Contents সূরা ফীল ২৯৭ “এখন এখান হতে পালিয়ে যাওয়ার স্থান কোথায় ? যখন আল্লাহ্ নিজেই পশ্চাদ্ধাবন করছেন (অতএব এখন আর পালিয়ে বাচতে পারবে না) নাককাটা আব্রাহা তো পরাজিত, সে কিছুতেই বিজয়ী হতে পারে না।” এইভাবে আল্লাহদ্রোহী আব্রাহার হস্তিবাহিনী নাস্তানাবুদ হয়ে পালিয়ে বাচতে গিয়েও নানা জায়গায় পড়ে মরতে লাগল । সেনাবাহিনীর সমস্ত লোক যদিও ঠিক সেই সময়ই মরে শেষ হয় নাই, তবে তাদের অনেকেই সেখানে ধ্বংস হয় এবং কিছু লোক পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মরে পড়ে থাকে। আবরাহা নিজেও খাশয়াম অঞ্চলে পৌছার পর মৃত্যুবরণ করে। এইভাবে মদ-মত্ত অহংকারী আবৃরাহা দুনিয়া হতে নিশ্চিহ্ন হয়ে যায় । ইব্ন হুমায়দ...... ইয়াকুব ইব্ন আতিয়া ইব্ন মুগিরা ইব্ন আখনাস হতে বর্ণনা করেছেন যে, পাথর কুচির স্পর্শ লাগলেই দেহে বসন্ত রোগ শুরু হয়ে যেত । আরব দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব সর্বপ্রথম এ বৎসরেই দেখা দেয়। অতঃপর. আল্লাহ তাআলার বাণী ৪ J ০৯২ 4১০৭ ‘অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।' এখানে এ. শব্দের অর্থ ‘শস্যের দানার উপর লেগে থাকা খোসা ৷’ মানুষেরা মূল দানাটি বের করে ' নিয়ে খোসাটি ফেলে দেয়, যা সাধারণত অন্য কোন জীব-জস্তুতে ভক্ষণ করে বা অপর কোন কাজে লাগানো হয় । পশুরা তা খেলেও খাওয়ার সময় এর কিছু অংশ বাইরে পড়ে নিষ্পেষিত হয়। আলোচ্য আয়াতে ঠিক এই দৃশ্যটি ফুটে উঠেছে। মুহাম্মদ ইব্ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা‘আলার বাণী ৪ 4946 ২০% এর অর্থ হলো গমের পাতা । ‘ হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ J, 5:৯ এর অর্থ ভক্ষিত তৃণ। ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ J ০ 42% এর অর্থ পশুরা কোন কিছু খাওয়ার সময় এর কিছু অংশ যে বাইরে পড়ে নিষ্পেষিত হয়, তাই । কেউ কেউ বলেছেন, তা হলো শস্যদানার উঞ্লন লেগে থাকা খোসা । মুহাম্মদ ইব্ন সাদ...... হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, J, ১,০৯ এর অর্থ হলো ইব্ন হুমায়দ...... আবূ লাবিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ U5 ০৯ এর অর্থ উচ্ছিষ্ট খাদ্য অর্থাৎ খাওয়ার পর যে ভক্ষিত খাদ্য উদ্বৃত্ত থাকে, তাই । এখানেই সূরা ফীলের তাফসীর পরিসমাপ্ত হলো। তাবারী-_৮ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।