Contents সূরা ফীল ২৯৫ আবদুল মুত্তালিবেরও দুইশত উট নিয়ে যায়। আব্রাহা একজন দূতের মারফত এই সংবাদ পাঠায় যে, আমি মক্কার লোকদের সাথে যুদ্ধ করতে আসি নাই, বরং কা'বা ঘর ধ্বংস করাই আমার আসল উদ্দেশ্যে । অতএব তোমরা যদি আমার সাথে মুকাবিলা না কর তবে তোমাদের জানমাল নিরাপদ থাকবে । আবরাহা এ সংবাদও দেয় যে, মক্কার কোন সর্দার তার সাথে দেখা করতে চাইলে, অবশ্যই তারা এ সুযোগ পাবে। এ সময় মক্কার প্রধান সরদার ছিলেন আবদুর মুত্তালিব । তিনি দূতকে বললেন, আবৃরাহার সাথে যুদ্ধ করার মত শক্তি আমাদের নাই । কা'বা তো আল্লাহ্র ঘর, তিনি চাইলে তিনি-ই তার ঘর রক্ষা করতে অবশ্যই সক্ষম । অতঃপর দূত বলল, আপনি আমার সংগে চলুন, আব্রাহার সাথে দেখা করে আসবেন তিনি এতে রাযী হয়ে দেখা করতে গেলেন । দৈহিক গঠনের দিক দিয়ে আবদুল মুত্তালিব ছিলেন সুশ্রী, বলিষ্ঠ ও ব্যক্তিত্বের অধিকারী । আব্রাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো। সে নিজের আসন হতে উঠে এসে তীর পাশে বসল এবং জিজ্ঞেস করল, আপনি কি উদ্দেশ্যে এসেছেন ? উত্তরে তিনি বললেন, আপনার বাহিনীর লোকজন আমার যে উট লুট করে এনেছে, আমি তা ফেরত নেয়ার জন্য এসেছি। এতদশ্রবণে আব্রাহা বলল, আপনাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম কিন্তু আপনার এই কথায় আমার দৃষ্টিতে আপনার কোন মর্যাদা থাকল না। কেননা আপনি নিজের উটগুলোতো ফেরত নিতে চাচ্ছেন কিন্তু আপনার ও আপনার পিতৃধর্মের কেন্দস্থল কা’বাঘর রক্ষার ব্যাপারে আপনি তো কোন কথাই বললেন না । জবাবে তিনি বললেন, আমি তো কেবল আমার উটগুলোর মালিক, আর আমি সেগুলো সম্পর্কেই আপনার নিকট দরখাস্ত করতে এসেছি। এই ঘরের ব্যাপার স্বতন্ত্র । এর একজন রবব আছেন। তিনি নিজেই এর হিফাযত করবেন। আব্রাহা বলল, সে আমার আক্রমণ হতে এই ঘরকে কখনও রক্ষা করতে পারবে না । উত্তরে আবদুল মুত্তালিব বললেন, ও ব্যাপারের সাথে আমার কোন সম্পর্ক নাই। তা আপনিও জানেন, আর এই খরের যিনি মালিক তিনিও জানেন। এই বলে তিনি আব্রাহার নিকট হতে চলে আসেন। পরে সে তার উটগুলো ফেরত পাঠিয়ে দেয়। হযরত ইব্ন আব্বাস (রা)-এর বর্ণনায় দেখা যায় যে, সেখানে আবদুল মুত্তালিবের উষ্টরের দাবির বিষয় উল্লেখ যে বর্ণনা উদ্ধৃত করেছেন, তাতে উল্লেখ আছে যে, আব্রাহা যখন্ আস-সিফাহ নামক স্থানে উপস্থিত হয়, তখন আবদুল মুত্তালিব তার নিকট উপস্থিত হয়ে বলেন, আপনার নিজের এখানে আসার কি প্রয়োজন ছিল ? আপনার প্রয়োজনের কথা আমাদেরকে অবগত করালে আমরা স্বতঃক্কর্তভাবে তা আপনার খিদমতে পাঠিয়ে দিতাম । জবাবে আব্রাহা বলে, আমি শুনেছি কাবা ঘর শান্তি ও নিরাপত্তার ঘর । আমি এর শান্তি ও নিরাপত্তা খতম করে দেওয়ার জন্য এসেছি । তখন আবদুল মুত্তালিব বলেন, এটা আল্লাহ্র ঘর । আজ পর্যন্ত তিনি এর উপর কাউকেও চড়াও হতে দেন নাই । আব্রাহা উত্তরে বলল আমরা এটাকে বিধ্বস্ত না করে ফিরে যাব না। জবাবে আবদুল মুত্তালিব বললেন, আপনার যা প্রয়োজন তা আমাদের নিকট হতে গ্রহণ করে ফিরে যান কিন্তু আব্রাহা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অতঃপর আবদুল মুত্তালিব আব্রাহার নিকট হতে ফিরে এসে কুরায়শদেরকে সাধারণ হত্যাকাণ্ড হতে বাচার জন্য পরিবার-পরিজনসহ পাহাড়-পর্বতে আশ্রয় গহণ করতে বললেন । পরে তিনি অন্যান্য কুরায়শ নেতৃবৃন্দের সাথে হেরেম শরীফে উপস্থিত হন এবং কা’বার দরজার কড়া ধরে আল্লাহ্র নিকট দুআ করলেন, যেন তিনি আব্রাহার কোপানল হতে আল্লাহ্র ঘরকে ও তার সেবকদেরকে রক্ষা করেন। আবদুল মুত্তালিব যে দুআ করেন তার হুবহু উদ্ধৃতি এখানে পেশ করা হলো $ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।