Contents ২৮২ তাফসীরে তাবারী (আমপারা) সালেহ ইব্ন মিস্মার......হযরত আবূ হুরায়রা (রা) সুত্রে রাসুলুল্লাহ (সা) একইরূপ হাদীস বর্ণনা করেছেন এবং এর শেষে এই শীতল ছায়া, সুমিষ্ট খেজুর ও এই ঠাণ্ডা পানির কথাও উল্লেখ করেছেন। আলী......রাসূলুল্লাহ (সা)-এর মুক্ত করা গোলাম আবূ আসীব হতে বর্ণনা করেছেন যে, একদা রাত্রে নবী করীম (সা) আমাকে সাথে নিয়ে নির্গত হলেন । অতঃপর তিনি হযরত আবূ বকর ও হযরত উমর (রা)-কে ডেকে তার সংগে নেন। অতঃপর তিনি আমাদেরকে নিয়ে এক আনসার সাহাবীর বাড়িতে উপস্থিত হন এবং বলেন, আমাদেরকে কিছু খাদ্য ও পানীয় দাও। অতঃপর আনাসার সাহাবী তাদের সম্মুখে এক ছড়া খুরমা ও ঠাণ্ডা পানি পরিবেশন করলে তারা পরিতৃপ্তির সাথে পানাহার শেষ করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, কিয়ামতের দিন এই নিয়ামতগুলো সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে । এতদশ্রবণে হযরত উমর (রা) খেজুরের ছড়াটি নিয়ে এমন জোরে মাটিতে আছাড় মারেন যাতে খেজুরগুলি বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমার এ কাজটি সম্পর্কেও কি জিজ্ঞাসাবাদ করা হবে ? জবাবে তিনি বলেন, হ্যা! তোমাদের প্রত্যেকটি আমল সম্পর্কেই জবাবদিহি করতে হবে। ইয়াকুব......আবু নাসর হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ্ (সা) তীর সাহাবীদের সাথে একত্রে এক মজলিশে সুস্বাদু দ্রব্যাদি পানাহারের পর বলেন, এটাই হলো উত্তম নিয়ামতরাজি যে সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। মুজাহিদ ইব্ন মূসা...... মুহাম্মদ ইব্ন মাহমূদ হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা 51 ১441 অবতীর্ণ হয় এবং রাসূলুল্লাহ্ (সা) যখন এই সূরার শেষ আয়াত যার অর্থ ‘এর পর অবশ্যই তোমাদেরকে আল্লাহ্র নিয়ামতরাজি সম্পর্কে প্রশ্ন করা হবে’ তিলাওয়াত করেন; তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেসে করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! কি ধরনের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে ? জবাবে তিনি বলেন, সব রকমের নিয়ামত সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে । ইয়াকুব ইবৃন ইব্রাহীম ও হুসায়ন ইব্ন আলী......হযরত আবু হুরায়রা (রা)-হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ-তা‘আলা বান্দাদেরকে সর্ব প্রথম তার প্রদত্ত নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যেমন আমি কি তোমাকে সুস্বাস্থের অধিকারী করি নি ? তোমাকে কি ঠাণ্ডা পানি পান করার জন্য দিই নাই? ইত্যাদি ইত্যাদি । ইব্ন হুমায়দ...... সাবিত বুনানী সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, কিয়ামতের দিন যে নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তা হলো খাদ্য, পানীয় ও পরিধেয় বস্ত্র সম্পর্কে । মিহরান......বাশার ইবৃন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আমি আবু উমামা হতে শ্রবণ করেছি ‘কিয়ামতের দিন যে নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তা হলো গমের রুটি ও সুস্বাদু পানীয় ।' মিহরান......বাকর ইব্ন আতীক হতে বর্ণনা করেছেন যে, একদা সাঈদ ইব্ন যুবায়র একপাত্র মধু আনয়ন করে বলেন, এটা এ নিয়ামত, যা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। কেউ কেউ বলেছেন, উপরোক্ত আয়াতের অর্থ এ সমস্ত সম্পদ ও নিয়ামত, যা মানুষ পার্থিব দুনিয়ায় ভোগ করে থাকে । যেমন $৪ মুহাম্মদ ইব্ন আমর ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ১ ১5৬ /1 ০ এই আয়াতের অর্থ হলো তোমাদেরকে কিয়ামতের দিন পার্থিব জীবনের যাবতীয় ভোগ-বিলাস ও আরাম-আয়েশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।