Contents সূরা নাস ৩৪৩ যাওয়া। এখানে ১4১5 শব্দটি আধিক্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে যার তাৎপর্য হলো উক্ত কাজ অধিকমাত্রায় সম্পন্কারী । আবু কুরাইব...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, প্রত্যেক বনি আদম যখনই আল্লাহ তা'আলার যিকর হতে গাফিল হয়, তখন 'তার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হয় এবং যখন সে যিকরে মত্ত হয়, তখন সেই কুমন্ত্রণা দূরীভূত হয় এবং আল্লাহ পাকের কালাম £ 4%]! ১০1, এর এটাই অর্থ । ইব্ন হুমায়দ...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 (5১1 এই আয়াতের তাৎপর্য হলো শয়তান বনী আদমের কৃলবের উপর হাটু গেড়ে বসে থাকে, যখন সে গাফিল হয়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় এবং যখন সে আল্লাহর যিকর করে, তখন সে পলায়ন করে। মিহরান...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 4২] ৪-০ +1| এই আয়াতের অর্থ হলো, বান্দা যখন আল্লাহর যিকর করে, তখন শয়তানের ওয়াসওয়াসা দূরীভূত হয় এবং বান্দা যখন আল্লাহর যিকর হতে গাফিল হয়, তখন ওয়াসওয়াসা বৃদ্ধি পায়। মুহাম্মদ ইব্ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 AL sl এর অর্থ শয়তান মানুষের ক্লবের উপর অবস্থান করে, অতঃপর যখন যে আল্লাহ যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে। ইব্ন আবদুল আ‘লা...... কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, ১=/,-45]| শব্দের অর্থ হলো শয়তান । যখন বান্দা আল্লাহর যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে এবং যখন বান্দা গাফিল থাকে, তখন সে কুমন্তরণা দেয় । বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ এ ১০ 5] ০/৪০ +1 এই আয়াতের তাৎপর্য হলো, শয়তানই মানুষের অন্তরে ওয়াসওয়াসার সৃষ্টি করে । অতঃপর বনী আদম যখন আল্লাহর যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে। ইব্ন আবদুল আ'লা বৰ্ণনা করেছেন যে, শয়তান-ই মানুষের অন্তরে সুখ বা দুঃখের সময় প্ররোচনার সৃষ্টি করে থাকে। অতঃপর মানুষ যখন আল্লাহ তা'আলার যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে। ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £৪ 45 ‘খার্বাস’ শব্দের অর্থ প্রকাশিত হওয়ার পর গোপন হয়ে যাওয়া কিংবা সম্মুখে আসার পর পিছনে হটে যাওয়া । উক্ত কাজ অধিক মাত্রায় সম্পন্বকারীকে খান্নাস বলা হয়। এই সৃষ্টিকারী জিন্নদের মধ্য হতে কিংবা স্বয়ং মানুষের মধ্যে হতেও হতে পারে। এরূপ কথিত আছে যে, মানুষরূপী শয়তান মানুষের ক্ষতির জন্য জিন্-শয়তানের চেয়েও অধিক মারাত্মক । মুহম্মদ ইব্ন সা'দ...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪$ ৯15-০৪! শব্দের অর্থ হলো, শয়তান। সে লোকদেরকে কুমন্ত্রণা প্রদান করে, অতঃপর যখন কেউ শয়তানের ফেরে পড়ে অপকর্মে লিপ্ত হয়, তখন আল্লাহর আযাবের ভয়ে শয়তান তার নিকট হতে পলায়ন করে। গ্রন্থকার বলেন £ আমার নিকট এই আয়াত সম্পর্কে বিশুদ্ধ অভিমত এটাই যে, এখানে আল্লাহ তা'আলা তার নবী হযরত মুহাম্মদ (সা)-কে শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা হতে তার নিকট পানাহ চাইতে বলেছেন। কেননা শয়তান মানুষকে পথভ্রষ্ট ও গুমরাহ করার জন্য বারবার প্ররোচনা প্রদান করে থাকে। আর শয়তানের এই প্রক্রিয়া বিশেষ কোন পদ্থার সাথে নির্দিষ্ট নয়, বরঃ সে কখনো মানুষকে গুমরাহ করার উদ্দেশ্যে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে। অতঃপর মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, সে আল্লাহর আযাবের ভয়ে তাকে পরিত্যাগ করে। কখনো সে মানুষকে আল্লাহর নির্দেশের অনুসরণ করা হতে বিরত রাখে । অতঃপর মানুষ যখন নিজের ক্রটি উপলব্ধি করে পুনরায় আল্লাহর স্বরণে মগু হয়, তখন শয়তান পলায়ন করে। অর্থাৎ শয়তান সর্বক্ষণ মানুষকে পথভ্রষ্ট ও গুমরাহ করার জন্য চেষ্টিত ও তৎপর থাকে এবং এটাই তার বিশেষ গুণ বা পরিচয় । www.waytojannah.com
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।