Contents সুরা ফালাক ৩৪১ ইব্ন আবদুল আ‘লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ এন ০ U4 ০5 ১০9 এই আয়াতের অর্থ আমি প্রভাত উদয়কারী প্রভুর আশ্রয় চাচ্ছি যাদুকর বা যাদুকরীদের অনিষ্ট হতে । ইব্ন সাওর...... তাউস হতে বর্ণনা করেছেন যে, যাদু কাজ নিঃসন্দেহে শিরক বা কুফরীর খুবই নিকটবর্তী একটি কাজ । বাশার...... কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, হাসান যখন এই আয়াত $ 431 3 SLL তিলাওয়াত করতেন, তখন তিনি বলতেন,তোমরা অবশ্যই যাদুকাজ হতে দূরে থাকবে কেননা এটা কুফরী কাজ । ইব্ন হুমায়দ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ৯ LL 5 ৬০১ 43২! এই আয়াতে বৰ্ণিত গ্ৰন্থিতে ফুৎকার দেয়ার তাৎপর্য হলো, কাউকে যাদু করা । আর সাধারণত যাদুকররা যখন কারো উপর যাদু করে থাকে, তখন সে মন্ত্র পড়ে কোন রশি বা সুতায় গিরা লাগায় এবং এর উপর ফুঁ দেয়। ইউনুস...ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম ৪ SRA A LU Ls bey এই আয়াতের অর্থ যাদু করার উদ্দেশ্যে মন্ত্র পড়ে কোন রশি বা সুতায় গিরা দেয়া এবং এর উপর ফুঁ দেয়া । অতঃপর আল্লাহর বাণী £৪ ১০ 131 AES es ‘এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে ৷” মুফাস্সিরগণ 5 বা হিংসুক শব্দের ব্যাখ্যায় মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেছেন, এখানে সব ধরনের হিংসুক ব্যক্তি হতে আল্লাহর নিকট পানাহ চাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর হিংসা বলা হয় কারো প্রতি আল্লাহর দেয়া নিয়ামত, মর্যাদা বা বিশেষ গুণ দেখে কারো মন জ্বলে উঠা এবং তা কেড়ে নিয়ে তাকে দেয়া হোক বলে মনে মনে কামনা করা । কমপক্ষে সেই লোকের নিকট হতে তা বিলুপ্ত হয়ে যাক, এরূপ বাসনা মনে মনে পোষণ করা । ইব্ন আবদুল আ‘লা...... কাতাদাহ হতে বৰ্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 131 ১০১৯ ৬০১ 5 এই আয়াতের অর্থ কারো প্রতি আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত, মর্যাদা বা গুণ দেখে অপর কারো মন জ্বলে উঠা এবং মনে মনে এরূপ কামনা করা যে, সেই লোকের নিকট হতে তা বিলুপ্ত বা ধ্বংস হোক । আলোচ্য আয়াতে হিংসুকের অনিষ্ট হতে আল্লাহ তা'আলার পানাহ চাওয়া হয়েছে এবং পানাহ চাওয়া হয়েছে তখন, যখন হিংসুক হিংসা করে। আতা খুরাসানীও এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেছেন। অবশ্য কেউ কেউ বলেছেন, আল্লাহ তা'আলা এই আয়াত দ্বারা নবী করীম (সা)-কে ইয়াহুদীদের হিংসা-বিদ্বেষ ও অপকারিতা হতে তার নিকট পানাহ চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেননা নবুয়তপ্রাপ্তির পর নবী করীম (সা)-এর প্রতি সব চেয়ে শত্রুতা ও হিংসা- পোষণকারী ছিল ইয়াহুদীরাই । ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১2 151 ১, ১,৮০9 এই আয়াতের তাৎপর্য হলো, নবী করীম (সা)-এর প্রতি ঈমান আনার জন্য তাদের একমাত্র অস্তরায় ছিল তাদের শত্ৰুতা ও হিংসা-বিদ্বেষ ৷ যার পরিপ্রেক্ষিতে দেখা যায়, তারা তার প্রতি নানা ধরনের দোষারোপ, যাদু, এমনকি বিদ্রোহ পৰ্যন্ত করেছিল। গ্রন্থকার বলেন ৪ আল্লাহ তা'আলার বাণী ৪ 5.51351 ১০২, 5,» এই আয়াতটি বিশেষ কোন জাতির উদ্দেশ্যে নাযিল হয় নাই, বরং এর দ্বারা প্রত্যেক হিংসুকের হিংসা হতে আল্লাহ তা“আলার নিকট পানাহ চাওয়ার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়েছে। সূরা ফালাকের তাফসীর এখানেই শেষ হলো। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।