Contents ৩১৮ তাফসীরে তাবারী (আমপারা) আবু কুরাইব...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 591 ৯ 4555 ৩৬/ এই আয়াত সেই সময় অবতীর্ণ হয়, যখন নবী করীম (সা)-এর ছোট ছেলে হযরত আবদুল্লাহ ইন্তিকাল করার পর, কুরায়শরা তাঁকে আবৃতার বা নির্বংশ বলে আখ্যায়িত করে। জবাবে আল্লাহ তা'আলা বলেন, হে নবী! তুমি আব্তার নও, বরং তোমার এই শত্রুরাই আবৃতার বা নির্বংশ। ইব্ন বাশার...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, মদীনার ইয়াহুদী সরদার কাব ইব্ন আশরাফ মক্কায় আগমন করলে কুরায়শ সরদাররা তাকে বলল, আমরাই তো মক্কার সন্বান্ত ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং হজ্জের মওসুমে আমরাই তো হাজীদেরকে পানি পান করিয়ে থাকি । আর আপনি তো মদীনার সরদার । বলুন তো, এই যে ছেলেটা নিজ জাতি হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সে উত্তম না আমরা উত্তম? জবাবে কাব বলে $ আপনারাই উত্তম । তখন কুরআন মজীদের এই আয়াত অবতীর্ণ হয় 8. 591 aA গ্রন্থকার বলেন £ঃ আমার বিবেচনায় এই আয়াতের সঠিক তাৎপর্য এই যে, আল্লাহ তা'আলা তার নবীর প্রতি “যারা বিদ্বেষভাব পোষণ করত, তীর প্রতি ঠাষ্টা-বিদ্রপ করত, এমনকি তীর ছোট ছেলের মৃত্যুর পর তাঁকে নির্বংশ আখ্যায় আখ্যায়িত করে, এদের জবাব স্বরূপ এই আয়াত নাযিল করেন এবং আল্লাহ তা'আলা বলেন, হে নবী! তুমি আবৃতার নও- বরং তোমার এই শক্রুরাই হলো সত্যিকারের আবতার বা নির্বংশ ৷ কেননা তাদের মৃত্যুর পর তাদের নাম-নিশানা মুছে যাবে অথচ তোমার নামের জয়-জয়কার কিয়ামত পর্যন্ত থাকবে। এখানেই সূরা কাওসারের তাফসীর শেষ হলো । www.waytojannah.com
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।