Contents সূরা হুমাযাহ অভিসম্পাত করে বা কলংকিত করে। অবশ্য মুজাহিদ হতে উল্লেখিত শব্দদ্বয়ের অর্থ বিপরীতভাবেও বর্ণনা করা হয়েছে । যেমন ৪ আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 5,4] ১১৯ 0105, এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ শব্দের অর্থ যে অন্যকে অভিসম্পাত করে, কলংকিত করে এবং “‘লুমাযাহ' শব্দের অর্থ যে ব্যক্তি অন্যের গোশত খায় বা পরনিন্দা করে। মাসরূক ইব্ন আবান......মুজাহিদ হতে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য মুজাহিদ হতে এর বিপরীত বর্ণনাও উল্লেখ আছে। যেমন ৪ ইব্ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 5১4 5১০৯ 40:9 এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ্’ শব্দের অর্থ পরনিন্দাকারী এবং ‘লুমাযাহ’ শব্দের অর্থ অভিসম্পাতকারী ৷ অনুরূপভাবে বাশার....... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ ১১] 5১১৯ 0২/59 এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ শব্দের অর্থ যে ব্যক্তি পরনিন্দা ও পরচর্চা করে এবং ‘লুমাযাহ’ শব্দের অর্থ, যে ব্যক্তি অন্যকে অভিসম্পাত করে। EN es BUSES ABOU. ale ALLA SL a ode HEL Lt বং অন্যকে তত্সিল্দত ও নিপ করে। ইব্ন হুমায়দ...... আবুল আলিয়া হতে বৰ্ণনা করেছেন যে, আল্পাহ্র বাণী ৪ 5,4 5১০৯ J] 42, এই আয়াতে বর্ণিত ১-৯ শব্দের অর্থ যে লোকদের সন্মুখে নিন্দা করে এবং 5,44 শব্দের অর্থ যে লোকদের পশ্চাতে | নিন্দাবাদ করে। ইব্ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 5,৯ J] 55১ এই আয়াতের তাৎপর্য হলো, যে ব্যক্তি অন্যকে ঘৃণা ও অপমান করে, বিদ্রুপ করে, চোখে কটাক্ষ করে, চোগলখুরী ও কূটনামী করে এবং অন্যের কলংক রটায় । এদের সম্পর্কেই বলা হয়েছে যে, এদের ধ্বংস নিশ্চিত । হারিস......মুজাহিদ হতে বর্ণনা*করেছেন যে, আল্লাহ্র বাণী $ 5,৭] ১৯ 0115, এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ শব্দের অর্থ যে অন্যকে দেখে অংগুলি সংকেত করে এবং ‘লুমাযাহ’ শব্দের অর্থ, যে মুখ দ্বারা পরনিন্দা ও পরচর্চা করে। ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ পাকের কালাম $ Sal yan JET UL এই আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ শব্দের অর্থ যে কাউকে দেখে অংগুলি সংকেত করে ও চোখে কটাক্ষ করে এবং ‘লুমাযাহ’ শব্দের অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষ রটায় ও চোগলখুরী করে ও বন্ধুদেরকে পরম্পরের শক্ত বানায় । কেউ কেউ বলেছেন, এই শব্দ দ্বারা মুশরিকদের প্রতি ইংগিত করা হয়েছে। কেননা এই সূরায় জাহিলী সমাজের প্রাধান্য ও নেতৃত্বের নমুনা পেশ করে প্রকারান্তরে লোকদের নিকট এই প্রশ্ন তুলে ধরা হয়েছে যে, এই ধরনের স্বভাব-চরিত্রের অধিকারী ব্যক্তিদের পরিণামে ধ্বংস ও ক্ষতি ছাড়া আর কি হতে পারে? কারো কারো মতে এর দ্বারা জামিল ইব্ন আমের বা আখনাস ইয্ন সুরাইকের মত কাফিরের বর্ণনা করা হয়েছে । মুহাম্মদ ইব্ন সা'দ......... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী ৪ £54 55৯৫4109 এই আয়াতে মুশরিকদের চরিত্রের প্রতি ইংগিত করা হয়েছে, যারা লোকদেরকে ঘৃণা ও অপমান করে, চোগলখুরী ও কূটনামী করে একজনকে অন্যজনের বিরুদ্ধে উত্তেজিত করে বন্ধুদেরকে পরম্পর শত্ৰু বানায় । ) Wwww.waytojannah.com
— Page 287 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.