তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents id ৫৮ তাফসীরে তাবারী (আমপারা) আলোচনায় ব্যস্ত ছিলেন। তন্মধ্যে উবাই ইবন্‌ খাল্‌ফ, আবূ জাহল, উত্বা প্রভৃতি ছিল। নবী করীম (সা) তার আগমনে বিরক্তিবোধ করেন এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। অতঃপর নাযিল হয় 555 ০১2 এই সূরাটি। এই ঘটনার পর নবী করীম (সা) তাকে খুবই সম্মান করতেন । হযরত আনাস (রা) বলেন, কাদেসিয়ার যুদ্ধাঙ্গণে আমি হযরত ইব্ন উন্বে মাকতুম (রা)-এর দেহে নবী করীম (সা) -এর চাদর এবং তার হাতে কাল পতাকা দেখেছিলাম । সুসায়ন ..... যাহৃহাক হতে শ্রবণ করেছেন যে, আল্লাহ্‌র বাণী 1559 ১ এঁ সময় অবতীর্ণ হয়, যখন নবী করীম (সা) মন্ধার বিশিষ্ট ধন-এশ্বর্যশালী কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তির নিকট এই উদ্দেশ্যে দীনের আলোচনা করছিলেন যে, হয়ত তারা ইসলাম কবূল করতে পারে। এমন সময় সেখানে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবন্‌ উন্মে মাকতুম (রা) উপস্থিত হয়ে রাসূলুল্লাহ (সা)-কে কিছু জিজ্ঞেস করেন । আল্লাহ্র নবী এতে অসন্তুষ্ট ও বিরক্ত হন এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নিয়ে এ বিত্তবানদের প্রতি মনোযোগ দেন। যার ফলে আল্লাহ পাক তীর নবীর জন্য উপদেশ স্বরূপ এই সূরা অবতীর্ণ করেন। এই ঘটনার পর নবী করীম (সা) সব সময় আবদুল্লাহ্‌ ইব্‌ন উন্বে মাকতুমকে অত্যন্ত সম্মান করতেন । এমনকি তিনি তীর অনুপস্থিতিতে তাকে দুইবাব মদীনার সাময়িক শাসনকর্তা নিযুক্ত করেন। ইউনুস..... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা’আলার এই বাণী ১:2 51 39 ০১৷ এই আয়াত অবতীৰ্ণ হওয়ার কারণ এই যে, একদা হযরত আবদুল্লাহ ইব্‌ন উন্বমে মাকতুম তার পরিচারক সাথীসহ যখন নবী করীম (সা) -এর খিদমতে উপস্থিত হন, তখন আল্লাহর নবী তাকে সেখানে না নেয়ার জন্য তার পরিচারকের প্রতি নির্দেশ দেন, যে ছিল চক্ষুম্মান। অপরপক্ষে ইব্‌ন উন্মে মাকতুম অন্ধ থাকায় তিনি এই ইংগিত বুঝতে না পারায়, তার পরিচারক সাধীকে হুযুরের দরবারে যাওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন এবং সেখানে গিয়ে উপস্থিত হয়ে প্রশ্নাদিও করেন । এতে নবী করীম (সা) বিরক্তি_বোধ করেন এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নেন যার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ পাক তার নবী প্রতি উপদেশ স্বরূপ বা এই সূরা অবতীর্ণ করেন। যথা ৪ ce 52 Ll LL CGH S-lss mie ইব্ন যায়দ বলেন, যদি আল্লাহ্র নবী আল্লাহ্‌ পাকের প্রেরিত ওহীর কোন অংশ গোপন করতেন, তবে নিশ্চয়ই এ অংশটি গোপন করতেন, যেখানে তার আচরণের প্রতি কটাক্ষপাত করা হয়েছে। অবশ্য নবী করীম (সা)-এর মনোভাব, কাফির সরদারদের সাথে কথাবার্তা বলবার সময় এরূপ ছিল যে, যাদেরকে আমি ইসলামের দিকে আনার চেষ্টা করছি, তাদের মধ্য হতে যদি একজন লোকও ইসলাম কবূল করে ও হিদায়াত পায়, তাহা হলে তা ইসলামের শক্তিশালী হয়ে ওঠার বড় কারণ হতে পারে। অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ৫১, 4,১১ 1০,5 সম্পৰ্কে ইবনে যায়দ বলেন ঃ এখানে আল্লাহ পাক তাঁর হাবীব ও নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ ! তুমি কি জানো, সে হয়ত পরিশুদ্ধ হতো, যে অন্ধের প্রতি তুমি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছ । অর্থাৎ সে ইসলাম গ্রহণের কারণে পবিত্র জীবনের অধিকারী হতো । ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ,4,, শব্দের অর্থ হলো (1, অর্থাৎ ইসলাম কবুল করত । www.waytojannah.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।