Contents ২৬৬ তাফসীরে তাবারী (আমপারা) যতই নগণ্য হোক না কেন, আমলনামায় লিখিত হবে এবং তাতে লিপিবদ্ধ হওয়া হতে কিছুই বাদ পড়বে না। অতঃপর এই আয়াতে বর্ণিত ৪51, বা ১,15 এর তাৎপর্য হলো, পরকালের প্রত্যেক ব্যক্তি প্রতিটি ক্ষুদ্ুতম নেক আমলের শুভ প্রতিফল ও প্রতিটি বদ আমলের শাস্তি প্রাপ্ত হবে। আলী...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ০৯ ১০3 ‘১১5155 5,3 U5 এই আয়াতের অর্থ হলো ঃ কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফির ও মু'মিন বান্দা যাবতীয় ভালমন্দ কৃতকর্ম তাদের সম্মুখে পেশ করবেন । অতঃপর তিনি মুমিনের যাবতীয় গুনাহ মার্জনা করে তাকে পুরস্কৃত করবেন এবং কাফিরকে তার কর্মের প্রতিফল স্বরূপ শাস্তি প্রদান করবেন। আবার কেউ কেউ এই আয়াতের অর্থে বলেছেন ঃ মু’মিন ব্যক্তি তার অসৎকাজের শাস্তি এই দুনিয়াতেই প্রাপ্ত হবে এবং পরকালের তার সৎকাজের বিনিময় পাবে। অপরপক্ষে কাফির-মুশরিক ও মুনাফিকের অবস্থা হলো, তারা কোন ভাল কাজ করলে তার বিনিময় দুনিয়ার জীবনেই পেয়ে যাবে এবং পরকালে তারা কিছুই পাবে না । বরং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবই নির্ধারিত রয়েছে। ; মুসা ইব্ন আবদুর রহমান...... মুহাম্মদ ইব্ন কাব হতে শ্রবণ করেছেন, যিনি আল্লাহ তা'আলার বাণী ৪ £১215 555 U০ ০; ৩০% এই আয়াতের ব্যাখ্যায় বলতেন ৪ যদি কোন কাফির-মুশ্রিক অণু পরিমাণও নেক আমল করে, সে এর বিনিময় এই পৃথিবীতে তার ব্যক্তিগত জীবন, ধন-সম্পদ ইত্যাদি বৃদ্ধির মধ্যে প্রাপ্ত হবে এবং এই দুনিয়া হতে বিদায়ের পর আলমে আখিরাতে সে এর কোন প্রতিফল পাবে না। অপরপক্ষে আল্লাহর বাণী ৪%, 9-4 5,5 U১ 5১4 ১,০ এই আয়াতের তাফসীরে তিনি বলতেন ঃ যদি কোন মু'মিন কোনরূপ বদ-আমল করে, সে তার প্রতিফল এই দুনিয়ার জীবনে তার জান-মাল ধন-সম্পদ ও সম্তান-সন্ততির ক্ষতির মাধ্যমে প্রাপ্ত হবে এবং সে পরকালে এর জন্য শাস্তি প্রাপ্ত হবে না। মাহ্মূদ ইব্ন খাদ্দাম...... আমর ইব্ন দীনার হতে বর্ণিত তিনি মুহাম্মদ ইব্ন কাবকে আল্লাহ তা'আলার এই বাণী 8 . 62 4 55 UG J ag 84 128 5১5 UE; 05১ ৩০৯ সম্পৰ্কে জিজ্ঞেস করলে, জবাবে তিনি বলেন, এই আয়াতের তাৎপর্য হলো ঃ যদি কোন কাফির কোন ভাল কাজ করে, সে এর কোনই প্রতিফল প্রাপ্ত হবে না । অপরপক্ষে কোন মু'মিন যদি কোনরূপ বদ-আমল করে, সে এর প্রতিফল দুনিয়াতেই প্রাপ্ত হবে এবং আখিরাতে তাকে এজন্য পাকড়াও করা হবে না। আবুল খাত্তাব আল-হাসসানী...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একবার হযরত আবূ বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-এর সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় এই আয়াতটি নাযিল হয়৷ হযরত আবূ বকর সিদ্দীক (রা) খাওয়া বন্ধ করে বললেন ৪ ইয়া রাসূলাল্লাহ (সা)! আমার বিন্দু বিন্দু গুনাহের মন্দ প্রতিফলও আমাকে দেখতে হবে? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন, হে আবূ বকর! দুনিয়ায় তোমার পক্ষে অসহনীয় যে সমস্ত অবস্থার সন্মুখীন তুমি, হও, তা দ্বারা তোমার যাবতীয় সগীরাহ গুনাহ মার্জিত হবে। আর তোমার বিন্দু বিন্দু নেক আমলগুলো, আল্লাহ তা'আলা পরকালে তোমার জন্য হিফাযত করে রাখবেন । ইব্ন বাশার...... আবূ ইদ্রিস হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত আবূ বকর সিদ্দীক (রা) যখন হযরত নবী করীম (সা)-এর সাথে একত্রে আহার করেছিলেন, তখন এই আয়াত অবতীর্ণ হয় ৪ BIS JES Jaa a ৮৯ ১5/৬১০ ০০১%, ১০9১১21045 এই আয়াত শ্ৰবণে হযরত সিদ্দীকে আকবর (রা) খাওয়া বন্ধ করে নবী করীম (সা)-কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! আমার ছোট ছোট গুনাহের প্রতিফলও কি আমাকে দেখতে হবে? উত্তরে নবী করীম (সা) বলেন £ হে আবু বকর! দুনিয়ায় তুমি যে সমস্ত অসহনীয় পরিস্থিতির Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।