Contents Zoo #,/0+2 ASI Sm সূরা কাওসার মক্কায় অবতীর্ণ, আয়াত-৩, রুকূ-১। Alc Sls দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে ৷ 6 KIL IIEG nm OIBIIIIS 0 OH ALL OV) ১. হে মুহাম্মদ (সা)! আমি তোমাকে ‘কাওসার’ দান করেছি । ২. সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী দাও । ৩. যে ব্যক্তি তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, সেই-ই তো প্রকৃতপক্ষে নির্বংশ । এই আয়াতে আল্লাহ রাববুল আলামীন তার প্রিয় হাবীব ও নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেছেন, ‘হে মুহাম্মদ (সা)! আমি তোমাকে ‘কাওসার’ দান করেছি’ । মুফাসসিরগণ ‘কাওসারের’ অর্থে মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন £৪ এটা একটা নহর যা আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ (সা)-কে জান্নাতে প্রদান করবেন। ইয়াক্ব......হযরত ইব্ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের নহর বা ঝর্ণাধারা, যার দুই তীর হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত, এটি মণিমুক্তা ও হীরা-জহরতের উপর দিয়ে প্রবাহিত হবে (অর্থাৎ কাকরের পরিবর্তে এর নীচে এইসব বহু মূল্যবান পদার্থ থাকবে) । এর পানি দুগ্ধ হতে অধিক শ্বেত-শুভ্র ও মধু হতেও অধিক মিষ্ট হবে। ইব্ন হুমায়দ......হযরত ইব্ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম ৪ bi “£',৫11 এই আয়াতে বৰ্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ এটা জান্নাতের একটি নহর যার তীর হবে স্বর্ণ নির্মিত, এটা মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত-শুভ্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং মধু হতেও অধিক মিষ্ট । এর নীচের মাটি মিশক অপেক্ষাও অধিক সুগন্ধিযুক্ত হবে। আবু কুরাইব......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জারাতের একটি ঝর্ণাধারা, যার দুই তীর হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত, এটা মণিমুক্তা ও হীরা-জহরতের উপর দিয়ে প্রবাহিত হবে, এর পানি বরফ অপেক্ষাও অধিক ধবধবে সাদা হবে এবং মধু হতেও অধিক মিষ্ট হবে। www.waytojannah.com
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।