তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৮৮ তাফসীরে তাবারী (আমপারা) হারিস......রাক্‌কার একজন অধিবাসী হতে বর্ণনা করেছেন যে, সুরা হুমাযাহ জামিল ইব্‌ন আমের জুমাহির কারণে অবতীর্ণ হয়। কেননা সে উপরে বর্ণিত চরিত্রের কট্টর মুশরিক ছিল। হারিস.... --অরাকা জামিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 5১4] ১১০৯ 0159 এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ ও '‘লুমাযাহ’ শব্দ দ্বারা কেবল জামিল ইব্‌ন আমের জুমাহিকেই বুঝান হয় নাই; বরং অনাগত ভবিষ্যতে এই পৃথিবীতে এরূপ কুটিল চরিত্র ও স্বভাবের যত লোক আগমন করবে, সকলকে বুঝান হয়েছে। কেননা এদের সকলের পরিণতি একইরূপ হবে এবং জাহান্নাম হবে তাদের স্থায়ী ঠিকানা । মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 5১4 5১০ 1, এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ ও ‘লুমাযাহ’ বিশেষণ দুটি কোন ব্যক্তি-বিশেষের জন্য নির্ধারিত নয়; বরং এই চরিত্রের অধিকারী যারা, তাদের সবাই এর অন্তগর্ত হবে। অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১১১০, ১ 52 541 অর্থাৎ ‘যে লোক ধন-সম্পদ সঞ্চয় করে ও তা বারবার গণনা করে।’ এই আয়াতের তাৎপর্য এই যে, সেই ব্যক্তি অন্যদের অপমান-লাঞ্ছনার জন্য যে কাজ করে, তা তার ধন-এশ্ব্যের প্রাচুর্য ও অহঙ্কারের দরুনই করে। এখানে ১ 4৯ শব্দের অর্থ এই যে, সে বিপুল পরিমাণে অর্থ সঞ্চয় করে। আর ‘গুণে গুণে রাখে’ এই শব্দ দ্বারা সে ব্যক্তির কার্পণ্য ও অর্থ পূজার হীন মানসিকতা চোখের সামনে ভেসে উঠে। এই আয়াতের কবির আতে (পঠন পদ্ধতিতে) ক্বারীদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। মদীনার অধিবাসীদের মধ্য হতে আবূ জাফর এবং কুফার ক্বারী আসিম ছাড়া আর সমস্ত ক্বারী £০ শব্দটির ০:০ শব্দটিতে তাশ্দীদ সহকারে পড়ার পক্ষে অভিমত পেশ করেছেন। অপরপক্ষে আবূ জা’ফর ছাড়া মদীনা ও হিজাযের সমস্ত ক্বারী এবং করেছেন । তবে সমস্ত ক্বীরীর অভিমত এই যে, ১১১, শব্দের J15 শব্দটি অবশ্যই তাশ্দীদযুক্ত হবে। তঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ ১১5141451১, অর্থাৎ ‘সে মনে করে যে, তার ধন-সম্পদ তাকে অমর করে রাখবে’ এই আয়াতের তাৎপর্য এই যে, ধন-সম্পদের মোহে সে ব্যক্তি এরূপ মনে করে যে, অর্থ- সম্পদ তাকে চিরন্তনী জীবন প্রদান করবে, তাহাকে চিরকাল রক্ষা করবে ও বীচাবে। এই ভাবে সে তার মৃত্যুর কথা পর্য্যন্ত বিস্তৃত হয়ে যায়। একদিন যে তাকে এই মায়াময় মণি-কাঞ্চনের মোহ পরিত্যাগ করে এই দুনিয়া হতে সম্পূর্ণ রিক্ত হস্তে বিদায় গ্রহণ করতে হবে, সে কথা আদৌ সে ব্যক্তি স্বরণ করে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামীন ১ শব্দ ব্যবহার করে বলেছেন, এরূপ কক্ষণ-ই নয়। অর্থাৎ দুনিয়ার ধন-সম্পদ কখনই মানুষের জন্য চিরন্তন জীবন ধারণের কারণ হতে পারে না, বরং প্রকৃত সত্য এই যেমন কালাম পাকের ভাষায় ৪ ৮০] 35৬১১১০ অৰ্থাৎ সে ব্যক্তি তো অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে বা সে ব্যক্তি কিয়ামতের দিন অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। আর হুতামাহ হলো একটি জাহান্নামের নাম। £52 শব্দটি 1 হতে নির্গত হয়েছে, যার অর্থ ভেঙ্গে ফেলা, নিম্পেষিত ও চূর্ণ-বিচূর্ণ করা । এ জাহান্নামের নাম এই জন্য হুতামাহ রাখা হয়েছে যে, এতে য়াই নিক্ষিপ্ত হবে, এর অন্তহীন গভীরতা ও আগুনের প্রচণ্ডতা দ্বারা তাকে তৎক্ষণাৎ চূর্ণ-বিচূর্ণ ও ছিন্ন ভিন্ন করে ফেলবে । তার কোন অস্তিত্বই থাকবে না। কেউ কেউ আয়াতটি ,১ ১, 1 পড়েছেন যার অর্থ এই হুতামাহ জাহান্নামে ‘হুমাযাহ’ ও ‘লুমাযাহ' এই দুই বিশেষ বিশেষায়ণে বিশেষত চরিত্রের লোকেরাই কেবল অবস্থান করবে। অন্য কোন পাপীকে সেখানে রাখা হবে না। www.waytojannah.com

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।