Contents ২৯৬ তাফসীরে তাবারী (আমপারা) “হে আমার প্রতিপালক! এদের মুকাবিলায় আমি তোমাকে ছাড়া আর কারো নিকট কোন কিছু আশা করি না। হে আমার রব! এদের হাত হতে তুমি তোমার হেরেমের হেফাযত কর । (হে আল্লাহ!) এই ঘরের যে শত্রু, সে তোমারও শত্রু । অতএব তুমি এদেরকে তোমার জনবসতি বিধস্ত ও ধ্বংস করা হতে বিরত রাখ ।” তিনি আরো বলেন ঃ dlls - ds) end sti ds sds - EY lsat go ld = LSS a IE SES | “ইয়া আল্লাহ! বান্দা নিজেই তার ঘরের সংরক্ষণ করে, আর তুমিও তোমার নিজের ঘরের হিফাষত কর । আগামীকাল যুদ্ধের সময় ওদের ক্রশ ও চেষ্টা-তদবির যেন তোমার কলা-কৌশল ও ব্যবস্থাপনার মুকাবিলায় জয়ী না হতে পারে। আর তুমি যদি তাদেরকে ও আমাদের কিবলা ঘরকে এমনি-ই শত্রু কবলে ছেড়ে দিতে চাও; তবে তোমার যা খুশি তাই কর” আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এইরূপ দুআ করার পর আবদুর মুত্তালিব ও তার সংগী-সাথীরা পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, আর প্রতীক্ষা করতে থাকলেন আবরাহা মক্কায় প্রবেশ করে কি করে তা দেখার উদ্দেশ্যে । পরের দিন আবরাহা মনক্কায়.প্রবেশ করার জন্য অগ্রসর হলো কিন্তু তার নিজের হস্তি যা সকলের অগ্রভাগে ছিল, সহসা বসে পড়ল । এমতাবস্থায় হাতিটিকে খুবই চাপড়ানো হলো, চাবুক দিয়ে মারা হলো এবং একে এত মার মারা হলো যে, সে আহত হয়ে পড়ল । কিন্তু তবুও তা একবিন্দু নড়ল না। তাকে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে ঘুরিয়ে চলতে চেষ্টা করলে তা দৌড়াতে শুরু করত কিন্তু মক্কার দিকে ফিরে চালাতে চেষ্টা করা হলে সাথে সাথেই বসে পড়ত এবং কোনক্রমেই তা সম্মুখের দিকে চলতে চাইত না। এই সময় ঝাঁকে ঝাঁকে পাখি চঞ্চু ও পাঞ্জায় পাথরের টুকরা নিয়ে উঠে এলো এবং কা'বা আক্রামণকারী আব্রাহার সেনাবাহিনীর উপর পাথর কুচির বৃষ্টি বর্ষণ করতে লাগত । যার শরীরে এই কংকর পতিত হতো, তার দেহ তৎক্ষণাৎ বিগলিত হতে শুরু করত । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, যার উপর এই পাথর কুচি পড়ত, সংগে সংগে তার দেহে ভয়ানক রকমের চুলকানি শুরু হয়ে যেত। এই চুলকানির ফলে চামড়া ফেটে যেত ও শরীরের গোশত খসে ঝরে পড়তে শুকু করত । ইব্ন আব্বাস (রা)-এর অন্য বর্ণনামতে দেখা যায় যে, দেহের গোশত ও রক্ত পানির মত করতে শুরু করত এবং অস্থি বের হয়ে আসত । স্বয়ং আব্রাহারও এই অবস্থা দেখা দিল এবং তার শরীরও ছিন্নভিন্ন হয়ে পড়ে যেতে লাগল। আর যেখান হতে গোশত ঝরে পড়ত, সেখান হতেই রক্ত ও পুঁজ প্রবাহিত হতো । এইরূপ অবস্থা দেখে নিরুপায় ও পাগলপারা হয়ে তারা ইয়েমেনের দিকে পালাতে লাগল এবং পথ-প্রদর্শক নুফাইল ইব্ন হাবীব খাশৃয়ামীকে ফিরে যাওয়ার পথ দেখানোর জন্য অনুরোধ করল । তখন সে তা স্পষ্ট ভাষায় অস্বীকার করে বলল $ AU ae Sl me CSN — AU Ny pall cyel Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।