‘ Contents ২৯৪ | | তাফসীরে তাবারী (আমপারা) ও তার হস্তীযুথের উপর প্রস্তর নিক্ষেপ করা হয়েছিল। আর তা ছিল আল্লাহর তরফ হতে তাদের জন্য প্রকাশ্য বব লনা তয় বায়ডপাহ রা জারাহর তের ক ডেতায়নের ডলে তত হয়ছে হাতে দেখাল জাম করেছিল। ইব্ন হুমায়দ...... ইব্ন ইসহাক হতে বর্ণনা করেছেন যে, ইয়েমেনের বাদশাহ আব্রাহা সানায় একটি গীর্জা নির্মাণ করে এর নাম রাখে আল-কালিম বা আল-কুলাইস । অতঃপর সে হাবশী সম্রাট নাজ্জাশীকে এক পত্রে জানায় যে, আমি আরবদের হজ্জ অনুষ্ঠান কা'বা হতে এই গীর্জায় স্থানান্তরিত না করে ছাড়ব না । এঁতিহাসিক ইব্ন কাসীর লিখেছেন, ইয়েমেনে সে তার এই ইচ্ছার কথা প্রকাশ্যভাবে ঘোষণা করেছে, আর এইরূপ ঘোষণার মূখ্য উদ্দেশ্য ছিল আরবদেরকে রাগান্বিত করা । কেননা তারা যদি রাগান্বিত হয়ে কোন অশোভন পদক্ষেপ গ্রহণ করে, তবে তাকে উপলক্ষ বানিয়ে সে মন্ধার উপর আক্রমণ চালিয়ে কা'বা শরীফ বিধ্বস্ত করার সুযোগ পাবে। মুহাম্মদ ইব্ন ইসহাক এটাও লিখেছেন যে, আর্াহার উক্ত রোষণায় দুত হয়ে জনৈক আরব গোপনে নীর্ায প্রবেশ করে সেখানে মলমূত্র ত্যাগ করেছিল। ইব্ন কাসীরের বর্ণনামতে এটা ছিল জনৈক কুরায়শের অপকর্ম । অপরপক্ষে মুকাতিল ইব্ন সুলায়মান বর্ণনা করেছেন যে, কুরায়শদের কতিপয় যুবক এই গীর্জায় আগুন ধরিয়ে দেয়। এই ধরনের কোন ঘটনা ঘটা আদোৌ অস্বাভাবিক ও অযৌক্তিক নয়। কেননা আব্রাহার উক্ত ঘোষণার উদ্দেশ্যই ছিল আরবদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা । সে যাই হোক, আব্রাহার নিকট যখন এই সংবাদ পৌছল যে, মক্কার কাবার ভক্তেরা তার নির্মিত গীর্জার অপমান ও অবমাননা করেছে, তখন সে এরূপ শপথ করল যে, কা'বা বিধবস্ত না করা পর্যন্ত সে একমুহূর্তও স্থির হয়ে বসবে না। এই উদ্দেশ্যে সে ৫৭০ বা ৫৭১ খ্রিষ্টাব্দে ১৩টি হস্তি ও ৬০ হাজার সৈন্যসহ মন্কার দিকে রওয়ানা হলো। সর্ব প্রথম যু-নফর নামক জনৈক ইয়েমেন সরদার আরবদের একটি বাহিনী নিয়ে তার পথরোধ করে দাড়ায় । কিন্তু সে আব্রাহা বাহিনীর হাতে পরাজয় বরণ করে ও পরে বন্দী হয়। অতঃপর খাশ্য়াম অঞ্চলের নুফায়ল ইব্ন হাবীব খাশ্য়ামী নামক জনৈক আরব গোত্রপতি আব্রাহা বাহিনীর মুকাবিলা করে। কিন্তু সেও পরাজিত ও বন্দী হয়। অতঃপর সে তার প্রাণ বাচাবার জন্য আব্রাহার পথ প্রদর্শকের দায়িত্ব হণ করে। আব্রাহার বাহিনী যখন তায়েফের নিকটবর্তী হয়, তখন বনু সকীফ এতবড় শক্তির মুকাবিলা করতে পারবে না মনে করে পিছনে হটে গেল এবং সন্ধি প্রস্তাব পেশ করল । এই জন্য তাদের মাসউদ নামক জনৈক সরদার একটি প্রতিনিধি দল নিয়ে আব্রাহার সাথে সাক্ষাত করল । তারা আব্রাহাকে বলল, ‘আপনি যে উপাসনা কেন্দ্র ধ্বংস করার উদ্দেশ্যে আগমন করেছেন, তা আমাদের উপাসনালয় নয়। আপনার লক্ষ্যস্থল তো মক্কায় অবস্থিত । কাজেই আপনি আমাদের উপাসনালয়ের উপর আক্রমণ করবেন না । আমরা আপনাকে মকন্কার পথ দেখাবার জন্য লোক সংগ্রহ করে দিব । আব্রাহা এই প্রস্তাব সানন্দ চিত্তে গ্রহণ করে। অতঃপর সন্ধি মুতাবিক বনু সকীফ গোত্র আবূ রিগাল নামক এক ব্যক্তিকে আবৃ্রাহার সাথে পথ প্রদর্শক হিসেবে পাঠিয়ে দেয়। আবূ রিগাল মক্কায় পৌছানোর পূর্বেই আল্্-মুগাম্মাস নামক স্থানে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর আরবরা দীর্ঘ দিন যাবত তার কবরের উপর প্রস্তর নিক্ষেপ করত, কেননা সে শত্রু আব্রাহার পথ প্রদর্শক হিসেবে কাজ করায় গোটা আরব জাতির শত্রু হিসেবে চিহ্নিত হয়। অপরপক্ষে সমস্ত আরব জাতি বহুদিন পর্যন্ত বনু সকীফ গোত্রের উপর এজন্যই অভিসম্পাত করত যে, তারা নিজেদের মা'বূদ ‘লাতের' মন্দির রক্ষার জন্য আল্লাহ্র ঘরের উপর আক্রমণকারীদের সাথে সহযোগিতা করেছিল। অতঃপর আল-মুগাম্মাস নামক স্থান হতে আব্রাহা তার অগ্রবর্তী বাহিনীকে অগ্রে পাঠিয়ছিল। এরা কুরায়শ ও তিহামার অধিবাসীদের অনেক পালিত পশু লুট করে নিয়ে গেল । এই সংগে তারা নবী করীম (সা)-এর দাদা " www.waytojannah.com
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।