Contents সূরা কাওসার ৩১১ ইব্ন হুমায়দ......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘হাওযে কাওসারের’ তীরে মাণি-মুক্তা খচিত বড় বড় প্রাসাদ হবে। এর মাটি মিশক-আম্বর হতেও অধিক সুগন্ধযুক্ত হবে এবং এর নীচের কংকরাদি হবে মুক্তা ও হীরার, যার উপর দিয়ে তা প্রবাহিত হবে। | আবু কুরাইব......হযরত সযাহি য়) হে কণা করছেন ‘কাওসার’ হলো জান্নাতে প্রবাহিত একটি নহর বা ঝর্ণাধারা। ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জানাতে প্রবাহিত একটি নহর যা মুণিমুক্তা খচিত হবে। ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের ঝর্ণাধারা, আকাশে যত তারা আছে, এর পাশে তত পানপাত্র রাখা থাকবে। ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর যার পানি হবে দুগ্ধ অপেক্ষাও অধিক ধবধবে সাদা । বরফ হতেও বেশি ঠাণ্ডা ও মধু হতেও অধিক মিষ্ট হবে। এর নীচের মাটি মিশক অপেক্ষাও অধিক সুগন্ধিযুক্ত হবে । আকাশে যত তারা আছে, এর পাশে তত পানপাত্র রাখা থাকবে। যে একবার এর পানি পান করবে, তার আর কখনো পিপাসা হবে না। আর যে তা থেকে বঞ্চিত হবে, তার পিপাসা কখনো নিবৃত্ত হবে না। মিহরান...... হযরত আনান নিনীকা লা হত কণা করেছে রা. ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর এর মাটি মিশক, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত ধবধবে ও মধু হতেও অধিক মিষ্ট হবে। আকাশে যত তারা আছে, এর পাশে তত পানপাত্র রাখা থাকবে। মুহাম্মদ ইব্ন সা‘দ...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 55401 ৬১১০০ ৮ এই আয়াতে বৰ্ণিত ‘কাওসার’ হলো জার্াতের একটি নহর বা ঝর্ণাধারা, এটা কিয়ামতের দিন হাশরের ময়দানে মহানবী (সা)-কে দেয়া হবে। আহমদ ইব্ন্ আবূ শুরায়হ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর, এর মাটি হবে মিশক-আম্বর সদৃশ্য, এর পানি দুগ্ধ হতেও অধিক শাদা ধবধবে এবং মধু হতেও অধিক মিষ্ট । ইব্ন আবু শুরায়হ......আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ bei ",',4']। এই আয়াতে বৰ্ণিত ‘কাওসার’ হলো জারাতের একটি নহর বা ঝর্ণাধারা। রবী‘...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, মিরাজের সময় নবী করীম (সা)-কে জার্বাতে পরিভ্রমণ করানো হয়। এই সময় তিনি একটি নহর দেখতে পান, যার তীরভূমির ভিতরের দিকে সুসজ্জিত মুক্তা বা হীরার ‘কুববা’ বানানো ছিল। এর নীচের মাটি ছিল মিশক-জাফরানের তৈরি । নবী করীম (সা) এই সময় হযরত জিব্রাঈল (আ)-কে জিজ্ঞেস করেন, এটা কিঃ তদুত্তরে হযরত জিব্রাঈল (আ) বলেন, এটা ‘হাওযে কাওসার’ যা আল্লাহ্ তা'আলা আপনাকে দান করেছেন। কেউ কেউ বলেছেন £ ‘কাওসার’ শব্দের অর্থ সীমাহীন আধিক্য ও অসীম বিপুলতা ৷ ইয়াক্ব......সাঈদ ইব্ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর বা নদী । আবু কুরাইব......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী 8 Lb | ",5',4']। এই আয়াতে বৰ্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ ও মংগল। | Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।