তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৮ তাফসীরে তাৰারী (আমপারা) ৩২. এটা তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ জত্তুর জন্য জীবিকার সামগ্রীরূপে। ৩৩. অতঃপর যখন সেই কর্ণ বিদারী-ধ্বনি উপস্থিত হবে, ৩৪. সেদিন মানুষ নিজের ভাই, ৩৫. নিজের মা, নিজের পিতা ৩৬. এবং স্ত্রী ও সমন্তানাদি হতে পলায়ন করবে। ৩৭. সেদিন তাদের প্রত্যেকে অপরের চিন্তা না করে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে । ৩৮. সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল, ৩৯. সহাস্য ও প্রফুল্ল হবে, ৪০. এবং অনেকের মুখমণ্ডল সেদিন ধূলি-ধূসর, ৪১. ও কালিমাচ্ছন্ন হবে, ৪২. আর এরাই হলো প্রকৃত কাফির ও দুষ্কৃতকারী । তাফসীর -অতঃপর আল্লাহ্‌ তা'আলার বাণী $ 1 (555 অর্থাৎ ‘এটা তোমাদের জীবিকার সামনগ্রীস্বরূপ’। এখানে আল্লাহ বলেন, হে লোকসকল ! আমি এই সমস্ত দ্রব্য-সামগ্রী উৎপন্ন করেছি, একমাত্র তোমাদের উপকার ও ফায়দার জন্য; যা খেয়ে তোমরা জীবন ধারণ করে থাক । অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ০৩১ অর্থাৎ ‘তোমাদের চতুষ্পদ জন্তুর জন্যও’ । ১.১1 শব্দের সঠিক অর্থ হলো উট ৷ অতঃপর তা সব রকমের জন্তু-জানোয়ারের অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে । মুফাসসিরগণের নিকট এই উক্ত আয়াতের ব্যাখ্যা । বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১.০০১১, ০ অৰ্থাৎ ie, sll ‘তোমাদের সম্পদ হলো ফলরাজী’ এবং -১। 450,59, ‘তোমাদের চতুষ্পদ জস্তুর জন্য সম্পদ হলো শুক্না ঘাস’ । অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী ৪ 45০]। ০০215 অতঃপর যখন সেই কর্ণবিদারী ধ্বনি উপস্থিত হবে’ ৷ বর্ণিত হয়েছে যে, ২5.5}! শব্দটি হলো, কিয়ামতের নামসমূহের মধ্যে অন্যতম একটি বিশিষ্ট নাম। আর '‘সাখ্খুন’ শব্দের অর্থ হলো একে অন্যকে উচ্চস্বরে আহবান করা। আর উচ্চস্বরটাই হলো 25.211 | অতএব এতদার্থে বলা যায়, এ হলো শিংগা ধ্বনি। আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £৪ 450201 += 150 অর্থাৎ ‘অতঃপর যখন সেই কর্ণবিদারী ধ্বনি উপস্থিত হবে’। এটা হলো কিয়ামতের নামসমূহের অন্যতম নাম, যা দ্বারা আল্লাহ-পাক তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। ঃপর আল্লাহ জাল্লা শানুহুর বাণী ৪ «51 ৬০ +১ ১4 £92 অর্থাৎ ‘যেদিন মানুষ তার নিজের ভাইয়ের নিকট থেকে পালাবে’ । এখানে আল্লাহ পাক বলেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে এবং হযরত ইস্রাফীল (আ) আল্লাহ্র নির্দেশে শিংগায় ফুঁক দেবেন, সেদিন ভয়ে ত্রাসে মানুষ দিশেহারা পাগলপারা হয়ে দিক্বিদিক জ্ঞানশুূন্য অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে এবং নিজের আপনজনদের নিকট হতেও পলায়ন করতে থাকবে, যথা- নিজের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানাদি হতে পালাতে থাকবে এই আশঙ্কায় যে, না জানি তারা কি দাবি করে বসে! সেদিন প্রত্যেক ব্যক্তি ‘ইয়া নাফ্সী ইয়া নাফ্সী’ অর্থাৎ হে আমি ! আমার কি হবে ! এরূপ বিলাপ ও ত্রন্দনে ব্যস্ত-ত্রস্ত থাকবে । যাকে আল্লাহ পাক তার ভাষায় এরূপ বলেছেন যে, is Us tgs ees loyal Yk অর্থাৎ ‘সেদিন ওরা প্রত্যেকে অপরের চিন্তা না করে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে’ । বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র ‘বাণী £ Mee st Yk) <১ ০ ১৭০১০ -এর অর্থ হলো ‘সেদিন প্রত্যেক ব্যক্তি অপরের নয়, বরং নিজের চিন্তায় ব্যস্ত ও বিহ্বল Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।