Contents সূরা আলাক ২৫৩ আরাধনা করতে ৷ বরং আল্লাহ পাক নবীকে বলেছেন, হে নবী মুহাম্মদ (সা)! খবরদার তুমি কখনই আবূ জাহলের এই কথায় আদোৌ কর্ণপাত করবে না, বরং তুমি যেভাবে ইবাদত করছিলে এবং নামায পড়ছিলে, সেভাবে তা করতে থাক এবং এর সাহায্যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নৈকট্য লাভ করতে থাক । কেননা আবূ জাহলের পক্ষে তোমার কোনরূপ ক্ষতি করা আদৌ সম্ভবপর হবে না। বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8৪ ১2, 265 3 ১৫ "১5/9 এই আয়াতটি আবূ জাহল সম্পৰ্কে অবতীর্ণ হয়, যখন সে এরূপ ঘোষণা করে যে, আমি যদি মুহাম্মদ (সা)-কে কা’বার নিকটে নামায পড়তে দেখতে পাই, তা হলে আমি তার গর্দানের উপর পা রাখব এবং তার মুখ মাটিতে ঘষে দেব’ তখন আল্লাহর তরফ হতে এই আয়াত নাযিল হয়। যেখানে নবী করীম (সা)-কে বলা হয়েছে, হে নবী মুহাম্মদ (সা)! খবরদার, তুমি আবূ জাহলের এই কথায় আদৌ কর্ণপাত করবে না; বরং তুমি যেভাবে ইবাদত করছিলে, সেভাবে তা করতে থাক এবং তার সাহায্যে তোমার স্রষ্টার নৈকট্য লাভ করতে থাক । এরূপ ' কথিত আছে যে, আবূ জাহল যদি এরূপ আপকর্ম করত, তবে সে অবশ্যই আযাবের ফেরেশতাদের দ্বারা কঠিন শাস্তিতে গেরেফতার হতো । এখানে সূরা আলাকের তাফসীর শেষ হলো । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।