদে গমন করে সেখানে আরবী ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন, তর্কশান্ত্র ও ভূতত্বে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তাফসীর ও. হাদীস চর্চায় তার অতিশয় আগ্রহ ছিল। এই উভয় বিষয়ে উচ্চতর জ্ঞানার্জনের উদ্দেশ্যে তিনি মক্কা শরীফে গমন৷ করেন এবং সেখানে বিভিন্ন মনীষীর সাহচর্যে অবস্থান করে তাফসীর ও হাদীসে বিশেষ পারদির্শতা লাভ করেন। অধিক জ্ঞান সঞ্চয় এবং এঁতিহাসিক তথ্যাবলী সংগ্রহের উদ্দেশ্যে তিনি মিসর, সিরিয়া, ইরাক ও ইরানের খ্যাতনামা আলিমগণের সান্নিধ্যে উপস্থিত হন। তৎকালীন সফরের দুঃখ-কষ্ট এবং কঠিন কৃদ্বৃতা তাকে জ্ঞানানুশীলনের অদৃশ্য উৎসাহে ভাটার সৃষ্টি করতে পারে নাই। এমনকি একবার তাকে তার গায়ের জামার দুটি হাতার বিনিময়ে রুটি সংগ্রহ করে জঠর জ্রালার নিবৃত্তি ঘটাতে হয়েছিল। শেষ বয়সে তিনি বাগদাদ শরীফে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেন এবং গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। তার৷ যুগ যুগ ধরে সঞ্চিত জ্ঞান তিনি লেখনীর মাধ্যমে সওগাত হিসাবে জগদ্বাসীর দুয়ারে পৌছে দিতে মনস্থ করলেন। ক্রমাগত চল্লিশ বৎসরব্যাপী প্রতিদিন অন্যুন চল্লিশ পৃষ্ঠা করে তার লেখনীয় খোচায় তৈরি হলো ত্রিশ খে পাক-কুরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর ‘আল-জামিউল-বয়ান’ এবং দেড়শত খণ্ডে রচিত হলো মানবজাতির ইতিহাস ‘আখবারুর-রুসূলু ওয়াল্‌-মুলৃক’ ৷ আরবী ভাষায় লিখিত সর্বপ্রথম মানবেতিহাসখানা পরে পাঠাভ্যাসের সুবিধার জন্য সার-সংক্ষেপ করে এক-দশমাংশে অর্থাৎ মাত্র পনেরো খণ্ডে প্রকাশিত হয়। বিশ্ব-ইতিহাস ও তাফসীর সংকলনের মাধ্যমেই তার জ্ঞানের বিশালতা উপলব্ধি করা যায়। পরবর্তী সকল এঁতিহাসিক ও ভূতত্ববিদই স্ব স্ব গ্রন্টু রচনায় তার প্রদর্শিত পথের অনুসরণ করেছেন। ‘আল-জামিউল-বয়ান’ বিশুদ্ধ হাদীস বর্ণনার ধারানুযায়ী পাক-কুরআনের প্রতিটি শব্দের বিশদ ব্যাখ্যাসূচক বৰ্ণনা । এই তাফসীর সারা দুনিয়ায় পাক-কুরআনের সঠিক ভাষ্য হিসেবে আদর্শ গ্রন্থ এবং পরবর্তী ভাষ্যকারগণের পথিকৃৎ আল্লাহু রাববুল-আলামীনের মহাবাণীর সঠিক ভাষ্য দানের মত কঠিন ও অতি পবিত্র দায়িত্ব সুমহান নধীর তিনি যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন, তা অবিস্মরণীয় । এই অতুলূনীয় খেদমত তাকে জগতের সুধী ও চিন্তানায়কের মর্যাদ্নায় পৌছে দিয়েছে। একজন শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ও শ্রেষ্ঠ এতিহাসিক হিসেবে তি জগতে অমর ৷ পাক-কুরআনের ভাষ্য প্রণয়নে তিনি যেরূপ অগাধ পাণ্ডিত্য, সূক্ষ্-বিশ্লেষণ শক্তি, সুদূর অন্তর্দৃষ্টি, অধ্যবসায়, মনোযোগিতা-মননশীলতা, বাকসমৃদ্ধি ও বর্ণনাশৈলী প্ৰদৰ্শন করেছেন, তা সত্যিই বিস্ময়কর পরিশ্রম ও জ্ঞানানুশীলনে নিঃসন্দেহে তিনি সকলের শীর্ষস্থানীয় । আল্লামা আবূ জা‘ফর মুহাম্মদ ইব্‌ন জারীর আত-তাবারী খীটি সুননী-হানাফী ছিলেন বিধায় হাম্বলী মতাবলম্বীগা তার প্রাধান্য মেনে নিতে রাযী হয়নি । এমনকি তারা এই বিশ্ববিশ্রৃত ইমামকে কাফির ফতোয়ার অপবাদ দিতেও কুণ্ঠাবোধ করেনি । বাগদাদের আব্বাসীয় খলীফা মুক্তদির বিল্লাহ্র শাসনামলে (৯০৭-৯৩২ খ্রি.), হি. ৩১০ সনে।/ ৯৩২ খ্রি. জগত শ্ৰেষ্ঠ মুসসসিরে কুরআন ও বিশ্বজোড়া খ্যাতিমান মুসলিম এতিহাসিক আল্লামা তাবারী ইনতি করেন । হাম্বলীরা এই অশতিপর জ্ঞানবৃদ্ধ শায়খের লাশ এবং জানাযা নিয়ে হটগোল এবং দাফনকার্যে বাধার করে। অবশেষে রাত্রির অন্ধকারে তার বাসগৃহের একপাশে তার ভক্তজনেরা তাকে সমাহিত করেন। প্র এঁতিহাসিক ইব্‌ন ইসহাকের মতে “ইব্‌ন জরীর তাবারীর ন্যায় জ্ঞানীজন জগতে বিরল” । তার সুমহান আত্মার অজসুধারায় আল্লাহ তা'আলার রহমত বর্ষিত হোক । - মুহম্মদ ফরীদুদ্দীান আত্তাঁর Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।