Contents প্রকাশকের কথা কুরআন মজীদের ভাষা আরবী, যে কারণে এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ হয়েছে, এর ভাষ্যও রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সব তাফসীর গ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসেবে গণ্য করা হয়, তাফসীরে তাবারী শরীফ সেগুলোর মধ্যে অন্যতম । এই তাফসীরখানার রচয়িতা আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্ন জারীর আত-তাবারী (র) (জন্ম : ৮৩৯ খ্রি./২২৫ হি,., মৃত্যু : ৯২৩ খ্রি./৩২০ হি.) কুরআন মজীদের ভাষ্য রচনা করতে যেয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ত্ব পেয়েছেন, তা তিনি এতে সন্নিবেশিত করেছেন। ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাস্সিরগণের নিকট তাফসীর প্রণয়নের নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম ‘আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন ৷’ পাশ্চাত্য দুনিয়ার পণ্ডিত মহলে এতিহাসিক এবং সমালোচনমূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত । আমরা প্রায় সাড়ে এগারো শ’ বছরের প্রাচীন এই জগদ্বিখ্যাত তাফসীর গ্রন্থখানির বাংলা অনুবাদ প্রকাশ করতে পারায় মহান আল্লাহ্ তাআলার দরবারে অগণিত শুকারিয়া জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা এ মূল্যবান তাফসীর গ্রন্থটির ১১টি খণ্ড পাঠকবৃন্দের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। কিন্তু মূল কিতাবের দু্প্রাপ্যতার দরুন পরবর্তী খণ্ডগুলো প্রকাশে বিলম্ব হচ্ছে। আমরা ক্রমান্বয়ে তাফসীরে তাবারী শরীফের প্রতিটি খণ্ডের তরজমা প্রকাশ করবো ইনশাআল্লাহ্ । এ আমপারা অংশটির তরজমা ইতিমধ্যে আমাদের হস্তগত হওয়ায় তা প্রকাশ করা হলো। শেষতম (আমপারা) খণ্ডের অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ. ফ. ম আবু বকর সিদ্দীক ও সম্পাদনা করেছেন মাওলানা মুহাম্মদ ফরীদদ্দীন আত্তার। তাদের সবাইকে জানাই মুবারকবাদ। সেই সঙ্গে এই খণ্ডখানি প্রকাশে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকেও মুবারকবাদ জানাচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি নির্ভুলভাবে এই পবিত্র গ্রন্থখানা প্রকাশ করতে, তবুও এতে যদি কোনরূপ ভুল-ভ্ৰান্তি কোন পাঠকের নজরে পড়ে, তাহলে মেহেরবানী করে তা আমাদের জানালে আমরা ইনশাআল্লাহ্ EAE OAR CTR ME UE SE DUCES: SEU EE OO 0 খণ্ডটিও পাঠকপ্রিয়তা লাভ করবে। মুহাম্মাদ শামসুল হক পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।