Contents ৩১৬ তাফসীরে তাবারী (আমপারা) উল্লেখ্য যে, এই নির্দেশ নবী করীম (সা)-এর প্রতি যে সময়ে দেয়া হয়েছিল, তখন কেবল মক্কার কুরায়শরাই নয়, সমগ্র আরবের তথা সারা দুনিয়ার মুশরিকরা স্বহস্তে নির্মিত মাবূদের পূজা-উপাসনা করত । তাদেরই আস্তানায় বলিদান দিত । এরূপ পরিবেশ-পরিস্থিতিতে এহেন নির্দেশের তাৎপর্য এই যে, তোমার নীতি ও আচরণ মুশরিকদের সম্পূর্ণ বিপরীত হতে হবে। কাজেই তোমার নামায হবে একমাত্র আল্লাহর-ই উদ্দেশ্যে এবং তোমার কুরবানীও হবে কেবলমাত্র তারই জন্যে । কেউ কেউ বলেছেন, উক্ত আয়াতটি হুদায়বিয়ার সন্ধির ঘটনার সময় অবতীর্ণ হয়। যখন রাসূলুল্লাহ " (সা) ও তীর সঙ্গীদেরকে আল্লাহ পাকের ঘর বায়তুল্লাহ শরীফের যিয়ারত হতে বীধা প্রদান করা হয়। তখন প্রদান করেন। ইউনুস...... সাঈদ ইব্ন যুবায়র হতে বর্ণনা কয়েছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 ১, 3 3 এই আয়াতের তাৎপর্য এই যে, যখন রাসূলুল্লাহ (সা) আল্লাহর ঘর যিয়ারতের উদ্দেশ্যে তার সংগী-সাথীসহ হুদায়বিয়ায় পৌঁছান এবং সেখানে কাফিররা তাদেরকে বাধা প্রদান করে। তখন হযরত জিবরাঈল (আ) সেখানে উপস্থিত হয়ে বলেন, হে নবী মুহাম্মদ (সা)! আপনি এখানেই কুরবানী আদায় করে প্রত্যাবর্তন করুন । অতঃপর রাসূলুল্লাহ (সা) দণ্ডায়মান হয়ে সেখানে ঈদুল আয্হার খুতবাহ প্রদান করেন, দুই রাকাত নামায আদায়ের পর কুরবানীর পশু যবেহ করে মদীনায় প্রত্যাবর্তন করেন। কেউ কেউ বলেছেন £ঃ এই আয়াতের অর্থ তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড় এবং দু‘'আ কর । ইব্ন হুমায়দ...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ "=, 45,11০3 এই আয়াতের অর্থ হে নবী মুহাম্মদ (সা)! তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড় এবং দু'আ কর!” গ্রন্থকার বলেন ৪ তীর নিকট গ্রহণীয় অভিমত এই যে, এখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলছেন, হে নবী! তোমার আল্লাহ্ যখন তোমাকে এত বিরাট ও বিপুল কল্যাণ দান করেছেন তখন তুমি কেবলমাত্র তারই উদ্দেশ্যে নামায পড় এবং কেবল তারই সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানী কর । এখানে একথা স্মরণযোগ্য যে, যে সময় এই আয়াত অবতীৰ্ণ হয়, তখন কেবল মক্কার কুরায়শরাই নয়, সমগ্র আরবের তথা সারা দুনিয়ার মুশরিকরা স্বহস্তে নির্মিত মা’বৃদদের পূর্জা-অর্চনা করত এবং তাদের আস্তানায় বলিদানও দিত। কাজেই এরূপ পরিবেশ ও পরিস্থিতিতে এহেন নির্দেশের তাৎপর্য এটাই যে, তোমার আচরণ ও র্নীতি-নীতি মুশ্রিকদের সম্পূর্ণ বিপরীত হতে হবে। তোমার নামায হবে একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে এবং তোমার কুরবানীও হবে কেবল তারই জন্যে । আর এই আচরণ ও রীতি-নীতির উপর অবশ্যই তোমাকে অবিচল ও অটল থাকতে হবে। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ 49 ৯ 3.5 5,1 অর্থাৎ ‘যে ব্যক্তি তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, সেই-ই তো শ্রকৃতপক্ষে নির্বংশ ৷’ এখানে আল্লাহ তা‘আলা তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণকারীকে আবতার অর্থাৎ শিকড় কাটা বা নির্বংশ আখ্যায় আখ্যায়িত করেছেন। মুফাস্সিরগণ এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ :করেছেন। কেউ কেউ বলেছেন ঃ ‘আবতার’ শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আস ইব্ন ওয়ায়েল আল-সাহামী ৷” আলী...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 4591 +৯ 51 এই আয়াতে বর্ণিত 4/%;5 শব্দের অর্থ এ ১১ বা তোমার শক্ত । www.waytojannah.com | EEE
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।