তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা কুরায়শ ৩০১ পারত না। কখন কোন্‌ অশুভ মুহুর্তে কোন লুণ্ঠনকারী বাহিনী অতর্কিতে এসে আক্রমণ করে বসে, এই ভয়ে কেউই গোত্রের বাইরে যেতে সাহস পেত না । কিন্তু মক্কার কুরায়শশণ এ সমস্ত বিপদাপদ থেকে সম্পূর্ণ সুরক্ষিত ছিল। হেরেম শরীফের সেবকদের কাফেলা মনে করে তাদের অনিষ্ট চিন্তা করার মত সাহস ও কারো হতো না তাদের শুধু ’ একটুকুই নয়, কোন কুরায়শ ব্যক্তি নিতান্ত একাকীও ভ্রমণকালে কেউ তার ক্ষতি করতে চাইলে তখন এৰা | <[!]| ০১ = ৩ | (আমি হেরেম শরীফের লোক) একথা বলাই আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো এবং তার ধন-সম্পদও শক্রর হাত হতে রক্ষা পেত । ইব্ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ | 355১ এর অর্থ মক্কার কুরায়শদের জন্য কোনরূপ ভয়-ভীতির আশঙ্কা ছিল না। তাদের ছোট-বড় কাফেলা নির্ভয়ে দেশের সব অঞ্চলেই যাতায়াত করত । হেরেম শরীফের সেবক হিসেবে তাদের অনিষ্ট করার চিন্তাও কেউই করত না। এমকি কোন কুরায়শ নিতান্ত একাকী ভ্রমণকালেও শত্রু কবলিত অবস্থায় যদি বলত ০১৯ বা ১ | 41] ₹১= (আমি হেরেম শরীফের লোক) এতটুকু বলাই তার আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো । ইউনুস...... যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 3:55 ১-5 4! এ সময় অবতীর্ণ হয়, যখন গোটা আরবের কোন লোকই শাস্তি ও নিরাপত্তার সাথে রাত্রি যাপন করতে পারত না হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার । এই সময় ও কুরায়শদের ছোট-বড় কাফেলা নিরাপদে ও নির্ভয়ে দেশের সব অঞ্চলে যাতায়াত করত । শত্রুর আক্রমণের কোন আশংকাই তাদের ছিল না। হারিস...... যাহহাক হতে বর্ণনা করেছেন যে; আল্লাহ্‌র বাণী £ 5,5 = ৫! এর অর্থ মক্কার কুরায়শরা সর্ব প্রকার ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতা হতে সম্পূর্ণ মুক্ত ও নিরাপদ ছিল। ‘আমি হেরেম শরীফের লোক’, মাত্র এতটুকু বলাই তাদের আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো । আমর ইব্‌ন আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা‘আলার বাণী ঃ ১5 ১-০ 4১|9 এর অর্থ তিনি তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপত্তা প্রদান করেছিলেন। এখানে এটা কুরায়শদের জন্য বলা হয়েছে। কেননা গোটা আবরবাসী যখন চুরি-ডাকাতি, খুন-রাহাজানি, হত্যা-লুষ্ঠণ ও ধর্ষণের ভয়ে তটস্থ ছিল, তখনও আরবের কুরায়শরা নির্ভয়ে ও নিরাপদে দেশ-বিদেশে বাণিজ্য কাফেলা নিয়ে যাতায়াত করত । আর তাদের এই নিরাপত্তার প্রাপ্তির একমাত্র কারণ এই ছিল যে, তারা ছিল হেরেম শরীফের খাদিম । এমনকি কোন বিপদের সময় ‘আমি হেরেম শরীফের লোক’ বলাই তাদের আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো । - এখানেই সূরা কুরায়শের তাফসীর শেষ হলো। = Wwww.waytojannah.com ntdonnttonoomantnengnntnnnnttclR Ostet tut ate aE em amma mcd te mnattaertttmmmm L

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।