তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

A Contents সূরা আবাসা ৫৭ এসেছে । হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন একদা নবী করীম (সা) যখন মক্কার বিশিষ্ট কুরায়শ নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলেন, তন্মধ্যে উত্বা ইব্‌ন রবীয়া, আবূ জাহল ইব্ন হিশাম, শাইবা, উমাইয়া ইব্‌ন খালফ, উবাই ইব্‌ন খালফ প্রভৃতি সেখানে উপস্থিত ছিল। নবী করীম (সা) এদেরকে ইসলামের দিকে আন্তরিকতার সাথে দাওয়াত দিচ্ছিলেন । এমন সময় সেখানে আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাকতুম নামে এক অন্ধ ব্যক্তি উপস্থিত হয়ে রাসূলুল্লাহ (সা) -এর নিকট কুরআন মজীদের এক আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন; এবং বলেন, হে আল্লাহ্র রাসূল (সা)! আল্লাহ্‌ আপনাকে যে ইল্ম বা জ্ঞান দান করেছেন, তা আমাকে শিক্ষা দিন। নবী করীম (সা) তার এই কথার প্রতি ক্রক্ষেপ করলেন না বরং তিনি তার প্রতি নারায হয়ে ভ্রুকুঞ্চিত করলেন ও মুখ ফিরিয়ে নিয়ে পুনরায় মুশ্রিক সরদারদের সাথে কথাবার্তা বলতে লাগলেন। অতঃপর কথাবার্তাশেষে নবী করীম (সা) যখন নিজের পরিবার-পরিজনবর্গের দিকে গমন করছিলেন, তখন পথিমধ্যেই ওহীর ভাব পরিলক্ষিত হয় এবং এই সূরা অবতীর্ণ হয়। যথা 8 608 EK ES Ll Ls eID 51 1959 ০2 অৰ্থাৎ সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার নিকট একজন অন্ধ ব্যক্তি এসেছে। তুমি কি জানো সে হয়ত পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত; অতঃপর উপদেশ দান তার জন্য কল্যাণকর হতো । এর পর রাসূলুল্লাহ্‌ (সা) যখনই আবদুল্লাহ্‌ ইব্‌ন উন্মে মাকতুম (রা)-কে দেখতেন, তখনই বলতেন স্বাগতম জানাই তাকে, যার সম্বন্ধে আমার প্রতিপালক আমাকে ভর্ৎসনা করেছেন। অতঃপর সাথে সাথে এই আয়াতও অবতীর্ণ হয় । যথা ৪ - ys FUL Ls cia {Lil - 5 ০ অৰ্থাৎ যে ব্যক্তি উদাসীনতা দেখায়, তুমি তার প্রতি মনোযোগী ৷ অথচ সে যদি সংশোধিত না হয় তা হলে তোমার উপর এর দায়িত্ব কি? আবু কুরাইব..... হিশামের পিতা হতে বর্ণনা করেছেন যে, ,'৬১। ১১2 51 ০1+59 ১৯ এই সূরাটি আবদুল্লাহ ইব্‌ন উন্মে মাক্তুম নামক অন্ধ সাহাবী প্রসংগে নাযিল হয়। মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১০১ ১১2! অর্থাৎ ‘তার নিকট একজন অন্ধ ব্যক্তি আগমন করেছে ।’ তিনি ছিলেন বনু ফিহর গোত্রের লোক যার নাম ছিল আবদুল্লাহ ইব্ন উম্মে মাক্তুম ৷ বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে ১91 ১০2 51 ০1959 ১৯০ এই সূরাটি আবদুল্লাহ ইব্‌ন যাইয়েদাহ, যিনি ইব্‌ন উম্মে মাকতুম হিসেবে পরিচিত ছিলেন, তার সম্পর্কে অবতীর্ণ হয়। একদা নবী করীম (সা) যখন মক্কার বিশিষ্ট কুরায়শ নেতৃবৃন্দের সাথে দীনের আলোচনায় মশগুল ছিলেন, তখন তিনি সেখানে উপস্থিত হয়ে কালাম পাকের বিশেষ কোন আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন। নবী করীম (সা) এতে বিরক্তি প্রকাশ করেন এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। যার পরিপ্রেক্ষিতে নাযিল হয় 1 39 ১! ১:2 1 এই ঘটনার পর মহানবী (সা) তাকে খুবই সম্মনে করতেন, এমনকি দুইবার যুদ্ধে মদীনার বাইরে যাওয়ার সময় তিনি এই অন্ধ সাহাবীকে নিজের স্থলাভিষিক্ত হিসাবে মদীনার সাময়িক গভর্নরও নিযুক্ত করেছিলেন। « বাশার...... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি কাদেসিয়ার যুদ্ধে ইব্‌ন উত্মে মাকতুমের হাতে কাল পতাকা এবং নবী করীম (সা) -এর চাদর দেখেছিলেন। ইব্‌ন আবদুল আঁ'লা.... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা ইবন উন্মে মাকতৃুম এমন সময় নবী করীম (সা) -এর দরবারে উপস্থিত হলেন, যখন তিনি মক্কার বিশিষ্ট কুরায়শ নেতাদের সাথে দীনের তাবারী_৮ www.waytojannah.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।