Contents মহাপরিচালকের কথা দেশের মানুষকে প্রকৃত অর্থে ধার্মিক এবং ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করার মানসে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ্ প্রভৃতি আরবীসহ অন্যান্য ভাষায় রচিত দীনী গ্রন্থের বাং অনুবাদ প্রকাশের এক মহাপরিকল্পনা গ্রহণ করে এ যাবত অসংখ্য গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে। এসব গ্রন্থ জনগণের নিকট বিপুলভাবে সমাদৃত হয়েছে। এ সব গ্রন্থের মধ্যে তাফসীর গ্রন্থের গুরুত্ব সর্বাধিক । কারণ তাফসীর গ্রন্থ হলো মূলত হাদীসের মাধ্যমে মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ । আল-কুরআন আল্লাহ্ তা'আলার তরফ থেকে মহানবী (সা)-এর উপর ওহীর মাধ্যমে নাযিলকৃত গ্রন্থ হওয়ায় সাধারণ মানুষের পক্ষে এর অন্তর্নিহিত ভাব ও মর্ম সম্যকভাবে অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এ জন্য ইসলামের প্রথম যুগ থেকেই কুরআন ও হাদীসে বিশেষজ্ঞ আলিমগণ সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করে রচনা করেছেন তাফসীর গ্রন্থ । বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মুসলিম জাহানে সমাদৃত নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থমালা বাংলা ভাষায় অনুবাদ করে যাচ্ছে। এসব তাফসীর গ্রন্থের মধ্যে পবিত্র কুরআনের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্ন জারীর আত-তাবারী (র) প্রণীত তাফসীরে তাবারী অন্যতম৷ পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যায় অধিক সংখ্যক হাদীস ব্যবহৃত হওয়ায় গ্রন্থখানি মুসলিম জাহানে বিশেষভাবে সমাদৃত ৷ তত্ত্ব ও তথ্যের বিশুদ্ধতার' জন্য পাশ্চাত্য জগতের পণ্ডিত-গবেষকগণও এ তাফসীরখানার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন । আল্লাহ্ তাআলার অপার অনুগ্রহে আমরা বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন এই তাফসীর গ্রন্থের ১১তম খণ্ড পর্যন্ত বাংলা অনুবাদ ইতিমধ্যে প্রকাশ করেছি । পরবর্তী খণ্ডগুলোর মূল কিতাব সংগ্রহ করতে বিলম্ব হওয়ায় অনুবাদ| কৰ্মও বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যে আমপারা খণ্ডটির অনুবাদ আমাদের হস্তগত হওয়ায় তা সম্মানিত পাঠকের। সামনে উপস্থাপনের লোভ সংবরণ করা গেল না । কাজেই শেষ খণ্ডটি প্রকাশ করতে পেরে আল্লাহ্ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর অনুবাদক ও৷ সম্পাদককে জানাই আন্তরিক মুবারকবাদ ৷ অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীসহ এর প্রকাশনায় যারা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন তাদেরকেও জানাই মুবারকবাদ। পরম করুণাময় আল্লাহ্ তা'আলা আমাদের এই প্রচেষ্টাকে ইবাদত হিসেবে কবূল করুন আমীন!
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।