Contents সূরা তাকাসুর ২৭৯ আবু কুরাইব......মাত্রাফ ইব্ন আবদুল্লাহর পিতা হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি হযরত নবী করীম (সা)-এর দরবারে এমন সময় উপনীত হন, যখন তিনি সূরা আল্হাকুমুত্-তাকাসুর তিলাওয়াত করছিলেন। অতঃপর তিনি বলেন, আসলে বনী আদম কিছুরই মালিক নয়, কেননা সে যা কিছু খানাপিনা করে, তা শেষ হয়ে যায়, যা সে পরিধান করে, তা নষ্ট হয়ে যায় এবং যা সে সদৃকা করে, তা পরিপূর্ণ হয়ে যায় । মুহাম্মদ ইব্ন হলফ আল্-আসকালানী......উবাই ইব্ন কা‘ব হতে বর্ণনা করেছেন যে, আমরা নবী করীম (সা)-এর এই কথাটিকে প্রথমে কুরআনের অংশ 'বলে মনে করতাম । যা এই, আদম সন্তান যদি দুই উপত্যকা ভর্তি সম্পদ পায়, তবুও সে তৃতীয় উপত্যকা পেতে চাবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কোন জিনিস দিয়াই ভরতে পারে না। অতঃপর আল্লাহ-তা'আলা তওবাকারীদের গুনাহ মার্জনা করে থাকেন। অবশেষে 4/1 "(5 এই সূরা অবতীর্ণ হয়। তঃপর আল্লাহ্র বাণী ৪ 03. /5','১ ৮5> অর্থাৎ ‘যতক্ষণ না তোমরা কবরের নিকট উপনীত হও ৷’ এখানে স্পষ্টত কবর আযাব সম্পর্কে উল্লেখিত হয়েছে, যে সম্পর্কে তারা পূর্বে সন্দিহান ছিল। অতঃপর সূরা আত্-তাকাসুর অবতীর্ণ হওয়ার পর কবর আযাব সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণা দূরীভূত হয়। যেমন ৪ আবু কুরাইব......হযরত আলী (রা) বর্ণনা করেছেন যে, আমরা কবর আযাব সম্পর্কে সন্দেহ পোষণ করতাম, অতঃপর কবর আযাব সম্পর্কে স্পষ্টত এই আয়াত 8 1/5), 52/5 ১২4] অবতীর্ণ হয় । ইব্ন হুমায়দ........হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, সূরা ত 'কাসুর কবর আযাব সম্পর্কে অবতীর্ণ হয়। ইবৃন হুমায়দ......হযরত আলী (রা) হতে ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন যে, প্রথমত আমরা কবর-আযাব সম্পর্কে সন্দিহান ছিলাম, অতঃপর সূরা আত্-তাকাসুর অবতীর্ণ হয়, যাতে স্পষ্টত কবর আযাবের কথা উল্লেখ হয়েছে। অতঃপর আল্লাহ্র কালাম ৪ ০,৭১5 5,০ ১৫ ‘কক্ষণ-ই নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে!’ অর্থাৎ তোমরা ভুল ধারণার মধ্যে পড়ে আছ। তোমরা মনে কর, দুনিয়ার ধন-সম্পদ অন্যদের তুলনায় বেশি বেশি লাভ করতে পারাই বুঝি যথার্থ উন্নতি ও প্রকৃত সাফল্য । আসলে তা সত্যিকার ও যথার্থ উন্নতিও প্রকৃত সাফল্য নয়; বরং এটা যে কত মারাত্মক ভুল ধারণা তা তোমাদের নিকট অতি শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ্র বাণী ৪ +1৯5 ৩১-০ ১৫ ০ আবার শোন, কক্ষণ-ই নয়। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে’ এখানে একই আয়াত দুইবার উক্ত হওয়ার কারণ বিষয়টির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা । এটাই আরবী ভাষাভাষীদের অন্যতম নিয়ম । কেউ কেউ বলেছেন, এখানে ‘অতিশীঘ্বই’ অর্থ ‘পরকাল’-ও হতে পারে। কেননা যে মহান সৃষ্টার দৃষ্টি আদি হতে অনন্তকাল পর্যন্ত পরিব্যাপ্ত, তার নিকট হাজার বা লক্ষ বৎসরও মহাকালের একটি ক্ষুদ্বতম অংশ মাত্র । তাই তার দৃষ্টিতে পরকাল অতি নিকটে । কেউ কেউ বলেছেন, ‘অতি শীঘ্রই’ বলে এখানে মৃত্যুকে বুঝান হয়েছে। কেননা এটা প্রত্যেক ব্যক্তির জন্যই অতি নিকটে । আর মৃত্যুর সাথে সাথে সবাই জানতে পারবে যে, সে খে সমস্ত ব্যস্ততার মধ্যে তার পার্থিব জীবন অতিবাহিত করেছে, তা তার জন্য সৌভাগ্যের প্রতীক ছিল, না চরম দুর্ভাগ্যের । অতঃপর আল্লাহ্র তাআলার বাণী £ 8 oll le yal 3X ‘তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না’ অর্থাৎ আল্লাহ তা'আলা মৃত্যুর পর কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য যে আবার তোমাদেরকে জীবিত করবেন, যদি এ সম্পর্কে নিশ্চিত জ্ঞান তোমাদের নিকট থাকত, তবে তোমরা ধন-এশ্চর্য ও প্রাচুর্যের মোহে কিছুতেই বিভ্রান্তিতে পাড়ে গুমরাহ হতে না। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।