| Contents OO ৭০ তাফসীরে তাবারী (আমপারা) ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ as 2s £25, এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, তারা হলো আহলে জান্নাত বা জান্নাতের অধিবাসী । যারা সেখানে চিরন্তন আরামে বসবাস করবে। তঃপর আল্লাহ পাকের কালাম £১, (45 ১5০,৯৪ অর্থাৎ ‘অনেকের মুখমণ্ডল সেদিন ধূলি ধুসর হবে’ আর এরা হলো কাফির-মুশরিক্রা, যাদের চেহারা কিয়ামতের দিন ধূলি ধূসরিত ও কালিমাচ্ছন্ন হবে। যেমন আগে বর্ণিত হয়েছে যে, কিয়ামতের দিন হিসাবান্তে সমস্ত চতুষ্পদ জন্তু-জানোয়ারকে আল্লাহ-রাষ্বুল মাটিতে পরিণত হওয়ার জন্য নির্দেশ দিবেন, আর সাথে সাথেই তারা মাটিতে রূপান্তরিত হবে । কিন্তু কাফিরদের আক্ষেপ সত্বেও তারা মাটিতে রূপান্তরিত হতে পারবে না, বরং তাদের চেহারা সেদিন ধূলি ধূসর হবে। এটাই মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা আলী......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £553 (445, অর্থাৎ ‘তাদের চেহারা কালিমাচ্ছন্ন হবে’ এর অর্থ হলো অপমান তাদেরকে ছেয়ে ফেলবে । ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪% ,55 452',5 -এর অর্থ হলো ‘তাদের চেহারা কালিমাচ্ছন্ন হবে’ এরা হবে জাহান্নামের অধিবাসী । কেউ কেউ বলেন ১,:3 ও 5, শব্দ দুইটির অর্থ একই অর্থাৎ ধূলি-ধূসরিত। অবশ্য আরবদের পরিভাষায় ‘কাতারাহ’ বলা হয় এ ধূলা -বালিকে যা বাতাসের সাথে মিশ্রিত হয়ে উড়ে শূন্যমার্গে গমন করে এবং যে সমস্ত ধূলিকণা মাটির সাথে মিশে থাকে, তাকেই তারা 'গাবারাহ্’ বলে। অতঃপর আল্লাহু তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ $241 $31 ৯ 4] 91 অর্থাৎ ‘এরাই হলো সত্য প্রত্যাখ্যানকারী কাফির ও দুষ্কৃতকারী ৷’ এখানে আল্লাহ তা'আলা বলেন, উপরে বর্ণিত কিয়ামতের দিন যারা এই ধরনের বিশেষ গুণে গুণান্বিত হবে, তারা হলো কাফির । তারাই দুনিয়ার যিন্দেগীতে ১, বা দুষ্কৃতকারী ছিল। তারা এই পার্থিব দুনিয়ায় হালাল-হারাম কোন বাছ-বিচার করেনি । যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা‘আলা তাদের কৃতকর্মের পরিণতি হিসেবে এরূপ কঠিন আযাবে গেরেফতার করবেন । আর এ খবরই আল্লাহ রাববুল আলামীন এই সূরার শেষাংশে পরিবেশন করেছেন তার বান্দাদের অবগতির জন্য । এখানেই সূরা আবাসার তাফসীর সমাপ্ত হলো। www.waytojannah.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।