Contents ২৬ তাফসীরে তাবারী (আমপারা) ইব্ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাববুল আলামীনের বাণী ৪ ৯১ ২ -এর অর্থ হলো, এমন পানপাত্র যা খালি হওয়ার সাথে সাথেই পুনঃ পুনঃ পরিপূর্ণ করে দেয়া হবে। | অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ ‘সেখানে তাহারা কোনরূপ অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শ্রবণ করবে না৷’ এখানে আল্লাহ-পাক বলেন, জার্নাতীরা বেহেশতের মধ্যে অর্থহীন, তাৎপর্যহীন, অপ্রয়োজনীয় মিথ্যা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবেনা । বলা হয়েছে যে, সেখানে কোন আজেবাজে কথাবার্তা ও বেহুদা গল্প-গুজব হবে না এবং কেউ কারও নিকট মিথ্যা কথা বলবে না, কেউ কাউকে অবিশ্বাস করবে না এবং মিথ্যাবাদীও বলবে না। মিসরের ক্বারী সাহেবগণ (১/4 শব্দের ১ অক্ষরটিকে তশদীদসহ পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। যেমন ইতিপূর্বের একটি আয়াতে দৃঢ়তা প্রকাশের জন্য তারা ‘আমার নিদর্শনাবলীকে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছিল’ ব্যক্ত হয়েছে। অবশ্য ব্যাকরণবিদ ‘কিসাঈ’ এর বিরুচদ্ধ অভিমত পেশ করেছেন। যেমন তিনি কবি আশা-এর একটি চরণের উদ্ধৃতি দিয়েছেন, যার অর্থ হলো অতঃপর তার সংবাদটিকে কেউ কেউ সত্য বলে গ্রহণ করল এবং কেউ কেউ একে মিথ্যা প্রতিপন্ন করল এবং কোন কোন সময় মিথ্যাও মানুষের উপকারে আসে। | ইব্ন আবদুল আ‘লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (১১১, 154] আল্লাহ্র এই বাণীর অর্থ হলো বাতিল, অসার ও মিথ্যা কথাবার্তা ৷ | ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ‘তারা সেখানে কোনরূপ অসার ও মিথ্যা কথা শুনবে না’-এটা খুবই বাস্তব সত্য । কেননা বেহেশতীরা সেখানে এই ধরনের কোন অসার, অশ্লীল ও মিথ্যা কথা কেউই কাউকে বলবে না। অতএব এ ধরনের কথাবার্তা শোনার প্রশ্নও অবান্তর বৈ কিছুই নয় । we 7d Vel Btu Mops (4) LDN CELLS eth orl 55 NV) SOULS Es SY $s 5 As 2 2; 2127/2 ds 22 Asin 5) KS iL ALIN 7s DHL (TA) 6 Lbs S2১ 08132 055 G22 S02) or ৩৬. এটা তোমাদের প্রতিপালকের নিকট হতে যথোচিত দান ও পুরস্কার, ৩৭. যিনি আসমান ও যমীনসমূহের এবং এর মধ্যে অবস্থিত প্রতিটি জিনিসের একমাত্র মালিক, দয়াময়, যার সামনে আবেদন- নিবেদনের শক্তি তাদের থাকবে না, ৩৮. যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাড়াবে, তখন সে ব্যতীত আর কেউই কিছু বলবে না, যাকে পরম দয়াময় অনুমতি দেবেন এবং সে যথাযথ কথা বলবে । তাফসীর আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা ইরশাদ করেন £$ তিনি তার পুণ্যবান, নেককার সালিহ বান্দাদেরকে তাদের পার্থিব জীবনের নেক -আমলের প্রতিফল ও বিনিময় হিসেবে আদালতে আখিরাতে যথোচিত প্রতিদান ও পুরস্কার প্রদান করবেন। যার পরিমাণ হবে কোনটাতে একটা ভাল কাজের বিনিময়ে দশটি নেকী এবং কোনটাতে সাত শতটি । অতএব এই বেশি প্রতিফল নিঃসন্দেহে পরম দয়াময় প্রভুর বিশেষ পুরস্কার । অতঃপর আল্লাহ্র বাণী £ (= শব্দের তাৎপর্য হলো প্রত্যেক ব্যক্তির পার্থিব জীবনের আমলের হিসাব অনুযায়ী বিনিময়প্রাপ্ত হওয়া। www.waytojannah.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।