তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২ তাফসীরে তাবারী (আমপারা) বকরী তার প্রতিদ্বন্থী দুনিয়ার দূর্বল বকরীর নিকট হতে প্রতিশোধ পাবে। এভাবে সমস্ত পশু-পক্ষী ও জীব-জস্তুর প্রতিশোধ গ্রহণ পর্ব যখন পরিসমাপ্ত হবে, তখন আল্লাহ রাববুল আলামীন তাদেরকে মাটি হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিবেন । এতদর্শনে কাফিরকুল আক্ষেপ করে বলবে, হায় আক্ষেপ, আমরাও যদি মাটি হয়ে যেতাম! তবে চিরস্থায়ী গ্লানিকর কঠিন শাস্তি হতে মুক্তি পেতাম । ইব্‌ন আবদুল আ'‘লা......হযরত আবূ হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানব-দানব, জির্ন, পশু-পক্ষী, কীট-পতঙ্গ ইত্যাদি সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন। অতঃপর তিনি পশুপক্ষী ও জীব-জ্তু প্রতিশোধ গ্রহণের পর নির্দেশ দিবেন, তোমরা মাটি হয়ে যাও। এতদশ্রবণে কাফিররা আক্ষেপ করে বলতে থাকবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম! তবে কতই না ভাল হতো । আবু কুরায়ব আল-মুহারিবী...... হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা শেষ বিচারের দিন জিনন-ইনসান, পশু-পক্ষী ইত্যাদির চুলচেরা হিসাব-নিকাশ গ্রহণ করবেন । অতঃপর পশু-পক্ষীদের বিনিময় আদান-প্রদানের পর তাহাদের প্রতি এই নির্দেশ জারি করবেন যে, তোমরা মাটি হয়ে যাও । এতদ্দর্শনে আল্লাহদ্রোহী কাফিররা আফসোস করে বলতে থাকবে হায়, আজ আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম! বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা‘আলার বাণী, যেদিন মানুষ সেই সব কিছু প্রত্যক্ষ করবে যা তাদের হস্তসমূহ অগ্নে পাঠিয়ে 'দিয়েছে। সেদিন আল্লাহদ্রোহী কাফিররা চীৎকার করে বলবে; হায়, আমি যদি মাটি হতাম! কাফিররা পার্থিব জীবনে অন্যায় অপকর্ম ও সীমালংঘন করার কারণে এইরূপ অবস্থার সম্মুখীন হবে। তারা তাদের কৃতকর্মকে পরিষ্কারভাবে দেখতে পাবে এবং তারা এমন অবস্থায় আল্লাহ্র দরবারে হাযির হবে। তিনি তাদের উপর আল্লাহ ভীষণ নারাজ থাকবেন। এমতাবস্থায় তারা মৃত্যুকে কামনা করতে থাকবে, কিন্তু প্রকৃত প্রস্তাবে সত্য ব্যাপার এই যে, এই মৃত্যুকে পার্থিব জীবনে তারা খুবই ঘৃণা করত । Kt ইব্‌ন হুমায়দ ইয়াকৃব....... আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাববুল আলামীন কিয়ামতের দিন যখন হিসাব-নিকাশ গ্রহণ করবেন, তখন তিনি জাহান্নামীদের হিসাবান্তে দোযখে প্রেরণ করার পর, বনী আদম ছাড়া সমস্ত মু’মিন জ্বিন ও অন্যান্য সমস্ত সৃষ্টিকে মাটি হয়ে যাওযার জন্য নির্দেশ দিবেন। অতঃপর কাফিররা তাহাদেরকে মাটিতে পরিণত হয়ে যাতে দেখে আক্ষেপ করে বলবে হায়, আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম! ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 4 0 AI J U1, এবং সেদিন আন্পাহদ্রোহী কাফির চীৎকার করে বলবে, হায়, আমি যদি মাটি হতাম! এর তাৎপর্য এই যে, আল্লাহ পাক যখন পশু-পক্ষীদেরকে মাটি হয় যাওয়ার নির্দেশ দিবেন, তখন এতদ্দর্শনে কাফিরকুল আক্ষেপ করে বলতে থাকবে; হায়, আমরাও যদি আজ মাটি হয়ে যেতে পারতাম! সূরা ',/5.5, 2 -এর তাফসীর সমাপ্ত হলো। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।