Contents সূরা নাবা ২৭ মুহম্মদ ইব্ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ‘এটা তোমাদের প্রতিপালকের নিকট হতে যথোচিত দান ও পুরস্কার’ এর তাৎপর্য এই যে, প্রত্যেক ব্যক্তি স্বীয় আমল বা কাজের যথাযথ বিনিময় স্বরূপ পুরস্কৃত হবে। বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 2 LU. এর প্রকৃত অর্থ হচ্ছে প্রত্যেক সৎ-আমলকারী তার পুণ্যের বিনিময় বহুগুণে বেশি প্রাপ্ত হতে থাকবে, যা কোনদিন শেষ হবে না। ইব্ন আবদুল আ‘লা......হযরত আবু কাতাদাহ্ (রা) হতে, আল্লাহ্র বাণী £৪, *: সম্পর্কে বলেছেন যে, এর অর্থ অধিক বিনিময় প্রাপ্তি । অবশ্য মুজাহিদ এটার অর্থ এরূপ বলেছেন যে, বিনিময় প্রদান আল্লাহ্র তরফ হতে হবে প্রত্যেকের কৃতকর্মের ফলশ্রুতি হিসেবে । ইউনুস....... ইব্ন ওয়াহাব হতে বর্ণনা করেছেন। আমি ইব্ন যায়দকে আল্লাহ তা'আলার এ বাণী ৪ LL "5১০: 152 সম্পর্কে এরূপ মন্তব্য পেশ করতে শুনেছি যে, এটা প্রকৃতপক্ষে আল্লাহ্র নেককার বান্দাদের সৎ-আমলের প্রতিফল বা পুরস্কার । যেমন যদি কেউ একটি নেক আমল করে, তবে আল্লাহ্র বাণীর পরিপ্রেক্ষিতে- যে ব্যক্তি একটি ভাল কাজ করে, যে দশটি ভাল কাজের বিনিময় প্রাপ্ত হবে অর্থাৎ দশ গুণ প্রতিফল পাবে'। অতঃপর তিনি আল্লাহ পাকের এ আয়াতও তিলাওয়াত করেন, যার অর্থ হলো, “যারা আল্লাহ্র রাস্তায় তাদের মাল ও ধন-সম্পদ খরচ করে, তাদের উদাহরণ এ দানার ন্যায়, যা থেকে ৭০টি গুচ্ছ বহির্গত হয় এবং প্রত্যেকটি গুচ্ছে আবার একশতটি দানা জন্মলাভ করে। আল্লাহ যাকে ইচ্ছা করেন, তার জন্য বহুগুণে (তাহার বিনিময়) বৃদ্ধি করে থাকেন।” এখানে ১,১ অর্থাৎ বৃদ্ধি করার অর্থে ১০ হতে ৭০০ গুণের কথা উল্লেখ করা। হয়েছে। অতএব যে ব্যক্তি একটি নেককাজ করবে, সে দশগুণ বেশি সওয়াব প্রাপ্ত হবে। যে ব্যক্তি ১০টি নেক আমল করবে, সে একশত গুণ বেশি সওয়াব প্রাপ্ত হবে এবং যে ব্যক্তি একশতটি ভাল কাজ করবে, সে এক হাজার। গুণ বেশি সওয়াবের অধিকারী হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী ৪ ‘যিনি আসমান ও যমীনসমূহের এবং এর মধ্যে অবস্থিত প্রতিটি জিনিসের একচ্ছত্র অধিপতি ৷’ এখানে আল্লাহ পাকের কালামের বর্ণনাভঙ্গিটি এরূপ যে, এটা তোমাদের প্রতিপালকের নিকট হতে প্রাপ্ত যথোচিত প্রতিফল ও পুরস্কার, যিনি সাত আসমান ও যমীনসমূহের এবং এতদুভয়ের মধ্যে অবস্থিত সকল জিনিসের একমাত্র করুণাময় মালিক । পর ক্বারী সাহেবগণ এই আয়াতের কিরআতের মধ্যে মতবিরোধ করেছেন । অতঃপর মদীনার কিরআত্র বা সর্বসাধারণের কিরআতে ৪ ১১1 ০১১ ১, ০৯১3/5 ৩/১৯১। ১, এখানে ‘রব’ ও 'রাহমান' দুইট শব্দই ০৯, বা পেশযুক্ত হবে। অবশ্য বসরা ও কুফার কোন কোন ক্বারী সাহেব এই মন্তব্য পেশ করেছেন যে, উক্ত শব্দ দুটিতে পেশ নয়, বরং যের হবে। অবশ্য মঙ্ধার কিছু ক্বারী এবং কূফার সাধারণ বক্বারীগণ _, শব্দটির উ যের দিয়ে এবং ॥,এ= , শব্দটিকে পেশ সহকারে তিলাওয়াত করেন। অবশ্য আমাদের ধারণা অনুযায়ী ক্বিরআতই সহীহ বা শুদ্ধ । আবার কেউ কেউ বলেন, ১ শব্দটির উপর যের হওয়ার কারণ হলো এর আগের আয়াতটি, যা হলো ONSET EEN অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ‘যার সামনে তাদের আবেদন-নিবেদন করার শক্তি থাকবে না৷’ এখাৰেে আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা হাশরের ময়দানে, যখন নিজেই বিচারকের আসনে সমাসীন হবেন, তখন তা www.waytojannah.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।