তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬৮ তাফসীরে তাবারী (আমপারা) যথাযথ প্রতিদান পাবে। অপরপক্ষে কাফির ব্যক্তি তার ভাল কাজের পুরস্কার কেবলমাত্র দুনিয়াতেই পাবে, কিয়ামতের দিন সে এর কোন বিনিময়ই প্রাপ্ত হবে না। ইয়াক্ব ইব্‌ন ইব্রাহীম...... মুহাম্মদ ইবৃন-কা‘ব হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ মুমিন বা কাফির যদি কোন নেক আমল করে, তবে আল্লাহ পাক মুমিনের কাজের পুরস্কার দুনিয়া ও আখিরাতে প্রদান করবেন এবং কাফিরের কাজের বিনিময় দুনিয়াতেই প্রদান করবেন। সে ব্যক্তি আখিরাতে কোন প্রতিফলই প্রাপ্ত হবেনা। ইউনুস ইব্‌ন আবদুল আ'লা...... আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা Ls oi ed, 131 অবতীৰ্ণ হয়, তখন হযরত আবু বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-এর নিকট বসে ছিলেন। আয়াতটি শ্রবণ করে হযরত সিদ্দীকে আকবর (রা) ক্রন্দন করতে থাকলে রাসূলুল্লাহ (সা) তাকে জিজ্ঞেস করেন, হে আবূ বকর! তুমি ক্রন্দন করছ কেনন? জবাবে তিনি বলেন, এই সূরাটিই আমার ক্রন্দনের কারণ । এতদশ্রবণে রাসূলুল্লাহ (সা) বলেন, যদি তোমরা অন্যায় অপরাধ করে আল্লাহ তা'আলার নিকট মাগফিরাত কামনা না করতে, তবে তিনি এমন এক সম্পৃদায় সৃষ্টি করতেন যারা অন্যায় অপরাধ করত এবং ক্ষমা প্রার্থনাও করত এবং আল্লাহ পাক তাদের গুনাসমূহ মার্জনা করতেন । রাসূলুল্লাহ (সা)-এর হাদীসের পরিপ্রেক্ষিতে জানা যায় যে, মুমিন ব্যক্তি তার অন্যায়ের প্রতিফল এই পৃথিবীতে প্রাপ্ত হবে এবং ভাল কাজের পুরস্কার পরকালে পাবে। অপরপক্ষে কাফির ব্যক্তি তার ভাল কাজের বিনিময় পার্থিব দুনিয়ায় পাবে এবং তার বদ আমলের পুরস্কার আখিরাতে প্রাপ্ত হবে। কাজেই পরিস্কার বক্তব্য যে, কাফির ব্যক্তি আখিরাতে তার পার্থিব জীবনে কৃত কোনরূপ ভাল কাজের জন্য আদৌ কোন প্রতিফল পাবে না, বরং এর বিনিময় সে পৃথিবীতেই পেয়ে যাবে। আবু কুরাইব...... ইব্রাহীম তামিমী হতে বর্ণনা করেছেন যে, আমি হযরত আবদুল্লাহর সত্তরজন সঙ্গীর সাক্ষাত পাই, RSE NS APD ML Md ih. 0 ALLS বলতেন, ' SOE EE ANE Ne 1 CE ITE aE OU VEU তা অতীব সত্য । কেউ কেউ বলেছেন 5,১ শব্দের অর্থ এমন এক ধরনের নগণ্যতম লাল পোকা, যার কোনই ওজন নাই । ইসহাক ইব্‌ন ওহাব ও মুহাম্মদ ইব্‌ন সিনান....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 5,5 ৬ শব্দের অর্থ অণু পরমাণু পরিমাণ । : *_ সইথৰ্ন ওহাব বলেছেন, এর অর্থ লাল পিঁপড়ার মত নগণ্য পরিমাণ । | অপরপক্ষে ইয়াজিদ ইব্‌ন হারূন বলেছেন, আমার মতে এটা এমন এক ধরনের নগণ্য লাল পোকা, যার কোন ওজনই নাই । সূরা যিলযালের তাফসীর এখানেই সমাপ্ত হলো। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।