তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তাকাসুর ২৮১ ইবাদ ইব্‌ন ইয়াক্ব......আবূ জাফর হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১ ১০, ৬% 251 এই আয়াতে যে নিয়ামতের প্রতি ইংগিত করা হয়েছে তা হলো, রোগমুক্তিরূপ নিয়ামত । " কেউ কেউ বলেছেন, এটা হলো এঁ নিয়ামত, যা মানুষ আহার ও পান করে থাকে । যেমন ৪ ইব্ন বাশার......ঝা'কর ইব্‌ন আতিক হতে বর্ণনা করেছেন যে, একদা আমি সাঈদ যুবায়রের হাতে এক গ্লাস মধু দেখতে পাই, যা পান করার পর তিনি বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে এ ধরনের নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আলী ইবন সাহ্‌ল......ইমরান ইব্‌ন আবূ আম্মার হতে বর্ণনা করেছেন যে আমি জাবির ইব্‌ন আবদুল্লাহ হতে এরূপ শ্ররণ করেছি, একদা নবী করীম (সা) হযরত আবূ বকর ও হযরত উমর (রা) সহ আমাদের ঘরে তশরীফ আনলেন । আমি তাদেরকে সদ্যতোলা তাজা খেজুর ও ঠাণ্ডা পানি পান করতে দিলাম ৷ তখন নবী করীম (সা) বললেন, এসব সেই নিয়ামত, যে বিষয়ে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জাবির ইব্ন কুদী....... আম্মার ইব্‌ন আবূ আম্মার হতে বর্ণনা করেছেন যে আমি হযরত জাবির ইব্ন আবদুল্লাহ হতে শ্রবণ করেছি, একদা নবী করীম (সা) হযরত আবূ বকর ও উমর (রা) সহ আমাদের ঘরে তশ্রীফ আনলেন। অতঃপর আমি তীদেরকে সদ্য তোলা তাজা খেজুর ও ঠাণ্ডা পানি পান করতে দিলাম। তখন হযরত নবী করীম (সা) ইরশাদ করেন, এসব সেই নিয়ামত, যে সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। হাসান ইব্‌ন আলী......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) এমন সময় আগমন করলেন যখন 'হযরত আবূ বকর ও উমর (রা) একস্থানে বসেছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞেসে করেন, তোমরা কি জন্য এখানে রসে আছ ? তদুত্তরে উভয়েই বলেন, আমরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে এখানে বসে পড়েছি। অতঃপর তিনি আল্লাহ্র শপথ করে বলেন, আমিও একমাত্র ক্ষুধায় কাতর হয়ে নির্গত হয়েছি। অতঃপর তারা এক আনসার সাহাবীর গৃহে উপনীত হলে তার স্ত্রী তাদেরকে স্বাগত জানান। তখন হুযুর (সা) আনসার সাহাবী সম্পর্কে জিজ্ঞেসে করলে জবাবে তার স্ত্রী বলেন, তিনি ঠাণ্ডা ও মিষ্টি পানি আনয়নের জন্য গমন করেছেন। ইত্যবসরে আনসার সাহাবী প্রত্যাগমন করে এরূপ উত্তম মেহসানদেরকে দর্শন করে আনন্দ প্রকাশ করতে লাগলেন এবং তিনি তাদেরকে সংগে নিয়ে খেজুর বাগানে উপস্থিত হলেন । অতঃপর তিনি এক ছড়া খেজুর তাদের সন্মুখে এনে রাখলেন । নবী করীম (সা) বললেন, তুমি নিজে কেন এই খেজুরগুলোকে ছড়া হতে ছিন্ন করে আনলে না ? তিনি জবাব দিলেন, আমি চাই আপনারা নিজেরাই বেছে বেছে নিজেদের হাতে ছিড়ে খেজুর খান। অতঃপর তারা খেজুর খেলেন ও ঠাণ্ডা পানি পান করলেন। পানাহার শেষ হলে পর নবী করীম (সা) বললেন, আমার প্রাণ যার মুঠির মধ্যে তার শপথ! এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এই শীতল ছায়া, এই ঠাণ্ডা পানি সম্পর্কে । আবু কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) হযরত আবূ বকর ও হযরত উমরকে বললেন, চল আমরা আবুল হাইসাম ইব্‌ন তীহান আনসারীর ঘরে যাই । তীদেরকে নিয়ে সেখানে উপনীত হলে ইব্ন হাইসাম তাদেরকে নিয়ে এক খেজুর বাগানে উপস্থিত হলেন এবং এক ছড়া খেজুর তাদের সম্মুখে এনে রাখলেন । নবী করীম (সা) বললেন, তুমি নিজে কেন এই খেজুরগুলোকে ছড়া হতে বিচ্ছিন্ন করে আনলে না? তিনি জবাবে বললেন, আমি চাই আপনারা বেছে বেছে ও নিজেদের হাতে ছিড়ে খেজুর খান । অতঃপর তারা পরিতৃপ্তির সাথে খেজুর খেলেন ও ঠাণ্ডা পানি পান করলেন। পানাহার শেষ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) বললেন, যার মুঠির মধ্যে আমার প্রাণ, তার শপথ! কিয়ামতের দিন তোমাদেরকে এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই শীতল ছায়া, সুমিষ্ট খেজুর ও এই ঠাণ্ডা পানি সম্পর্কে । তাব রি ।-_৩৬ Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।