Contents A -) 20 ral § HE সূরা আসর মক্কায় অবতীর্ণ, আয়াত-৩, রুকু-১। EEE দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । {নব 226!) 7/2 SMS AGS OW OLED 0 Ops 0) OPUS; IFUL ১. মহাকালের শপথ! ২. মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ৩. কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে এবং একে অন্যকে হক উপদেশ দিয়েছে ও ধৈর্যধারণের উৎসাহ প্রদান করেছে। তাফসীর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন, আল-আসর বা সময়ের শপথ করেছেন। কেউ কেউ বলেছেন আসর শব্দের অর্থ চলমান কালস্রোত, যা অব্যাহত গতিতে প্রবাহিত হচ্ছে। আবু সালেহ......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ >০৯]/, এর অর্থ দিনের একটি বিশেষ অংশ, যা আসরের সময় হিসেবে পরিচিত । ইব্ন আবদুল আ‘লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, ১-15 শব্দের অর্থ সন্ধ্যার সময় । এখানে যে কালের শপথ করা হয়েছে এতে অতীত, বর্তমান ও ভবিষ্যত সবই গণ্য । কেননা কাল বা সময় স্রোত বলতে যেমন অতীতকালকে বুঝায়, তেমনি বুঝায় চলমান সময় স্রোতকেও। এতে বর্তমান বলতে কোন দীর্ঘ সময় নাই; বরং প্রতিটি মুহূর্তেই অতিবাহিত হয়ে অতীতের গর্ভে পুঞ্জীভূত হয়। আর অনাগত প্রতিটি মুহূর্ত আগত হয়ে ভবিষ্যতকে বর্তমান, এবং বর্তমানকে অতীত বানিয়ে দেয়। কাজেই সব ধরনের ‘কালই এর মধ্যে গণ্য । আর এই চলমান সময় স্রোতের শপথ করার সঠিক তাৎপর্য এই যে, কালের যে অংশ এখন চলছে, তা আসলে দুনিয়ায় কাজ করার জন্য এক-এক ব্যক্তি ও এক-এক জাতিকে আল্লাহর দেয়া সময় বা অবকাশ মাত্র। অতঃপর আল্লাহ পাকের বাণী £ 5 4 ১১১ । এই আয়াতের অর্থ “মানুষ অবশ্যাই ক্ষতির মধ্যে নিমজ্জিত ৷’ এখানে ১.১% শব্দটি একবচন যার অর্থ মানুষ ৷ কিন্তু পরবর্তী আয়াতগুলোতে চারটি গুণ সম্পনন লোকদেরকে তা থেকে ব্যতিক্রম বলা হয়েছে। এ কারণে এটা অনস্বীকার্য যে, এখানে ‘ইনসান’ শব্দটি দ্বারা মানুষ জাতি বুঝায় । ব্যক্তি, গোষ্ঠী, জাতি এবং সমগ্র মানব সমাজ সকলেই সমানভাবে এতে শামিল । কাজেই উপরোক্ত চারটি গুণের অধিকারী যারা নয়, তারা সকলেই যে ক্ষতিগ্রস্ত হবে এটা সর্বদিক দিয়া সর্বাবস্থায় সত্য । কেননা এই গুণ হতে বঞ্চিত এক ব্যক্তি কিংবা জাতি বা হোক দুনিয়ার সব মানুষ, সকলের জন্যই এটা প্রযোজ্য । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।