Contents সূরা মাউন | ৩০৯ আমর ইব্ন আলী......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর দরবারে ‘মাউন’ সম্পর্কে আলোচনা করছিলাম, এ সময় তিনি বলেন, তা হলো ডুলি, দা, কুড়াল ইত্যাদির ন্যায় সাধারণ নিত্য ব্যবহার্য জিনিসপত্রাদি। মুহাম্মদ ইব্ন ইব্রাহীম......মুহাম্মদ ইব্ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, ‘মাউন'’ শব্দের অর্থ সাধারণ মালামাল ও জিনিসপত্র । | আহমদ ইব্ন হারব......ইব্রাহীম-ইব্ন সা‘দ হতে বর্ণনা করেছেন যে, কুরায়শদের ব্যবহৃত ভাষায় “‘মাউন’ হলো মালামাল ও জিনিসপত্রাদি। আবু কুরাইব......যুহরী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ -,॥=.]| +৯১০১, এই আয়াতে বর্ণিত “মাউন’ শব্দটির অর্থ কুরায়শদের পরিভাষায় মালামাল ও জিনিসপত্রাদি। গ্রন্থকার বলেন ৪ আমার মতে “মাউন’-এর অর্থ নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য সাধারণ জিনিসপত্রাদি। যা লোকেরা সাধারণত পরস্পরে র নিকট হতে সাময়িকভাবে কাজের জন্য চেয়ে নিয়ে থাকে এবং কর্মশেষে মালিককে তা ফেরত দিয়ে থাকে । আসল কথায় “‘মাউন’ বলা হয় ক্ষুদ্র ও স্বল্প জিনিসকে, যার দ্বারা লোকেরা সামান্য উপকার পেতে পারে। এই দৃষ্টিতে যাকাতও এর মধ্যে গণ্য । কেননা এটাতো বিপুল সম্পদের একটা ক্ষুদ্র অংশমাত্র। - . সূরা মাউনের তাফসীর এখানে শেষ হলো । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।