Contents ৫৪ তাফসীরে তাবারী (আমপারা) ব্যক্তির জন্য ভীতি প্রদর্শনকারী, যে এর ভয় রাখে । ৪৬. যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, সেদিন ওদের মনে হবে যেন ওরা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা বা এক প্রভাত অবস্থান করেছে। তাফসীর - এখানে আল্লাহ রাববুল আলামীন তার হাবীব রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ (সা) মক্কার এই আল্লাহদ্রোহী ব্যক্তিরা, যারা কিয়ামতের মত পুনরুথানে বিশ্বাসী নয়, তারা তোমাকে জিজ্ঞেস করছে যে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে ? যেমন (৯A. 51 অর্থাৎ কখন এবং কবে কিয়ামত অনুষ্ঠিত হবে ? ব্যাকরণবিদ ফাররা বলেন, ॥_! বা উঠা শব্দটি জাহাজ বা নৌকায় উঠা বা পাহাড়ে উঠা বা এর অনুরূপ শব্দের অর্থ প্রকাশে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এখানে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার অর্থ প্রকাশে এই শব্দটির প্রয়োগের কারণ কি ? এর জবাবে বলা হয়েছে যে, কিয়ামতকে কিশতী বা নৌকার অনুরূপ অর্থে গ্রহণ করা হয়েছে। আর সাধারণত ০.৪ শব্দে খাড়া হওয়া বা দাড়ানোর যে অর্থ প্রকাশ পায়, যেমন 5031 ০:44 এরূপ অর্থে এখানে ব্যবহৃত হয় নাই, বরং যেরূপ বলা হয়ে থাকে ৪ J২/1 ০055 অর্থাৎ 5/1 ॥5 1 এখানে আদল বা ইনসাফ খাড়া হওয়ার অর্থ ইনসাফ কায়েম বা প্রতিষ্ঠিত হওয়া, এই অর্থে ব্যবহৃত হয়েছে। আবূ জাফর (র) বলেন, অতঃপর আল্লাহ পাকের পরবর্তী কালাম ৪ {21555 "১০ ৩,১ ০১৯ অৰ্থাৎ এর বর্ণনার সাথে তোমার কি সম্পর্ক ? তোমার কিয়ামত সম্পর্কে বর্ণনা করার কি প্রয়োজন ? কেননা রাসুলুল্লাহ (সা)-কে মক্কার কাফিররা এ ব্যাপারে বারবার এই প্রশ্ন করত যে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে ? যার পরিপ্রেক্ষিতে তিনি কিয়ামত সম্পর্কে বার বার আলোচনা করতেন । তখন এই আয়াত অবতীর্ণ হয়। ইয়াকুব ইব্ন ইব্রাহীম.... হযরত আয়েশা সিদ্দীকা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) সব সময় কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামীন এই আয়াত নাযিল করেন যে, alps LL sll 255 ৬০০ ০১1 5 অর্থাৎ ‘কিয়ামত সম্পর্কে বর্ণনার তোমার প্রয়োজন কি ? এর চরম জ্ঞান তোমার প্রতিপালকেরই আছে ।' আবু কুরাইব.... তারিক ইব্ন শিহাব হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা)-কে প্রায়ই কাফিররা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত । যার ফলে এই আয়াত নাযিল হয় যে LaLa SU Le ০2 ৩,15, অর্থাৎ ‘তারা তোমাকে জিজ্ঞেস করে যে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সঠিক দিনক্ষণ কি’ ? আসলে ঠাষ্টা-বিদ্বপ করার জন্যই তারা এরূপ বলত, সত্যকে গ্রহণ করার জন্য নয়। মুহাম্মদ ইব্ন আমর ... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ৯155 ৬০ ৩১! ০৯ এর অর্থ হলো ২০৬.। অৰ্থাৎ কিয়ামত ৷ অতঃপর আল্লাহ্ পাকের কালাম ৪ (৯/4০5 ৩০, 511 অর্থ ‘এর চরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের কাছে ।' অৰ্থাৎ কিয়ামত কখন কোন্ সময় অনুষ্ঠিত হবে এ সম্পর্কে প্রকৃত জ্ঞান ও একক জ্ঞান মহা প্রজ্ঞাময় আল্লাহ্ " পাকেরই আছে । তিনি ব্যতীত দুনিয়ার কোন মাখ্লুক বা সৃষ্টজীব এ সম্পর্কে কোন খবরই রাখেনা । তঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ Ui ১১১০ ০০১1 ০5% ‘তুমি তো কেবল প্রত্যেক ব্যক্তির জন্য ভীতি প্রদর্শনকারী, যে এর ভয় রাখে।’ এখানে আল্লাহ্ তা'আলা তাঁর হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে বলেন, হে নবী! তুমি তো লোকদেরকে পরকালের কঠিন আযাব ও কিয়ামত সম্পর্কে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছ। কিয়ামত কখন সংঘটিত হবে সে সম্পর্কে কিছু বলার প্রয়োজন তোমার নাই । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।