তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬০ তাফসীরে তাবারী (আমপারা) ESDMID GHLMADIIEL IGCIBD Loi BAIN 5 wate? #23 Ody ডর ৫. এবং বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত ও আনুগত্য ছাড়া অন্য কোন ব্যাপারে তারা আদিষ্ট হয় নাই । আর তারা নামায কায়েম করবে ও যাকাত প্রদান করবে । এটাই সুদৃঢ় দীন । তাফসীর এখানে আল্লাহ তা'আলা আসমানী কিতাবধারী ইয়াহুদী ও নাসারাদেরকে লক্ষ্য করে বলেছেন, আজ হযরত মুহাম্মদ (সা) যে দীন পেশ করেছেন, তাদের নিকট প্রেরিত নবী-রাসূল এবং তাদের জন্য অবতীর্ণ কিতাবসমূহও ঠিক সেই দীনই পেশ করেছিল । পরবর্তীকালে এই সমস্ত লোক যেসব বাতিল আকীদা ও কদর্য কার্যকলাপে নিমজ্জিত হয়ে বিভিন্ন আকীদা ও পথ রচনা করে নিয়েছিল; তন্মধ্যে সত্যের লেশমাত্রই ছিল না । বস্তুত নির্ভুল সত্য দীন, চিরকালই এক ও অভিন্ন । একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত-বন্দেগী করা, তার সাথে কাউকে অংশীদার না করা, সর্বদিক হতে মুখ ফিরিয়ে কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করা, নামায কায়েম করা ও যাকাত আদায় করা সত্য ও প্রকৃত দীনের এই হলো মূল কথা, যা চিরন্তন ও শাশ্বত সত্য । আহলে কিতাব যে শিরক করত, তার বিবরণ কুরআন মজীদ হতে পাওয়া যায় । যেমন খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, ‘তারা বলে, তিন খোদার একজন হলেন আল্লাহ’ (সূরা মায়িদা, ৫ £ ৭৩) । ‘তারা মসীহকে আল্লাহ বলে’ (সূরা মায়িদা, ৫ ৪ ১৭) । ‘তারা মসীহকে আল্লাহর পুত্র বলে’ (সূরা তাওবা ৪ ৩০) । আর ইয়াহুদীদের সম্পর্কে বলা হয়েছে, ‘তারা উযায়রকে আল্লাহর পুত্র বলে' (সূরা তাওবা, ১ ৪ ৩০) । মুহাম্মদ ইব্ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 4] ০১৯০ ৩ এর অর্থ তীর নিজেদের দীনকে একমাত্র আনল্পাহরই জন্য খালেস করে, সম্পূর্ণরূপে একনিষ্ঠ ও একমুখী হয়ে তার বন্দেগী করবে। r অতঃপর আল্লাহর বাণী ৪ $5১11 1,5, 55৭!| 1'/ 53, “এবং নামায কায়েম করবে ও যাকাত প্রদান করবে।' অতঃপর আল্লাহর কালাম ৪ 14311 ১ ৬/3 ‘আর মূলত এটাই সত্য সঠিক ও সুদৃঢ় দীন ।' প্রকৃতপক্ষে নির্ভুলও সত্য দীন চিরকালই এক ও অভিন্ন রয়েছে। খালেস এক আল্লাহর উপাসনা করা এবং তার বন্দেগীর সাথে অন্য কারো বন্দেগী যোগ না করা, সর্বদিক হতে মুখ ফিরিয়ে কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করা, নামায কায়েম করা ও যাকাত আদায় করা সত্য ও প্রকৃত দীনের এটাই হলো চিরন্তন বাস্তব ও মূল কথা । এটাই এই আয়াতের ব্যাখ্যা । বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র তা'আলার বাণী ৪ ১১ ৬১ ২5:5]। এই আয়াতের অর্থ হলো প্রকৃত সত্য দীন তাই, যা আল্লাহ তা'আলা তার নবী-রাসূল এবং তাঁদের প্রতি অবতীর্ণ কিতাবসমূহে, মানব জাতির কল্যাণ ও হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আন্লাহ্র বাণী £555]1 4 4/১ এই আয়াতের তাৎপর্য হলো সত্যপদ্থী মিল্লাতের দীন যা প্রকৃত নির্ভুল ও সত্য দীন এবং মানবতার মুক্তি ও কল্যাণের একমাত্র পথ । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।