তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নাযিআত 8৭ ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম 8 J ১১২০4 531১ 5১-531 অৰ্থাৎ তার ইহকাল ও পরকালের শাস্তি হবে তার জীবনের পূর্ববর্তী ও পরবর্তী কৃতকর্মের ফলশ্ৰুতি হিসেবে। অতঃপর আল্লাহু তাবারাকা ওয়া তা'আলার বাণী 8 ১০ ৬০] $20 3 অর্থাৎ যারা ভয় করে, তাদের জন্য অবশ্যই এতে বড় উপদেশ রয়েছে। এখানে আল্লাহপাক বলেন, তিনি ফিরাউনকে যে কারণে ইহকাল ও পরকালের আযাবে পাকড়াও করেছে, তা ছিল তাঁকে এবং তীর রাসূলকে অমান্য ও অস্বীকার করা । এখন ৷ যারা এ ঘটনা হতে উপদেশ গ্রহণ করতে চায়, তাদের কর্তব্য আল্লাহ্‌ এবং তার রাসূলকে অমান্য ও অস্বীকার করার সেই পরিণতিকে ভয় করা--যে পরিণতির সম্মুখীন খোদ ফিরাউন হয়েছিল । অতঃপর EES EE -কে ১১০ হিসেবে নেয়া হয়েছে ২{]/ ১১5 -এর। কেননা প্রকৃত বাক্য হলো 45 /। ১5২04 অতঃপর এর অর্থের দিকে লক্ষ্য করে 5,49 J; কে ০. হিসেবে গ্রহণ করা হয়েছে, এর শব্দের দিকে লক্ষ্য করে নয়। অতঃপর আল্লাহ্‌ জাল্া শানুহুর বাণী ৪ 4১, +০ 1 ৪15031415 অর্থাৎ তোমাদের সৃষ্টি কি কঠিনতর, না আসমান সৃষ্টি ? এখানে আল্লাহ রাববুল আলামীন কুরায়শদের এ নেতৃবর্গকে লক্ষ্য করে বলছেন, হে লোকগণ! তোমরা যারা মৃত্যুর পর্‌ পুনরুথানকে মিথ্যা বলছ এবং অস্বীকার করছ আর যুক্তি স্বরূপ পেশ করছ যে, মৃত্যুর পর আমাদের অস্থি মজ্জা যখন জীর্ণ বিলীন হয়ে যাবে, তখন আমাদের দেহের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত উপাদানসমূহ পুনঃ একত্রিত করা ও এতে নতুন করে প্রাণের সঞ্চার করা কেমন করে সম্ভব হতে পারে ? কিন্তু তোমরা কি কখনো একথা ভেবে দেখেছ যে, এই বিরাট আকাশ এবং বিশাল বিশ্বলোক বানানো অধিক কঠিন ও দুঃসাধ্য কাজ, না তোমাদেরকে একবার সৃষ্টি করার পর অনুরূপ আকার-আকৃতিতে পুনরায় সৃষ্টি করা ? যে আন্পাহর পক্ষে প্রথম কাজটি কিছুমাত্র কঠিন ছিল না, তার পক্ষে দ্বিতীয় কাজটি কেন এতখানি কঠিন হবে এবং কেন মনে করবে যে, তীর দ্বারা আদৌ সম্ভব হবে না; বরং তোমাদের জীবন-মৃত্যু সৃষ্টির চেয়ে আকাশ ও বিশ্বলোকের সৃষ্টি করা অনেক বেশি শক্ত ও কঠিন কাজ ৷ £পর আল্লাহ্র বাণী ৪ (4&2, (৯: অর্থাৎ তিনিই আসমানকে নির্মাণ করেছেন এবং ছাদ স্বরূপ সুউচ্চ করেছেন। অতঃপর আল্লাহ্‌র কালাম ৪ (৯/9৬3 (৪-২০ £3) অর্থাৎ তিনি একে অর্থাৎ এর ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। এখানে আল্লাহ্‌ পাক বলেন, তিনি আসমানকে সুবিন্যস্ত করেছেন এবং এর চেয়ে উচ্চতম কোন সৃষ্টি নাই । আর তিনি একে এমন নিপুণ ও সঠিকভাবে নির্মাণ করেছেন যে, এতে কোন প্রকার দোষ-ক্রুটি বা টুটা-ফাটা নাই । এটাই মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 a 3, এর অর্থ হলো তিনি তার ছাদকে অর্থাৎ পৃথিবীর ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হৃতে বর্ণনা করেছেন, আন্পাহ্র বাণী (৯1,3 4০, 3, -এর অর্থ হলো তিনি তার ছাদকে খুঁটি ছাড়া নির্মাণ করেছেন। আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (44.০ 3, -এর অর্থ তার স্তম্ভকে সুউচ্চ করেছেন। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।