Contents সূরা কাওসার ৩১৩ হয়েছে যে, মিরাজের রাত্রিতে নবী করীম (সা)-কে জান্নাত পরিভ্রমণ করানো হয়। এই সময় তিনি একটি নহর দেখতে পান, এর তীরভূমির ভিতরের দিকে সুসজ্জিত মুক্তা ও হীরার ‘কুববা’ বানানো ছিল। এর নীচের মাটি ছিল মিশক ও জাফরানের। এই সময় নবী (সা) হযরত জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস করেন ৪ এটা কি? উত্তরে তিনি বলেন ৪ এ ‘হাওযে কাওসার’ আল্লাহ তা'আলা এটা আপনাকে দান করেছেন। বাশার......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন ৪ মিরাজের রাত্রিতে যখন আমি জান্নাতে পরিভ্রমণ করছিলাম, সে সময় আমার সম্মুখে এমন একটি নহর দেখতে পাই, যার তীর ছিল স্বর্ণ নির্মিত, এটা মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত ছিল এবং এর মাটি ছিল মিশক-আম্বর হতেও অধিক সুগন্ধিযুক্ত । এর পানি ছিল দুধ হতেও অধিক শ্বেত-শুত্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং মধু হতেও অধিক মিষ্ট । ইব্ন আওফ......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ মিরাজের সময় যখন আমাকে জান্নাত দেখানো হয়, তখন সেখানে আমি এমন একটি নহর পরিদর্শন করি যার তীর ছিল স্বর্ণ নির্মিত, এটি মুক্ত ও হীরার উপর দিয়া প্রবাহিত ছিল। এর মাটি মিশক, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত ধবধবে ও মধু হতেও অধিক মিষ্ট । ইব্ন বাশার......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর নবী (সা) বলেছেন, মিরাজের রাত্রিতে যখন আমাকে সংগে নিয়ে হযরত জিব্রাঈল (আ) জান্নাত পরিভ্রমণ করেন, সে সময়ে আমি সেখানে একটি নহর দেখতে পাই; যার তীরদ্বয় ছিল স্বর্ণ-নির্মিত, তা ছিল মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত । এর মাটি ছিল মিশক-আম্বর হতেও অধিক সুগন্ধিযুক্ত। এর পানি ছিল দুধ হতেও অধিক শ্বেত শুভ্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং মধু হতেও অধিক মিষ্ট । বাশার......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি নবী করীম (সা)-কে জিজ্ঞেস করল যে, ‘কাওসার কি’? জবাবে তিনি বললেন ৪ তা একটি নহর, আল্লাহ তা'আলা এটি আমাকে জান্নাতে প্রদান করবেন । এর মাটি মিশ্ক, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত ধবধবে ও মধু হতেও অধিক মিষ্ট হবে। খালফ ইব্ন আসলাম.......হযরত আনাস ইব্ন মালিক (রা) হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ মিরাজের রাত্রিতে যখন আমাকে জান্নাত পরিভ্রমণ করানো হয়, সেসময় কাওসার প্রদান করা হয়; যা ছিল জার্াতের একটি নহর বা ঝর্ণাধারা। এর তীর ছিল স্বর্ণ নির্মিত এবং তা মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত । মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইব্ন আবদুল হাকাম........হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করে ‘কাওসার কি’? জবাবে তিনি বলেন £ এটি জান্নাতের একটি নহর, যা আল্লাহ তা'আলা আমাকে কিয়ামতের দিন প্রদান করবেন। তার মাটি মিশক হতেও অধিক সুগন্ধিযুক্ত । এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত-শুভ্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং মধু হতেও অধিক মিষ্ট । ইউনুস......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর দরবারে হাযির হয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলাল্লাহ (সা)! কাওসার কি? এর জবাবে তিনি একইকর্ূপ বর্ণনা পেশ করেন, যা পূর্ববর্তী হাদীসে উল্লেখিত হয়েছে। আমর ইব্ন উসমান ইব্ন আবদুর রহমান...... হযরত আনাস ইব্ন মালিক (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করে যে, কাওসার কিঃ উত্তরে তিনি বলেন $ তা একটি নহর, আল্লাহ তাবারী_ ৪০ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।