Contents ২৯০ তাফসীরে তাবারী (আমপারা) গ্রন্থকার বলেন £ এরূপ দুই ধরনের ক্বরিআতই সহীহ ও বহুল প্রচলিত । কেননা এ ধরনের ব্যবহার-বিধি আরবদের মধ্যে প্রায়ই লক্ষ্য-করা যায় । ইব্ন হুমায়দ......হযরত আবূ কাতদাহ হতে বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ উপরোক্ত আয়াতটি এভাবে পড়তেন $ 5১১০ ১০৯, ৪০১০ ৫০ {{ যার অর্থ এই যে, জাহান্নামের দরজাসমূহ উপর হতে বন্ধ করার পর উপরের দিকে বড় বড় স্তম্ভ বসিয়ে দেয়া হবে। মুহম্মদ ইব্ন সা‘দ......আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী $ ১ ১০০ ০৯ এই আয়াতের তাৎপর্য হলো, আল্লাহ তা'আলা পাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পর এর দরজাসমূহ উপর হতে বন্ধ করে দেবেন এবং এর উপরের দিকে বড় বড় স্তম্ভ বসিয়ে দেবেন। এই সময় তাদের গলদেশ লৌহ জিঞ্জির দ্বারা বাধা থাকবে যা ধরে টেনে তাদেরকে দোযখের মধ্যে নিক্ষেপ করা হবে। ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র তা'আলার বাণী £ 5১১০ ১2,৯ এই আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। একটি এই যে, জাহান্নামের দরজাসমুহ উপর হতে বন্ধ করার পর এর উপরের দিকে বড় বড় স্তম্ভ বসিয়ে দেয়া হবে দ্বিতীয় অর্থ £ এই অপরাধী লোকদেরকে উঁচু উঁচু স্তম্ভের সাথে বেঁধে রাখা হবে। আর তৃতীয় অর্থ হলো, সেই আগুনের লেলিহান শিখাসমূহ লম্বা স্তম্ভের মত উর্ধ্বদিকে উঠতে থাকবে এবং এইভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 5১১০০ ১০,৯ এই আয়াতের অর্থ হলো পাপীদেরকে জাহান্নামের উঁচু উঁচু স্তম্ভের সাথে বেঁধে শাস্তি প্রদান করা হবে। ইবৃন হুমায়দ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 53450 ১০ ৯ এই আয়াতের অর্থ হলো জাহান্নামীদেরকে উঁচু উঁচু স্তম্ভের সাথে বেধে আযাব দেয়া হবে। কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ জাহান্নামীদেরকে একটি উঁচু স্তম্ভের সাথে বেঁধে শাস্তি প্রদান করা হবে। গ্রন্থকার বলেন ঃ£ পাপীদেরকে আল্লাহ রাববুল আমলামীন কিভাবে তাদের পাপের বিনিময়ে শাস্তি প্রদান করবেন তা কেবলমাত্র তিনিই জানেন। তবুও এই ব্যাপারে যতটুকু বলা সম্ভব, তা অবশ্যই বৰ্ণনা করা হয়েছে। এখানেই সূরা হুমাযার তাফসীর সমাপ্ত হলো। www.waytojannah.com
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।