Contents সুরা যিলযাল ~ ২৬৭ সম্মুখীন হও, তা দ্বারা তোমার বিন্দু বিন্দু গুনাহের কাফ্ফারা হয়ে যাবে। আর তোমার সামান্য সামান্য নেক আমলগুলো আল্লাহ তা‘আলা পরকালের তোমার জন্য হিফাযত করে রাখবেন ৷ যেমন কালাম পাকের অন্য আয়াতে বৰ্ণিত আছে ঃ AE LE EELS Cl Th a tL Ly অর্থাৎ ‘তোমরা দুনিয়ার যিন্দেগীতে যে সমস্ত বিপদাপদ ও বালা-মুসীবতের মধ্যে গেরেফতার হও, তা তোমাদের অর্জিত কর্মফলেরই প্রতিদান এবং আল্লাহ তা'আলা অনেক গুনাহ মার্জনা করেও দিয়ে থাকেন’ এর তাৎপর্য হলো ৪ তোমরা যে পাপ কাজ করবে, বিপদ-মুসীবত ও রোগ-শোকের মধ্য দিয়ে এই দুনিয়াতেই তোমরা তার শাস্তি বা প্রতিফল ভোগ করবে । ইয়াকুব ইব্ন ইব্রাহীম......শা'বী হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত আয়েশা (রা) নবী করীম (সা)-কে জিজ্ঞেস করেন ইয়া রাসূলাল্লাহ! আবদুল্লাহ ইব্ন জুদ্য়ান নামক এক ব্যক্তি জাহিলিয়াতের যুগে সব কাজ পরকালে তার কোন উপকারে আসবে কি? জবাবে নবী করীম (সা) বলেন ঃ না, কারণ সে মৃত্যু পর্যন্ত কখনও এরূপ বলে নি যে, - ০২৩! ০%2 ৮০২ :1',4%। ০, হে আল্লাহ! তুমি বিচারের দিন আমার অপরাধ ক্ষমা করে দিও।' CT ইব্ন ওয়াকী......হযরত আয়েশা (রা) বর্ণনা করেছেন যে, একদা তিনি হযরত নবী করীম (সা)-কে জিজ্ঞেস করেন £ ইয়া রাসূলাল্লাহ! আবদুল্লাহ ইব্ন জুদয়ান নামক ব্যক্তিটি জাহিলিয়াতের যুগে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, গরীব-মিসকীনদেরকে খাবার দিত, অতিথি পরায়ণ ছিল এবং বন্দীদের মুক্ত করত । তার এ সব কাজ পরকালে তার কোন উপকারে আসবে কি? জবাবে নবী করীম (সা) বলেন ঃ না, কেননা সে মৃত্যুকাল পর্যন্ত কখনই বলে নাই 8 - ০১! 22-4১০5 1,451 ০ ‘হে আমার প্রতিপালক! কিয়ামতের দিন তুমি আমার অন্যায় অপরাধ ক্ষমা করেদিও।' 7" ইবনুল মুসান্নবা...... আলকামা হতে বর্ণনা করেছেন যে, একদা সালমা ইব্ন ইয়াযীদ রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করেন ঃ ইয়া রাসূলাল্লাহ! এখন তো আমরা আপনার প্রতি ঈমান এনেছি; কিন্তু ইতিপূর্বে আমরা বন্দীদের মুক্তি, মিসকীনদের খাবার প্রদান ইত্যাদি ধরনের যে ভাল কাজ করেছি, তার প্রতিফল কি প্রাপ্ত হব? জবাবে নধী করীম (সা) বলেন ঃ ‘না !' মুহাম্মদ ইব্ন ইব্রাহীম ও ইব্ন আবদুল আ‘লা...... সাল্মাহ ইব্ন ইয়াজিদ সূত্রে নবী করীম (সা) হতে একই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। ইব্ন আবদুল আ‘লা...... মুহাম্মদ ইব্ন কাব হতে বর্ণনা করেছেন যে, মু'মিন তার সৎকাজের বিনিময় আখিরাতে প্রাপ্ত হবে এবং কাফির তার সৎকাজের প্রতিফল এই পার্থিব দুনিয়াতেই পাবে। জাহিলিয়াতের যুগে ভাল কাজ করত এমন অনেক লোক সম্পর্কে নবী করীম (সা) অনুরূপ জবাবই দিয়েছেন। কেননা কুফরী ও শিরক্ করা অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিল । কিন্তু নবী করীম (সা)-এর কোন কোন উক্তি হতে মনে হয় যে, কাফিরদের নেককাজ তাদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা করতে পারবে না বটে; তবে সেখানে তাদেরকে যালিম, ফাসিক; কাফির ও চরিত্রহীন আল্লাহ্দ্রোহী ব্যক্তিদের ন্যায় কঠিন শাস্তি অবশ্যই দেয়া হবে না । যেমন হাদীসে উল্লেখ আছে, হাতেম তাই-এর দানশীলতা ও বদান্যতার কারণে তাকে জাহান্নামে হালকা আযাব দেয়া হবে। ইব্নুল মুসারনা ও ইব্ন বাশার...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) বলেছেন ৪ মুমিন বান্দা তার নেক আমলের বদৌলতে দুনিয়াতে ধন-দৌলত ও রিযিক প্রাপ্ত হবে এবং আখিরাতেও সে তার www.waytojannah.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।