তাফসীরে তাবারী শরীফ শেষ খণ্ড
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা বাইয়্যেনাহ ২৫৯ ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ LL] Ja ০ AE dl SS sl 5 54%, ১১৩,১৭১ এই আয়াতের তাৎপর্য হলো আহলে কিতাব ও মুশরিকরা, যারা সত্য প্রত্যাখ্যানকারী ছিল, ত তারা স্ব-স্ব মতবাদের উপর ততক্ষণ পর্যন্ত দৃঢ় ও অবিচলিত ছিল, যতক্ষণ না তাদের নিকট সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী আগমন করেন। এখানে আহলে কিতাব বলা হয়েছে ইয়াহুদী ও নাসারাদেরকে। কেননা তারা তাওহীদের আসল দীনকে মানত আর সেই সঙ্গে শিরকও করত ৷ কিন্তু আহলে কিতাব ছাড়া অন্যদের ব্যাপারে মুশরিক এই পরিভাষাটি স্পষ্ট ও প্রকাশ্যভাবে ব্যবহৃত হয়েছে। কেননা তারা শিরককেই আসল দীন হিসেবে মান্য করত এবং আল্লাহর একত্ববাদকে দৃঢ়ভাবে অস্বীকার করত । এই দুই শ্রেণীর লোকদের মধ্যে কেবল পরিভাষার দিক দিয়েই পার্থক্য নয়, বরং শরীআতের বিধানের দিক দিয়েও পার্থক্য আছে। যেমন আহলে কিতাবের যবেহকৃত জীবজস্তু খাওয়া মুসলমানদের জন্য বৈধ তবে শর্ত হলো, তারা যদি তা সঠিকভাবে আল্লাহর নাম নিয়ে যবেহ করে এবং তাদের মেয়ে বিবাহ করারও অনুমতি দেয়া হয়েছে। কিডু মুশরিকদের ব্যাপারে এখানে সম্পূর্ণ ভিন্ন ফয়সালা । যেমন তাদের যবেহ করা জস্তু হালাল নয়, তেমন তাদের মেয়ে বিবাহ করাও বৈধ নয়। অতঃপর আল্লাহর বাণী £ ‘আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল’ এই কথার তাৎপর্য এই যে, কুফরীতে নিমজ্জিত লোকেরা দুইভাগে বিভক্ত ছিল । একভাগে আহলে কিতাব এবং অন্যভাগ মুশরিক । কাজেই এই আয়াতে ১, শব্দটি কতক বা কতিপয় অর্থ বুঝাবার জন্য ব্যবহৃত হয় নি, বরং এর অর্থ কাফির- যারা আহলে কিতাব ও মুশরিক । এই দুই দলের মধ্যে যারা কাফির এই অর্থ নয়। কেননা এতে মনে হয় কাফির নয় এদের মধ্যে এমন লোকও আছে; কিন্তু তা আদৌ সত্য নয়। অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ 4 "55, । ১০")') অৰ্থাৎ ‘আল্লাহর নিকট হতে একজন রাসূল, যে পবিত্র গ্রন্থ পড়ে শোনাবে ৷’ এখানে স্বয়ং রাসূলে করীম (সা)-এর কথা বলা হয়েছে। যিনি একটি উজ্জ্বল দলীল স্বরূপ ছিলেন। কেননা তার সমগ্র জীবন নবুয়তপূর্ব ও পরবর্তী জীবন উন্মী হওয়া সত্বেও কুরআনের মত একখানি জ্ঞানের বিশ্বকোষ বিশ্ব মানবের সামনে পেশ করা, যার প্রভাব ও সংস্পর্শে আসার কারণে ঈমান গ্রহণকারীদের জীবনে এক বিস্ময়কর বিপ্লব সূচিত হয়েছিল, তা অবশ্যই প্ৰণিধানযোগ্য । অতঃপর &= 4% বা পবিত্ৰ সহীফা বলে এখানে কুরআন মজীদকেই বুঝান হয়েছে। আসলে পবিত্র সহীফা বলতে যদিও এমন সহীফাসমূহকে বুঝায়, যাতে কোনরূপ বাতিল মতবাদ গুমরাহী ও বিভ্রান্তি এবং কোনরূপ নৈতিক আবিলতার সংমিশ্রণ নাই । কুরআন মজীদের সাথে বর্তমান বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থসমূহের তুলনামূলক অধ্যয়নেই এই কথাগুলোর সঠিক গুরুত্ব ও তাৎপর্য অবশ্যই অনুধাবন করা যায় । বাশার......হযরত আৰু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 1/5 i U০, £4০১ ৬১০ এই আয়াতে ১,4 4১ বা পবিত্ৰ সহীফা বলা হয়েছে কুরআন মজীদকে ৷ অতঃপর আল্লাহর বাণী 8 LD Le ae FLAS 955 2341 55 59 অর্থাৎ ‘যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরই তো তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো’ অর্থাৎ আহলে কিতাবের লোকেরা ইতিপূর্বে যে অসংখ্য ক্ষুদ্র দলে ও ফিরকায় বিভক্ত হয়ে পড়েছিল, এর কারণ এই ছিল না যে, আল্লাহ তা'আলা তাদের হিদায়াতের জন্য কোন উজ্জ্বল অকাট্য দলীল পেশ করেন নাই, £ সত্য ও বাস্তৰ কথা এই যে, আল্লাহর নিকট হতে উজ্জ্বল হিদায়াত আসার পর পরই তারা এরূপ আচরণ গ্রহণ করেছে এবং বিভ্রান্ত হয়েছে। কাজেই এ ব্যাপারে তারা নিজেরাই দায়ী, অন্য কেউ নয়। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।