তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪ তাফসীরে তাবারী (আমপারা) মুহম্মদ ইব্ন-সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (3,2 ৩ ১ শব্দের অর্থ হলো যারা প্রাণ বের করে। 0 আবু কুরাইব...... সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম (5',£ =.(০ ১১1, -এর অর্থ হলো এঁ সমস্ত ফেরেশতা, যারা আল্লাহদ্রোহীদের প্রাণ কঠোরভাবে বের করে, অতঃপর তা জাহান্নামে নিক্ষেপ করে। অবশ্য কেউ কেউ বলেন এটা হলো মৃত্যু, যা প্রাণ বের হওয়ার পরের অবস্থা । আবু কুরাইব....... মুজাহিদ হতে বর্ণনা, করেছেন যে, (3,2 ৩5১% 1/,, -এর অর্থ হলো মৃত্যুবরণ করা । l ইব্ন হুমায়দ......মুজাহিদ হতে একইরূপ মন্তব্য পেশ করেছেন। ইব্‌ন বাশার......মুজাহিদ হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। অবশ্য কেউ কেউ বলেছেন যে, এর অর্থ হলো তারকারাজির এক স্থান হতে অন্য স্থানে ছুটে যাওয়া । ফযল ইব্‌ন ইসহাক........হাসান হতে এরূপ শুনেছেন যে, 3,2 ০5১40 -এর অর্থ হলো তারকারাজি। 0 ইব্‌ন আবদুল আ‘লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী Li), £ == ১%, -এর অর্থ হলো তারকারাজি। অবশ্য কেউ কেউ বলেন £ == ১%। শব্দের অর্থ হলো” শক্ত জিনিস, যা তীরের সাহায্যে বের করা হয়। আবু কুরাইব......আতা হতে বর্ণনা করেছেন যে, (4,2 ০ ১১/, -এর অর্থ হলো শক্ত বা কঠিন জিনিস। অবশ্য কেউ কেউ বলেন এটা হলো আত্মা, যখন তা বের করা হয়। আবু কুরাইব......সুদ্দী হতে বর্ণনা করেছেন যে, 3,2 ৩০:১, -এর অর্থ হলো আত্মা যখন বক্ষের মধ্যে ডুবে যায় । 0 অতঃপর গ্রন্থকার বলেন, আমার নিকট সত্য ধারণা এই যে, আল্লাহ্‌র বাণী £ (5,2 ০2১, -এর অর্থ এসব ফেরেশতা যারা মানুষের মৃত্যুকালে তাদের প্রাণ দেহের গভীরে পৌছে প্রতিটি ধমনী হতে টেনে বের করে। অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ ৮৯% (৮.511, অর্থাৎ যারা বিশ্বাসীদের আত্মা সহজভাবে বের করে। মুফাসসিরগণের মধ্যে এর অর্থ নিয়ে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কারো কারো মতে এরা হলেন এঁ সমস্ত ফেরেশতা যারা মুমিনগণের আত্মা খুবই সহজভাবে বের করেন। যেমন আটার মণ্ড হতে সহজভাবে চুল বের করা যায়। মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (৪4১ ০.5২15, -এর অর্থ হলো ফেরেশতামণ্ডলী ৷ 0 অবশ্য (৮:5১ ৩৮২1/5 সম্পর্কে কারো কারো অভিমত এই যে, তা হলো এমন মৃত্যু যেখানে আত্মা সহজভাবে বহির্গত হয় অর্থাৎ মর্দে মু’মিনের মৃত্যু । আৰু কুরাইর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (৮:55 ০১1, এর অর্থ হলো মৃত্যু । ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতেও অনুরূপ বক্তব্য পেশ করেছেন। ইব্ন বাশার......মুজাহিদ হতেও একই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। ইব্‌ন মুসার্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (৮:১ ৩.৮51, -এর অর্থ হলো যখন প্রাণ সহজভাবে বের করে নেয় । 0 Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।