তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৮ তাফসীরে তাবারী (আমপারা) দরবারের প্রতাপ ও দাপট সম্পর্কে বর্ণনা করেছেন। তখন কি পৃথিবীর অধিবাসী, আর কি আসমানের অধিবাসী কারো পক্ষে নিজ হতে আল্লাহ্র সম্মুখে মুখ-খুলে কিছু বলার কিংবা তার বিচারকার্যে কোনরূপ হস্তক্ষেপ করার একবিন্দু সাহস হবে না । অবশ্য তিনি যাদেরকে কিছু বলার বা সুপারিশ করার অনুমতি প্রদান করবেন, তাদের কথা আলাদা ৷ আর দয়াময়ের অনুমতিপ্রাপ্ত এই ধরনের ব্যক্তিরা যথাযথ বক্তব্য পেশ করবে । এটাই মুফাসসিরগণের নিকট এই আয়াতের মূল ব্যাখ্যা । মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী “যার সামনে তাদের আবেদন-নিবেদন করার মত শক্তি থাকবে না’ এর অর্থ হলো-আল্লাহ্র সামনে আদৌ কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম “যার সামনে তাদের কারো কিছু বলার ক্ষমতা থাকবে না ৷’ অর্থাৎ আল্লাহ্র দরবারের দাপট ও প্রতাপে সেদিন তার সম্মুখে কারো পক্ষে মুখ খুলে কিছু বলা সম্ভব হবে না। অতঃপর আল্লাহু জাল্লা শানুহুর বাণী ৪ 05১41 944 £2 অর্থাৎ “সেদিন রূহ দণ্ডায়মান হবে’ মুফাসসিরগণের মধ্যে ‘রূহ’ শব্দের অর্থ নিয়ে মতভেদ আছে। কারো কারো মতে তিনি আল্লাহ পাকের মর্যাদাসম্পন্ন ও সম্মানিত ফেরেশতামণ্ডলীর মধ্যে অন্যতম ফেরেশতা । মুহাম্মদ ইব্‌ন খালফ আল-আসকালানী......হযরত ইব্ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘রহ’ হলো চতুর্থ আসমানের এক ফেরেশতার নাম ৷ যিনি আকাশমণ্ডল ও পাহাড়-পর্বতের নিয়ন্ত্রণে যত ফেরেশতা আছেন, সকলের মধ্যে বড় এবং শ্রেষ্ঠতম ৷ তিনি প্রত্যহ বার হাজারবার আল্লাহ পাকের নামের ‘তসবীহ’ পাঠ করে থাকেন। একই কাতারে আল্লাহ্র দরবারে উপস্থিত হবেন। আলী......হযরত ইব্‌ন আব্বাস ((রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ‘যেদিন রূহ ও ফেরেশতামণ্ডলী সারিবদ্ধভাবে দাড়াবে’ এখানে রূহ বলতে এঁ ফেরেশতাকে বুঝান হয়েছে, যিনি সৃষ্টিগত- ভাবে সমস্ত ফেরেশতার মধ্যে বড় এবং শ্রেষ্ঠতম । অধিকাংশ তাফসীরকারকের মতে ইনি হলেন হযরত জিবরাঈল (আ)। ইব্‌ন হুমায়দ...... re TT TT হযরত জিবরাঈল (আ)-কে বুঝান হয়েছে। Et ML HO SOMONE ln EE IG কেউ এই অভিমত পোষণ করেন যে, ‘রূহ’ হলো বনী আদমের সূরতে আল্লাহ জাল্লা-শানুহুর বিশেষ সৃষ্টি । ইব্ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রূহ’ হলো বনি আদমের সূরতে, আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি, যারা পানাহার করে থাকে। ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রহ’ আল্লাহ তা'আলার কুদরতের বিশেষ সৃষ্টি । যারা পানাহার করে এবং তাদের হস্তপদ ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও আছে। এরা ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়৷ ইব্ন বাশার.......আবূ খালিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রূহ’ আল্লাহ পাকের কুদরতের বিশেষ সৃষ্টি, যারা মানুষের অনুরূপ সৃষ্টি কিন্তু আদতে তারা মানুষ নয়। ইব্ন মুসার্না......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রূহ’ আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি হযরত আদম (আ)-এর মত । www.waytojannah.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।