তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নাবা ২৯ ইয়াহইয়া ইব্‌ন ইবরাহীম আল-মাসউদা......আ“মাশ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ‘যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাড়াবে ৷’ এখানে ‘রূহ’ আল্লাহ পাকের এমন এক বিশেষ সৃষ্টি যারা ফেরেশতাদের চাইতে সংখ্যায় বহুগুণে অধিক এবং হস্তপদবিশিষ্ট হবেন। ইয়াকুব ইব্‌ন ইবরাহীম......আবূ সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ এখানে ‘রূহ’ মানুষের মত এক বিশেষ সৃষ্টি কিন্তু আসলে এরা মানুষ নয়। অবশ্য কেউ কেউ এই মত পোষণ করেন যে, তারাও বনী আদমের অন্তৰ্গত । বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্র বাণী ৪ ‘যেদিন রূহ দাড়াবে’ । এখানে ‘রহ’ বলা হয়েছে আদম বংশধরদেরকে । বক্তব্যটি ‘হাসান’ বা উত্তম । ইব্‌ন আবদুল আ'‘লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম-“যেদিন রূহ দণ্ডায়মান হবে ৷’ এখানে রূহ হলো আদম বংশধরগণ । অবশ্য হযরত আবু কাতাদাহ (রা) বলেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) এ অভিমতটি গোপন রাখতেন । কেউ কেউ বলেন, এটা হলো বনী আদমের রূহসমুহ । মুহাম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ‘যেদিন রূহ ও ফেরেশতামণ্ডলী সারিবদ্ধভাবে দাড়াবে এবং কেউ কোন কথা বলবে না!’ তিনি বলেন, এটা হলো সেই বিশেষ সময় যখন বনী আদম, ফেরেশতামণ্ডলী ও অন্যান্য সৃষ্টি আল্লাহ্র দরবারে হিসাব-নিকাশের জন্য দণ্তায়মান থাকবে । আর এটা হবে রূহগুলোর শরীরের মধ্যে প্রত্যাবর্তনের পূর্বে । অবশ্য কেউ কেউ বলেন, ‘রূহ’ হলো আল-কুরআন ! ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার পিতা বলতেন-'রূহ’ হলো আল-কুরআন । অতঃপর দলীল স্বরূপ তিনি এই আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ হলো, অনুরূপভাবে আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যা ছিল আমার নির্দেশের রূহ স্বরূপ । ইতিপূর্বে আপনি কিতাব ও ঈমান সম্পর্কে পরিপূর্ণ অনবহিত ছিলেন। অবশ্য একথা প্রণিধানযোগ্য যে, আগাম সংবাদ স্বরূপ আল্লাহ রাববুল আ‘লামীন আগেই জানিয়ে দিয়েছেন যে, হিসাব-নিকাশের দিন তাঁর দরবারে তাঁর কোন সৃষ্টি কোন কিছু বক্তব্য পেশ করার মত স্পর্ধ রাখবে না। আর রূহও তার অন্যতম সৃষ্টি, অতএব তার পক্ষেও কোন কিছু বলা আদৌ সম্ভবপর হবে না, বরং আদালতে আখিরাতে আল্লাহর দরবারে ‘রূহ’ও চুপ করে থাকবে। ইয়াকুব ইব্‌ন আলিয়াহ্‌......শা‘বী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ‘যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে, তখন সে ব্যতীত আর কেউই কিছু বলবে না, যাকে পরম দয়াময় অনুমতি দিবেন!” বর্ণনাকারী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রূহ এবং ফেরেশতামণ্ডলী উভয়েই নীরব ভূমিকা পালন করবে । অনুমতি ছাড়া কেউই কিছু বলার ক্ষমতা রাখবে না। আর এটা হবে আল্লাহ পাকের ফয়সালা জাহান্নামীদের জন্য দোযখ এবং জান্নাতীদের জন্য বেহেশত, এই ঘোষণার পর । ইব্‌ন আবদুল আ‘লা......ইক্রামা হতে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের এই আয়াত ‘যেদিন রূহ ও ফেরেশতামণ্ডলী কাতারবন্দীভাবে দাঁড়াবে, সেদিন সে ব্যতীত আর কেউই কিছু বলতে পারবে না, যাকে করুণাময় আল্লাহ অনুমতি দিবেন’ তিনি বলেন, আল্লাহ পাকের ফয়সালা অন্তে ফেরেশতামণ্ডলী জাহান্নামীদেরকে যখন দোযখের দিকে নিতে থাকবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে, এদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন ? তখন জবাবে তারা বলবেন, এদেরকে দোযখে নিয়ে যাচ্ছি। এতদশ্রবণে তারা বলবে, আল্লাহ তা'আলা এদের প্রতি যুলম www.waytojannah.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।